পূর্ব মেদিনীপুর , ২৯ জুন:- সোমবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মহানা পোস্টাল থানার অন্তর্গত উত্তর খাদালগোবরা গ্রামে কেউটে সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।দীঘা বনদপ্তর এর কর্মীরা এই দিন সকালে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে শংকরপুর বন বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে যান।দীঘা বনদপ্তরের আধিকারিক উত্তম মণ্ডল বলেন এটি পূর্ণবয়স্ক বিষধর কেউটে সাপ। কেউটে সাপ(Naja kaouthia), যাকে monocellate cobra বলা হয়,বাংলায় গোক্ষুর গোখরা গোখরা প্রজাতির একটি সাপ যা দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়া দেখা যায়। এটিকে আইইউসিএন কতৃক নূনতম বিপদগ্রস্থ তালিকাভুক্ত করা হয়েছে।গোখরোর ফণার পিছনে গরুর ক্ষুর বা পুরোনো দিনের ডাঁটি ছাড়া জোড়া-চোখো চশমার মত দাগ থাকে তার থেকে নাম গোক্ষুর।আবার ফণার পিছনে গোল দাগ থাকে তাই গোখরোর দুচোখার পরিবর্তে একচোখা চশমা বা মনোকল-এর উপমা দিয়ে এর ইংরাজী নাম মনোকল্ড কোবরা।গোখরা উত্তেজিত হলে ওদের ঘাড়ের লম্বা হাড় স্ফীত হয়ে ওঠে,তাতে চমৎকার ফণাটি বিস্তৃত হয়।
Related Articles
রাজ্যে পৌর ভোটের নামে প্রহসন চলছে , আরামবাগে এসে শাসক দলকে একহাত নিলেন দিলীপ।
আরামবাগ, ১৫ ফেব্রুয়ারি:- হুগলির আরামবাগ পৌর নির্বাচনের জন্য ভোট প্রচারে আসলেন বিজেপি নেতা তথা সংসদ দিলীপ ঘোষ। সাংবাদিক বৈঠকে সংসদ দিলীপ ঘোষ বলেন রাজ্যে পৌর ভোটের নামে প্রহসন চলছে। যেইখানে বিধানসভা ও লোকসভা তে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছিল সেই জায়গাতেই প্রার্থী দিতে পারছে না বিজেপি। শাসক দলের প্রার্থীরা ৮০% থেকে ৮২% ভোট পাচ্ছে বাকি […]
আবারো বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় , সরাসরি আক্রমণ করলেন দলের প্রাক্তন ও বেসুরো নেতাদের বিরুদ্ধে ।
হাওড়া , ১৬ জানুয়ারি:- এদিন হাওড়া লিলুয়া চকপাড়া এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যারা এ ধরনের কথাবার্তা বলছে তারা সকলেই সুখের পাখি দুঃখের সময় তাদের দেখা মেলে না। তারা শুধু ক্ষমতার লোভে দল করেছেন। যেই ডিপার্টমেন্টে কন্টাকটার এর সংখ্যা বেশি সেখানকার মন্ত্রিত্ব না দিলেই তারা হয়েছেন বেসুরো। শেষ সময়ে এসে তাদের মনে পড়েছে […]
বিজেপি হার্মাদের দল ,হায়দ্রাবাদ থেকে কিছু গদ্দার এসে বাংলা জুড়ে অশান্তি পাকাচ্ছে – মুখ্যমন্ত্রী।
পশ্চিম মেদিনীপুর , ২৬ মার্চ:- শুক্রবার দাসপুর থানার বেলেঘাটা এলাকায় দাসপুর বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী মমতা ভূঁইয়ার ও ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী শংকর দোলাই এর সমর্থনে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার ভাষণে বিজেপকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন বর্তমান বিজেপির মতো শয়তান দল সারা পৃথিবীতে নেই। বিজেপি হার্মাদদের দল। হায়দ্রাবাদ থেকে […]







