হাওড়া , ১৫ জুলাই:- এ বছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে হাওড়ার বালি রামনবমীতলার বাসিন্দা মেঘা মন্ডল। মেঘার প্রাপ্ত নম্বর ৬৮৩। সে পড়ে উত্তরপাড়া মডেল হাই স্কুলে। রাজ্যের প্রথম দশে স্থান পাওয়া মেঘা জানায়, এতো ভালো ফল করব আশা করিনি। চেষ্টা করেছিলাম। হয়ে গেল। এর কৃতিত্ব মা, বাবা, বোন, জেঠু, স্কুল ও প্রাইভেট শিক্ষকদের দিতে চাই। সকলেই ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। কোনওদিন টাইম ধরে পড়িনি। যেরকম সময় পেয়েছি পড়েছি। পড়ার বাইরে ছবি আঁকি। টিভিতে কার্টুন দেখি। সিনেমা দেখি। আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার। বিজ্ঞান নিয়ে পড়া শুরু করে দিয়েছি।
Related Articles
দেড় বছর বন্ধ গীর্জা , যীশুই শেষ ভরসা ব্যান্ডেল চার্চ এলাকার ব্যাবসায়ীদের !
সুদীপ দাস , ৪ জুন:- চার শতাধিক বছরের পুরনো হুগলীর ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ। ধর্মীয় গুরুত্বের বিচারে যা ব্যান্ডেল ব্যাসিলিকা হিসাবে শিরোপা অর্জন করেছে। কিন্তু দেশে করোনা আবহ শুরু হতেই গত বছর মার্চ মাস থেকে ব্যান্ডেল ব্যাসিলিকার দরজা সাধারনের জন্য বন্ধ। ঠিক যেভাবে তারকেশ্বর, তারাপীঠ কিংবা কালিঘাট মন্দিরের দরজা বন্ধ হয়েছিলো। কিন্তু মাঝে এইসব মন্দিরগুলির দরজা […]
কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে রিষড়া ও শ্রীরামপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল।
তরুণ মুখোপাধ্যায় , ১৪ সেপ্টেম্বর:- যেভাবে কেন্দ্রীয় সরকার এ রাজ্যের উপর লাগাতার ভাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতার সৃষ্টি করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ সন্ধ্যায় রিষড়া পৌরসভার সামনে থেকে একটি বিশাল মিছিল শহর পরিক্রমা করে। রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রিষড়া পৌরসভার মুখ্যপ্রশাসক বিজয় সাগর মিস্র এবং প্রশাসক মন্ডলীর সদস্য জাহিদ হাসান খানের নেতৃত্বে মিছিলটি শহর […]
ওভারলোডিং বন্ধ করুন ব্যানারকে সামনে রেখে সেফ ডাইভ,সেফ লাইফ কর্মসূচি পালন করল ওয়েস্ট বেঙ্গল সংগঠনের কর্মীরা।
হুগলি, ২০ ডিসেম্বর:- ওভারলোডিং বন্ধ করুন ব্যানারকে সামনে রেখে সেফ ডাইভ,সেফ লাইফ কর্মসূচি পালন করল ওয়েস্ট বেঙ্গল সংগঠনের কর্মীরা। বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোরে ১১ দিন ধরে চলবে ওভারলোডিং বন্ধ করার সচেতনতা প্রচার। সংগঠনের দাবি বালি, পাথর, অন্যান্য সামগ্রী লোডিং পয়েন্ট থেকে বন্ধ করা হোক। নজর দিক প্রশাসন। ওভারলোডিং এর ফলে রাস্তাঘাট, ব্রিজ নষ্ট হতে বসেছে। ফলে […]









