হাওড়া , ২৯ জুন:- উপযুক্ত প্রাপ্য, পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম, ন্যূনতম দশ হাজার টাকা বেতন, সরকারি স্বীকৃতি ও কর্মরত অবস্থায় নিরাপত্তার দাবি সহ একাধিক দাবিতে হাওড়ায় ডোমজুড় গ্রামীন হাসপাতালের সামনে পথ অবরোধ করলেন আশা কর্মীরা। এই মর্মে তাঁরা এদিন বিএমওএইচ’কে ডেপুটেশনও দেন। প্রায় আধ ঘন্টা পর অবরোধ ওঠে। বিএমওএইচ আশা কর্মীদের দাবিদাওয়া উচ্চতর কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। অবরোধের জেরে হাওড়া আমতা রোডে কিছুক্ষণ যানজট ছিল।
Related Articles
উত্তর কলকাতায় কালী পুজোর উদ্বোধনে সাকিব
স্পোর্টস ডেস্ক , ১৩ নভেম্বর:- কলকাতার কাঁকুড়গাছি এলাকায় একটি কালীপুজোর উদ্বোধনে ভারতে এলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব-আল-হাসান। জানা গেছে, মাত্র একদিনের জন্য সাকিব ভারতে থাকবেন। শুক্রবার তিনি বাংলাদেশ ফিরে যাবেন। রাত সাড়ে আটটা নাগাদ কাঁকুড়গাছি সার্বজনীন শ্যামপুজোর উদ্বোধন করেন সাকিব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পরেশ পাল এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ […]
পিকনিকে মাংস খাওয়া নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন, চাঞ্চল্য হুগলিতে।
হুগলি, ১৩ জানুয়ারি:- পাতে মাংস পরা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন,ব্যাপক চাঞ্চল্য এলাকায়। শীতের রাতে পিকনিক। বিকেল থেকেই সকলে আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু বিপদটা হলো রাতে। খেতে বসে। কার পাতে কতটা মাংস পড়েছে সেই সেই নিয়ে বচসায় একজনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে পুরশুড়ার নিমডিঙি। পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। […]
পঞ্চম বর্ষে চাতরা বন্ধুমহল ক্লাব এর মিলন উৎসব।
হুগলি,২২ ডিসেম্বর:- পঞ্চম বর্ষে চাতরা বন্ধুমহল ক্লাব এর মিলন উৎসব প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে শ্রীরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এর শিশুপার্ক এ। নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। ২৪ জন ক্ষুদে প্রতিযোগীকে বেছে নেওয়া হয় । রবিবার সকালে অঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যায় থাকছে মুম্বাই খ্যাত ইন্ডিয়ান আইডলের রাজা বোসের সঙ্গীতানুষ্ঠান। ক্লাবের কর্ণধার শান্তনু বাগ […]









