সোজাসাপটা ডেস্ক , ১৪ জুলাই:- হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় উত্তরবঙ্গে ১২ ঘন্টা বনধের ডাক দেয় বিজেপি। এদিন সকাল থেকেই শহর শিলিগুড়িতে বনধ সমর্থনে রাস্তায় নামতেই বিজেপি নেতা কর্মীদের আটকে দেয় পুলিশ। এবং গ্রেফতার করা একাধিক নেতা কর্মীদেরও। এর পাশাপাশি বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল হাসমিচকে নামতেই তাকে প্রথমে আটকে দেয় […]
এই মুহূর্তে
করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেলো শ্রীরামপুর পৌরসভা ও কানাইপুর পোস্ট অফিস।
হুগলি , ১৪ জুলাই:- করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো কানাইপুর পোস্ট অফিস।মঙ্গলবার নোটিশ লাগিয়ে জানিয়ে দেওয়া হয় আগামী দশ দিন বন্ধ থাকবে পোস্ট অফিস।কানাইপুরে সংক্রমণ বাড়ছে করোনার।পঞ্চায়েত সূত্রে জানা গেছে এখনো অবধি কানাইপুরে আক্রান্ত হয়েছে ২১ জন। এবার পোস্ট অফিস এলাকায় করোনা আক্রান্তের হদিস মিলতে বন্ধ করে দেওয়া হলো পোস্ট অফিসের কাজ।পাশাপাশি শ্রীরামপুর পৌরসভার […]
হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায় আত্মঘাতী হয়েছেন – স্বরাষ্ট্রসচিব।
নবান্ন , ১৪ জুলাই:- হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায় আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানান, মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট ও পারিপার্শ্বিক প্রমানে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। তাঁর নিজে হাতে লেখা সুইসাইড নোট ও পাওয়া গেছে। সব দিক খতিয়ে দেখতে স্বচ্ছ ভাবে তদন্ত চালানো হচ্ছে বলে স্বরাষ্ট্র সচিব […]
আগামীকাল মাধ্যমিক ও শুক্রবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ।
নবান্ন , ১৪ জুলাই:- চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, মধ্যশিক্ষা পর্ষদ ছাত্র-ছাত্রীদের বিস্তারিত মূল্যায়ন সম্পন্ন করেছে। তাই মাধ্যমিকে মেধাতালিকাও প্রকাশিত হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল চলতি মাসের 17 তারিখে প্রকাশিত হতে পারে বলেও মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন। তবে উচ্চমাধ্যমিকের মেধাতালিকা প্রকাশিত হবে কিনা সে ব্যাপারে […]
বিজেপির ১২ ঘন্টার বনধে জনজীবন স্তব্ধ উত্তরবঙ্গে।
হেমতাবাদ , ১৪ জুলাই:- বিজেপির ডাকা ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধকে ঘিরে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বাকযুদ্ধ, উত্তেজনা রায়গঞ্জ শহরে। জোর করে হুমকি দিয়ে বনধ করার অভিযোগে পুলিশ বিজেপি নেতা অভিজিৎ যোশী, দলের মহিলা মোর্চার নেত্রী পাভেলা সরকার সহ ৩০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। বিজেপি নেতা অভিজিৎ যোশী জানিয়েছেন এভাবে গ্রেফতার […]
অতিরিক্ত সময়ে গোল খেয়ে পাঁচেই আটকে রইল ম্যান ইউ।
স্পোর্টস ডেস্ক , ১৪ জুলাই:- ৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই রয়ে গেল ওয়ে গুন্নার সোলসারের দল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আটকে গেল সাউদাম্পটনের কাছে। ম্যাচের ১২ মিনিটে আর্মস্ট্রংয়ের গোলে এগিয়ে গিয়েছিল সাউদাম্পটন। কিন্তু ২০ ও ২৩ মিনিটে যথাক্রমে মার্কাস র্যাশফোর্ড এবং অ্যান্থনি মার্সিয়ালের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। তখনও কেউ কল্পনা করেননি যে পয়েন্ট ভাগ করে মাঠ […]
স্বস্তি ম্যাঞ্চেস্টার সিটির, আগামী মরসুমেই দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগে।
স্পোর্টস ডেস্ক, ১৪ জুলাই:- উয়েফার শাস্তি খারিজ করে ইউরোপের ক্লাব ফুটবলে ম্যাঞ্চেস্টার সিটির খেলার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ক্রীড়া আদালত। ফলে আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার ক্ষেত্রে কোনও বাধাই থাকল না পেপ গুয়ার্দিওলার দলের। ক্লাব লাইসেন্সিং ও ফাইনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) বা আর্থিক স্বচ্ছতার নিয়ম লঙ্ঘন করায় চলতি বছরের শুরতে ম্যাঞ্চেস্টার সিটিকে ইউরোপের ক্লাব প্রতিযোগিতা […]
শ্রীরামপুর শহরের একাধিক স্থাপত্য ও নিদর্শন কে হেরিটেজের তকমায় ভূষিত করেছে রাজ্য হেরিটেজ কমিশন।
হুগলি , ১৪ জুলাই:- গঙ্গার পশ্চিম তীর ঘেঁসে ওঠা শ্রীরামপুর শহরের একাধিক স্থাপত্য ও নিদর্শন কে হেরিটেজের তকমায় ভূষিত করেছে রাজ্য হেরিটেজ কমিশন। এবারে হেরিটেজের তালিকায় নতুন সংযোজন হল শ্রীরামপুর চাতরার কাশীশ্বর পীঠ। যাকে স্থানীয়রা দোলতলার দোলমন্দির হিসেবে চেনে। দ্বিতীয়টি হল শ্রীরামপুর আদালতের উল্টোদিকে অবস্থিত ডেনিস ট্যার্ভান। ভুতুরে বাড়ি আখ্যা পাওয়া দীর্ঘদিন ভগ্ন অবস্থায় পড়ে […]
পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরলেও বন্ধ রোজগার , চিন্তার ভাঁজ কপালে।
চিরঞ্জিত ঘোষ , ১৪ জুলাই:- লকডাউনের জেরে শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরেছে বাড়ি। নেই কোনো রোজগার। ফুরিয়ে আসছে সঞ্চিত অল্প পুঁজি। চিন্তার ভাঁজ কপালে। সামনের দিনে কী করে চলবে সংসার। সেই চিন্তা গ্রাস করেছে পরিবারের সকলকে। সামান্য কাজ চেয়ে সকলের দরজায় গিয়েও প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। ডানকুনি পৌরসভার ৪ নং ওয়ার্ডের আঁকডাঙ্গা উত্তরপাড়ার বাসিন্দা আলমগীর […]
বেতন ও বিভিন্ন সংক্রন্ত , এবং অন লাইন এ ক্লাস নিয়ে বিক্ষোভ রানাঘাটে।
নদীয়া , ১৩ জুলাই:- আজ নদিয়ার রানাঘাটে কনভেন্ট অফ জেসাস মেরি স্কুলে অভিবাভকরা বিক্ষোভ দেখায় । তাদের দাবী লক ডাউনের এই সংকটময় পরিস্থিতিতে বেতন ও বিভিন্ন সংক্রন্ত ,এবং অন লাইন এ ক্লাস নিয়ে বিক্ষোভ। এছাড়া কোরোনা ভাইরাসের সংক্রমণে ক্লাস বন্ধ রাখা হয়েছে কতৃপক্ষের নির্দেশ অনুসারে। যেখানে অন্যান্য জায়গায় বেতন কমানো হচ্ছে সেখানে এই স্কুলে বেতন […]

