হুগলি , ১৫ জুলাই:- প্রায় একমাস ধরে হাসপাতালে চিকিৎসা চলার পর বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল শ্রীরামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিনাকী ভট্টাচার্য। গুন্ডা দা নামে পরিচিত তৃণমূল নেতা ২০১৫ সাল থেকে কাউন্সিলর ছিলেন। করোনা পর্বে ত্রাণ বিলি করতে গিয়ে তিনি কোভিড আক্রান্ত হন। তারপর থেকেই হাসপাতালে তার চিকিতসা চলছিল। পরিবারের স্ত্রী পুত্র আক্রান্ত হলেও তারা সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেও তার আর ফেরা হলনা। রাজা রামমোহন রায়ের মাতুলালয়ের বংশধর পিনাকী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন । দীর্ঘদিনের তৃণমূল নেতার আকষ্মিক প্রয়াণে শোকের ছায়া নেমেছে গোটা জেলায়।
Related Articles
পর্যাপ্ত পরিমাণ টেস্টিং কিট না পাওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,২২ এপ্রিল:- রাজ্যে করনা ভাইরাস আক্রান্তের খোঁজে কম সংখ্যক নমুনা পরীক্ষার বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন রাজ্যে কম নমুনা পরীক্ষা হচ্ছে এই দাবি ঠিক নয়। এখনো পর্যন্ত গোটা রাজ্যে ৭০৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। শুধুমাত্র […]
ফোনেই আড়ি পেতে অদৃশ্য শক্তি , দুশ্চিন্তায় চুঁচুড়ার চ্যাটার্জী পরিবার।
সুদীপ দাস , ২৫ আগস্ট:- বিগত কয়েকদিন ধরে কোন এক অচেনা, অজানা, অদৃশ্য শক্তির দাপটে সংসারের সব গোপনীয়তা, সব নিজস্বতা হারাতে বসেছেন চুঁচুড়া বঙ্কিম কাননের বাসিন্দা পেশায় ওষুধ ব্যাবসায়ী সুশান্ত চ্যাটার্জী। সুশান্তবাবুর স্ত্রী সুনন্দা চ্যাটার্জী ও একমাত্র সন্তান ৭ম শ্রেনীর ছাত্র সায়নকে নিয়ে সুখের সংসার। কিন্তু বিগত ৪ দিন ধরে এই পরিবারেই নেমে এসেছে কোন […]
আগামীকাল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ।
কলকাতা, ৭ মে:- আগামীকাল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। দুপুর একটার সময় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হবে। তিনটে থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটে ফল দেখার জন্য হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড।যে ওয়েবসাইটগুলিতে ফল দেখা যাবে সেগুলি হল, www.wbchsc.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha। ১০ মে সকাল ১০টা […]







