সুদীপ দাস , ২৯ জুন:- চুঁচুড়া-ফেয়ারলি ফেরি সার্ভিস চালু। প্রতিদিন সকাল সাড়ে ৬টায় ছাড়বে। বিকেলে এই ভেসেলটই চারটে চল্লিশ মিনিটে ফেয়ারলি থেকে চুঁচুড়ার উদ্দেশ্য রওনা দেবে। প্রথম দিন মোট ১৭ জন যাত্রী ছিলো। চাহিদা বুঝে ভেসেল বাড়ানো হতে পারে। একপিঠের ভাড়া ৭০ টাকা। আজ সবুজ পতাকা নেরে ভেসেলের উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। তবে এদিন কাউকে লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। বিধায়ক বলেন আজ প্রথম দিন তাই হয়নি আগামিকাল থেকে সবাই লাইফ জ্যাকেট যাতে পরে সে বিষয়টা দেখা হবে।
Related Articles
উপনির্বাচনে ফল ঘোষণার দিন রাতেই তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বালির পাঠকপাড়া এলাকা।
হাওড়া,২৯ নভেম্বর:- করিমপুর, কালিয়াগঞ্জ এবং খড়্গপুর ( সদর ) এই তিন কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার দিন রাতেই হাওড়ার বালিতে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপনির্বাচনের ফল বেরোনোর পর রাতে তিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পাল্টা গভীর রাতে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির হামলায় আহত […]
চিরনিদ্রায় সুভাসের সুবাস, ঘরের ছেলেকে শেষবিদায় রিষড়াবাসির।
হুগলী,১৩ ডিসেম্বর:- বেশ কিছুদিন অসুস্থ থাকার পর শুক্রবার সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিষড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর সুভাষ দে।তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন ঘাসফুলের সৈনিক। ২০০৫ সালে বাম জমানায় পৌরভোটে প্রথম নির্বাচিত হন ১৭ নম্বর ওয়ার্ড থেকে,পরে ২০১০ এ ২১ নম্বর ওয়ার্ড ,২০১৫ সালে ২২ নম্বর ওয়ার্ড থেকে জিতে জয়ের […]
সাঁতার শিখতে এসেও জলে ডুবে মৃত্যু শিশুর, কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললো পরিবার।
হাওড়া, ২ জুলাই:- হাওড়ার ডুমুরজলায় সুইমিং পুলে সাঁতার শিখতে এসে শুক্রবার বিকেলে জলে ডুবে মৃত্যু হয় ৯ বছর বয়সী এক শিশুর। এই ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললো পরিবার। অভিযোগ, সুইমিং পুলে নামার পর ওই খুদে সাঁতার শিক্ষার্থীর দিকে নজর রাখেনি কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সের একটি স্থানীয় একটি ক্লাবের তত্ত্বাবধানে চলা […]







