স্পোর্টস ডেস্ক, ৮ অক্টোবর:- আরও একটি পালক জুড়ল IFA’এর মুকুটে। এবার ইস্ট–ওয়েস্ট মেট্রোর সল্টলেক স্টেডিয়াম স্টেশনের নামের সঙ্গে জুড়ে গেল আইএফএ–এর নাম। নতুন নাম হল ‘আইএফএ সল্টলেক স্টেডিয়াম’। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশি থেকে শুরু করে আইএফএ’র সচিব জয়দীপ মুখোপাধ্যায়। সম্প্রতি নতুন ব্র্যান্ডিং পার্টনার পেয়েছে […]
এই মুহূর্তে
খুন, জখম, ধর্ষণ নিয়েই বিজেপি আছে – কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ৮ অক্টোবর:- তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, লাল ফেট্টি মাথায় বেধে বিজেপির কর্মীরা গুন্ডাগিরি শুরু করেছে। মানুষ এদের রুপ দেখতে পাচ্ছে। একজন বিজেপি সাংসদ ঘনিষ্ঠের হাত থেকে আগ্নেয়অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। খুন জখম ধর্ষণ নিয়েই বিজেপি আছে। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বসুর অভিযোগ পুলিশ বিনা প্ররোচনায় দলীয় কর্মীদের উপর হামলা করেছে। আমাকেও […]
নবান্ন অভিযানকে কেন্দ্র করে দিনভর হিংসাত্মক ঘটনায় উত্তপ্ত রইল শহর কলকাতা এবং হাওড়া এবং হুগলি।
কলকাতা , ৮ অক্টোবর:- কোথাও চলল জলকামান, কোথাও মুহুর্মুহু ফাটল কাঁদানে গ্যাসের শেল, কোথাও ব্যারিকেড ভেঙে এগোতে চাওয়া বিজেপি কর্মীদের রুখতে বেধড়ক লাঠচার্জ পুলিশের। পাল্টা পুলিশের দিকে ধেয়ে এলো ইঁটের টুকরো, কোথাও শোনা গেল বোমা ফাটার শব্দ। বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে এই ভাবে দিনভর নানা হিংসাত্মক ঘটনায় উত্তপ্ত রইল শহর কলকাতা এবং […]
কোচবিহারের আন্দোলন করতে গিয়ে বিএসএনএল কর্মীদের হাতে হেনস্থার শিকার প্রাক্তন সেনাকর্মীরা
কোচবিহার , ৮ অক্টোবর:- কাজে পূনর্বহালের দাবীতে আন্দোলন করতে গিয়ে বিএসএনএল কর্মীদের সাথে বচসা প্রাক্তন সেনাকর্মীদের। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, এতদিন প্রাক্তন সেনাকর্মীরাই নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভারত সঞ্চার নিগম লিমিটেড এর কোচবিহার জেলার সব দপ্তর গুলিতে। কিন্তু ২০১৯ এর অক্টোবরে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রাক্তন সেনাকর্মীদের ছাঁটাই করে দেওয়া হয়। […]
শিলিগুড়িতে পুলিশের প্রিজন ভ্যানের তালা ভেঙে পালিয়ে গেল চার অভিযুক্ত ,ব্যাপক চাঞ্চল্য।
শিলিগুড়ি , ৮ অক্টোবর:- বৃহস্পতিবার শিলিগুড়িতে পুলিশের প্রিজন ভ্যানের তালা ভেঙে পালিয়ে গেল চার অভিযুক্ত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ওই চারজনের নাম সুলতান,মকসেদুল,প্রাণেশ অধিকারী ও রাকেশ মিস্ত্রী। জানা গিয়েছে ওই চারজনের মধ্যে সুলতান ও মকসেদুলকে শিলিগুড়িতে চুরির ঘটনায় গ্রেফতার করা হয়। এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বিভিন্ন জিনিসপত্র। এরপর […]
বিজেপির নবান্ন অভিযানে প্ররোচনা ও হিংসাত্মক ঘটনা ঘটানো সত্ত্বেও পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে – মুখ্যসচিব।
কলকাতা , ৮ অক্টোবর:- বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্ররোচনা ও হিংসাত্মক ঘটনা ঘটানো সত্ত্বেও পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছে। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান অতিমারী জনিত পরিস্থিতি ও সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে এই ধরনের বড়োসড়ো রাজনৈতিক কর্মসূচি না নেওয়ার জন্য সরকারের তরফে […]
রণক্ষেত্র ডানকুনি , পুলিশের লাঠির ঘায়ে জখম বহু কর্মী , বাদ পড়লো না শ্রীরামপুরের সাংগঠনিক সভাপতিও।
সুদীপ দাস , ৮ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে বাধা দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ ডানকুনিতে। ডানকুনিতে বিজেপি সমর্থকদের গাড়ি আটকে দেয় পুলিশ ।প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মি সমর্থকরা। হুগলির আরামবাগ গুরাপ ধনিয়াখালী চুঁচুড়া পান্ডুয়া বলাগড় সহ বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মিরা নাবন্নের উদ্যেশ্যে রওনা দেয় দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে। ডানকুনিতে তাদের […]
নবান্ন অভিযান চলাকালীনই কিছুক্ষণের জন্য নবান্নে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কলকাতা , ৮ অক্টোবর:- আজ বিজেপি যুব মোর্চার প্রস্তাবিত নবান্ন অভিযান কে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সচিবালয়কে কেন্দ্র করে হাওড়া এবং কলকাতার দিক থেকে আসা সব গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট রাস্তাগুলোতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় পাঁচ হাজার পুলিশ কর্মী মোতায়েন রাখা হয়েছে। বাড়ির ছাদ […]
বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানকে ঘিরে হাওড়া ময়দানেও ধুন্ধুমার পরিস্থিতি।
হাওড়া , ৮ অক্টোবর:- বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল সাঁতরাগাছি ও হাওড়া ময়দান চত্বর। এদিন হাওড়া ময়দানেও পুলিশ বিজেপির মিছিল ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায়। লাঠিচার্জ করে জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ […]
ডানকুনিতে বিজেপির পথ আটকালো পুলিশ , প্রতিবাদে পথ অবরোধ বিজেপির , অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের।
চিরঞ্জিত ঘোষ , ৮ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে বাধা দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ ডানকুনিতে। ডানকুনিতে বিজেপি সমর্থকদের গাড়ি আটকে দেয় পুলিশ ।প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মি সমর্থকরা। হুগলির আরামবাগ, গুরাপ, ধনিয়াখালী, চুঁচুড়া, পান্ডুয়া, বলাগড় সহ বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মিরা নাবন্নের উদ্যেশ্যে রওনা দেয় দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে। ডানকুনিতে তাদের […]

