কোচবিহার , ২৯ জুন:- পথ কুকুর বাড়িতে ঢুকে অত্যাচার করে বলেই তাকে হত্যা করার ঘটনায় এক ব্যক্তি কে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১২ নম্বর ওয়ার্ডের তল্লীতল্লা সংলগ্ন এলাকায়। ওই ঘটনার পরে সোমবার অভিযুক্ত ব্যক্তিকে কোচবিহার আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম কুন্তল কর। তিনি তল্লীতলা এলাকার বাসিন্দা। শনিবার রাতে তিনি ওই পথ কুকুর কে হত্যা করেন। আর এই ঘটনার জেরে কোচবিহার জেলা জুড়ে সোশ্যাল মিডিয়াতেও নিন্দার ঝড় উঠেছে। পরে পুলিশ রবিবার তাকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালত পাঠায়। প্রসঙ্গত, বাড়িতে ঢুকে পড়ে সারমেয়। কখনও বিরক্ত করলে তেড়ে যায়। এই ছিল ‘অপরাধ’। তাই মাংসের লোভ দেখিয়ে সারমেয়কে কুপিয়ে খুন করে ওই যুবক। পরে স্থানীয় বাসিন্দা এবং পশুপ্রেমী সংস্থা কোচবিহার এনিমেলস এন্ড রেপটাইলস প্রটেক্টিং সোসাইটির সদস্যদের তৎপরতায় কুকুরটিকে উদ্ধার করে সরকারি পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়।
Related Articles
রবিবারই ইংল্যান্ড উড়ে যাচ্ছে পাকিস্তান ৷
স্পোর্টস ডেস্ক ,২৭ জুন:- ইংল্যান্ড সফরগামী পাকিস্তান ক্রিকেট দলের ১০ ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ এলেও সফর স্থগিত হচ্ছে৷ নির্ধারিত সময় অর্থাৎ রবিবারই পাকিস্তান দল ইংল্যান্ড সফরে আসছে৷ শুক্রবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে৷মঙ্গলবার যে সাত ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর জানানো হয়েছে, তাঁরা হলেন মহম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, মহম্মদ হাসনাইন, […]
মঙ্গলবার থেকে মেধা তালিকায় সন্তুষ্ট না হয়ে অভিযোগ দায়ের করা শিক্ষকদের শুনানি শুরু।
কলকাতা , ৯ আগস্ট:- রাজ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাতালিকায় সন্তুষ্ট হতে না পেরে যে সব প্রার্থী লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুল সার্ভিস কমিশন মঙ্গলবার থেকে তাদের অভিযোগের শুনানি শুরু করবে। শুনানির জন্য প্রাথমিকভাবে ২ হাজার ১১০টি অভিযোগ পত্র বাছাই করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সব অভিযোগ খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তি করার […]
শুভেন্দুর ছবি নিয়ে তর্পণ করায়, মদন মিত্রের আচরণের নিন্দা বিধানসভা অধ্যক্ষের।
কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে মহালয়ার তর্পণ করার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের আচরণের নিন্দা করেছেন। আজ বিধানসভায় ইশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগদান করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ ওই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন সংবাদ মাধ্যমের প্রচার পাওয়ার লোভেই […]








