চিরঞ্জিত ঘোষ , ২৯ জুন:- হুগলি জেলার ডানকুনি হাউসিং মোড়ে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। উড়িষ্যার কালাহান্ডির খান্ডুলমালি জঙ্গলকে রাতের অন্ধকারে লকডাউনের মধ্যেই কেটে সাফ করার প্রতিবাদে সভা। উপস্থিত ছিলেন জেলার সংস্থার সম্পাদক সেখ মাবুদ আলী, সর্বভারতীয় সভাপতি আবু আজাদ সহ সবুজ সৈনিকের দল। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড বিভিন্ন জেলায় জেলায় এই প্রতিবাদ সভা করে চলেছে।এছাড়া পথ চলতি অনেক মানুষ এই সভায় এসে যোগ দেন, সবার সহযোগিতায় সকলে গর্জে উঠেন সবুজ ধ্বংসের বিরুদ্ধে। তাদের আরও দাবি যে ১৯১ টি সবুজ ধংসের প্রোজেক্ট পাশ করা হয়েছে তা বাতিল করতে হবে এবং যে ৯০ টি পরিবারকে উৎখাত করা হয়েছে তাদের ওখানেই স্থায়ীভাবে বসবাস করা ব্যবস্থা করে দিতে হবে।
Related Articles
হাওড়ায় সিপিএমের মিছিলে ঢুকে পড়লো ‘বহিরাগত’ গাড়ি, ব্যাপক উত্তেজনা
হাওড়া, ২৭ আগস্ট:- আগামী ৩১শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবসকে সামনে রেখে ধর্মতলায় বামফ্রন্টের তরফ থেকে যে সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই সম্মেলনকে সফল করতে রবিবার সকালে হাওড়ায় মধ্য হাওড়া সিপিআইএম এরিয়া কমিটির ডাকে এক মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ, ওই মিছিল চলাকালীন হাওড়া ময়দানে বঙ্গবাসীর সামনে একটি ‘বহিরাগত’ গাড়ি সেখানে হুড়মুড়িয়ে ঢুকে পড়লে আতঙ্কে […]
দেড় মাসেই ১৭টি বড় কোম্পানি থেকে চাকরির অফার,তাক লাগলো বালির যুবক।
হাওড়া, ৩ জুলাই:- কে বলে বাজারে চাকরি নেই। করোনার লকডাউনের পর থেকে চাকরির শূন্য ভাঁড়ারে গত দেড় মাসে ১৭টি নামী সংস্থা থেকে লোভনীয় সব চাকরির অফার পেয়েছেন হাওড়ার বালির দক্ষিণ ঘোষপাড়ার বছর ২২ এর যুবক অরিজিৎ রায়। এতো চাকরি পেয়ে অবাক করা কান্ড ঘটিয়েছেন তিনি। এখন তাঁর গুনগান পাড়া থেকে সোস্যাল মিডিয়া সর্বত্র। করোনাকালে যখন […]
উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফলাফল করল হুগলির মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম।
তরুণ মুখোপাধ্যায় , ১৭ জুলাই:- উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফলাফল করল হুগলির মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম। আজ ফলাফল প্রকাশ হলে দেখা যায় এই স্কুলের ১১২ জন ছাত্র পরীক্ষা দিয়েছিল সবাই এ গ্রেড পেয়েছেন। তাদের মধ্যে ৪৯৬ পেয়েছেন দুজন এরা হলো উত্তরপাড়া কোতরং এর বাসিন্দা শেখ আয়ান হামিন এবং শ্রীরামপুরের মাহেশের সম্প্রীত চক্রবর্তী ফলাফল অনুযায়ী সর্বোচ্চ চতুর্থ এরা। […]










