কলকাতা , ৯ অক্টোবর:- বিজেপির গতকালের নবান্ন অভিযানের প্রেক্ষিতে বেআইনি জমায়েত এবং আইন ভাঙার অভিযোগে পুলিশ ওই দলের জাতীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সহ সাত নেতার বিরুদ্ধে স্বতপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে। শহরের দুই থানায় মুকুল রায়, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়,ভারতী ঘোষ জয়প্রকাশ মজুমদার সহ ওই বিজেপি নেতাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ছাড়াও ভারতীয় দণ্ডবিধির 143 147 149 332 353 এবং 283 ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মত আচরণ করছে তা আরো একবার প্রমান হলো। অন্যদিকে গতকাল বিজেপি যুব মোর্চার মিছিলে পুলিশি হামলার অভিযোগ তুলে আজ দলের তরফ থেকে শহরে মিছিল বের করা হয়। দিলীপ ঘোষের নেতৃত্বে ওই মৌন মিছিল দলের রাজ্য দপ্তর থেকে শুরু হয়ে ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয়।
Related Articles
রানাঘাট হসপিটালে করোনা ভাইরাস নিয়ে পরিষেবার পরিকাঠানো খতিয়ে দেখেন মহকুমা শাসক।
নদিয়া,১৩ মার্চ :- শুক্রবার নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসলেন মহকুমা শাসক হরসীমরন সিং। দীর্ঘদিন ধরে রানাঘাট হাসপাতালের পরিকাঠামো ঠিক ছিল না।অবশেষে শুক্রবার মহকুমা শাসক ও পি ডাব্লু ডি স্টাফ এবং হাসপাতাল সুপার নিজে সরজমীনে খতিয়ে দেখেন।এবং এদিন সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে পরিষেবার পরিকাঠানো খতিয়ে দেখেন।রাতে লাইট থাকে না হাসপাতালের বাইরে এক অন্ধকারচ্ছন্ন পরিবেশ সৃস্টি […]
মোহনবাগান দিবস পালন উত্তরপাড়ায়।
হুগলি, ২৯ জুলাই:- আজকে ঐতিহাসিক মোহনবাগান দিবস।আর আজকের দিনেই ১৯১১ সালে মোহনবাগান ক্লাব ব্রিটিশ ফুটবল ক্লাব ইস্ট ইয়র্কশায়ার ফুটবল দলকে হারিয়েছিল খালি পায়ে খেলে। এই দিনটা পালিত হয় মোহনবাগান দিবস হিসাবে। আর এই মোহনবাগান দিবসের সাথে জড়িয়ে হুগলি জেলার উত্তরপাড়া। ১৯১১ সালে জয়ী মোহনবাগান দলের সদস্য ছিলেন উত্তরপাড়ার বাসিন্দা মনমোহন মুখার্জী। আর উত্তরপাড়ার বাসিন্দা মনমোহন […]
ভোটের দিন সকালেই নন্দীগ্রামে উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ।
পূর্ব মেদিনীপুর , ১ এপ্রিল:- ভোটের দিন সকালেই নন্দীগ্রামে উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। আর সেটা ঘিরেই উত্তেজনা ছড়াল ভেকুটিয়া অঞ্চলে। বিজেপির অভিযোগ, তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি মিঠুন চক্রবর্তীর রোড শো-তে অংশগ্রহন করার পর তাঁকে নানাভাবে হেনস্থাও করা হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকেই। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদলের নেতারা। পূর্ব […]









