হুগলি , ২৮ জুন:- অনেকদিন আগে হাম সব চোর হ্যায় বলে একটা হিন্দি সিনেমা এসেছিল বর্তমানে তৃণমূল দলটা হচ্ছে তাই । ওদের দলের মধ্যে এত চোর আছে যে দলটাই উঠে যাবার জোগাড় হয়েছে। আজ হুগলির রাজবলহাট এক অনুষ্ঠানে এসে বিজেপি নেতা সায়ন্তন বসু সাংবাদিকদের কাছে একথা জানালেন । তাকে প্রশ্ন করা হয়েছিল আমফানের ত্রাণের টাকা […]
এই মুহূর্তে
হাওড়ায় বিজেপির জনসম্পর্ক কর্মসূচিতে বাধাদানের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার তৃণমূলের।
হাওড়া , ২৮ জুন:- বিজেপির জনসম্পর্ক কর্মসূচিতে বাধাদানের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, রবিবার সকালে হাওড়ায় ২৫ নম্বর ওয়ার্ডের কাঁচকল মাঠের সামনে তাদের দলীয় কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে জনসম্পর্ক করছিল সেসময় তৃণমূলের কর্মীরা বিজেপির কার্যকর্তাদের কর্মসূচি করতে বাধা দেয়। এনিয়ে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। হাওড়া জেলা সদর বিজেপি সভাপতি […]
পেট্রোল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল যুব কংগ্রেস।
হাওড়া , ২৮ জুন:- পেট্রোল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের পর এবার পথে নামল কংগ্রেস। রবিবার সকালে হাওড়া দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেস এই ইস্যুতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। ব্যাতাইতলা বাজারে এদিন ওই কর্মসূচির ডাক দেওয়া হয়। হাওড়া দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিৎ দেবনাথ বলেন, বিশ্ব বাজারে অশোধিত তেলের দর কমলেও সম্প্রতি দেশের বাজারে তেলের […]
অবাঙালিদের চটি বয়ে বেড়াচ্ছে বঙ্গ বিজেপির বাঙালিরা – বিস্ফোরক কল্যাণ।
হুগলি , ২৮ জুন:- বিজেপি অবাঙালিদের দল এরা কখনও বাঙ্গালীদের দল হতে পারে না। কারণ এখানে যারা বিজেপির নেতৃত্বে আছে সেসব হাফপ্যান্ট পরা লিলিপুটের দল যে কোনো ব্যাপারে তারা চেয়ে থাকে দিল্লির দিকে। দিল্লির অবাঙালীদের চটি এরা বয়ে বেড়ায় ওরা করে যতই প্রমান করার চেষ্টা করুন বিজেপি বাঙালির দল । বাংলার মানুষ তা কখনো বিশ্বাস […]
করোনা আক্রান্ত ১৯৮৬ এর বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনার কোচ।
স্পোর্টস ডেস্ক , ২৮ জুন:- কোভিড ১৯-এ আক্রান্ত হলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের কোচ কার্লোস বিলার্দো। সম্প্রতি করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। যদিও তাঁর শরীরে মারণ ভাইরাসের কোনও রকম উপসর্গ দেখা দেয়নি বলে জানিয়েছে বিলার্দোর পরিবার। ১৯৮৬ মারাদোনা সমৃদ্ধ লাতিন আমেরিকার অন্যতম ফুটবল শক্তি আর্জেন্তিনা শেষবারের মত বিশ্বকাপের […]
হোম ম্যাচ ও অ্যাওয়ে ম্যাচে এবার কী দুই রঙের জার্সিতে মোহনবাগান ?
স্পোর্টস ডেস্ক, ২৮ জুন:- এটিকে-মোহনবাগান সংযুক্তিকরণের পর থেকেই নতুন ক্লাবের নাম, জার্সির রং ও প্রতীক নিয়ে জল্পনা তুঙ্গে। ক্লাব কর্তারা এই প্রসঙ্গে মুখে কুলুপ আঁটলেও বিশ্বস্ত সূত্রের খবর, দু’রকম জার্সি তৈরির ভাবনা এটিকে-মোহনবাগান শিবিরের অন্দরমহলে। মোহনবাগানের ঐতিহ্য বজায় রেখে ঘরের মাঠে (হোম ম্যাচ) জার্সির রং সবুজ-মেরুন রাখার সম্ভাবনা কার্যত চূড়ান্ত। বাইরের মাঠের (অ্যাওয়ে ম্যাচ) জার্সিতে […]
ইস্টবেঙ্গলের পাশে সুজন চক্রবর্তী, চিঠি মমতাকে।
স্পোর্টস ডেস্ক, ২৮ জুন:- ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার প্রসঙ্গ নিয়ে কথা বলেন। এরপর মুখ্যমন্ত্রী, লাল-হলুদ কর্তাদের ফেডারেশনের সঙ্গে এই নিয়ে নিয়মিত যোগাযোগ রাখতেও বলেন। আর এবার ইস্টবেঙ্গল যাতে আইএসএলে খেলতে পারে সেই নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন […]
অভিনব দৌড় প্রতিযোগিতায় শামি।
স্পোর্টস ডেস্ক , ২৮ জুন:- করোনাভাইরাসের কারণে সারা দেশে এখনও চলছে লকডাউন৷ কিন্তু মাস তিনেকের পর এবার বাইরে ট্রেনিং করতে শুরু করে দিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা৷ টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার মহম্মদ শামি তাঁর ওয়ার্ক-আউটের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করলেন৷ ইনস্টাগ্রামে তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে যে, তিনি তাঁর পোষা কুকুরের সাহায্যে গতি […]
করোনা আক্রান্ত ক্রিকেটাররা, উদাসীন পিসিবি।
স্পোর্টস ডেস্ক , ২৮ জুন:- ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে করোনা আক্রান্ত হয়েছেন স্কোয়াডের ১০ জন ক্রিকেটার। কিন্তু মারণ ভাইরাসে আক্রান্ত ক্রিকেটারদের প্রতি উদাসীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন জাতীয় নির্বাচক তথা দেশের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল-হক।ইংল্যান্ড সফরে রওনা দেওয়ার আগে সম্প্রতি করোনা পরীক্ষা করা হয় স্কোয়াডে থাকা পাক ক্রিকেটারদের। রিপোর্টে […]
নাইকি সঙ্গে সম্পর্ক ভেঙে, নয়া জার্সিতে দেখা যেতে পারে বিরাটদের !
স্পোর্টস ডেস্ক, ২৮ জুন:- ১৪ বছর পর বদলে যেতে পারে ভারতীয় ক্রিকেট দলের জার্সি। এমনিতেই টিম ইন্ডিয়ার এক স্পনসর ভিভোর চুক্তি পুনর্নবীকরণের ব্যাপারে ধোঁয়াশা রয়েছে। ভারত-চিন সম্পর্কের অবনতি অন্যতম কারণ। এবার আরও এক স্পনসরের সঙ্গে সমস্যা তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। জানা যাচ্ছে এবার Nike-এর সঙ্গে সম্পর্ক ভাঙতে পারে বিসিসিআই-এর। ১৪ বছরের পুরনো সম্পর্ক বিসিসআই […]

