কলকাতা , ১৮ নভেম্বর:- রাজ্য সরকারি কর্মচারিদের কোভিডের পাশাপাশি আরও চারটি সংক্রামক রোগের ক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতা মূলক করা হয়েছে। নবান্নে অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, কোন কর্মচারী বা তার পরিবারের কোন সদস্য যদি সার্স, মার্স,এভিয়ান ইনফ্লুয়েঞ্জা,সিসিএইচএফ বা কঙ্গো হ্যামরজিক ফিভারের মত একটি রোগে সংক্রমিত হন তবে তাদের আবশ্যিকভাবে কোয়ারেন্টাইন […]
এই মুহূর্তে
নেতাজির অন্তর্ধান রহস্যের সঠিক তথ্য সামনে আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
কলকাতা , ১৮ নভেম্বর:- নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের সঠিক তথ্য দ্রুত দেশবাসীর সামনে আনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। নেতাজি সম্বন্ধে সাধারণ মানুষ সহজেই যেন আরো বেশি করে জানতে পারেন সেই জন্য রাজ্য সরকার অনলাইনে নেতাজি সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ করলেও কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কী ব্যবস্থা নিয়েছে […]
ছটপুজোর আগে ঘাট পরিদর্শন পুলিশ আধিকারিকদের।
হাওড়া , ১৮ নভেম্বর:- ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার কুণাল আগরওয়াল সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। বুধবার তাঁরা পুলিশ লঞ্চে হাওড়ার বিগার্ডেন, শিবপুর, রামকৃষ্ণপুর, ছাতুবাবু, নিউ সল্টগোলা, বাঁধাঘাট সহ বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে প্রতি বছরের মতো এবছরও এইসব ঘাটগুলিতে ছটপুজোর আয়োজন করা হয়েছে। এরজন্য প্রতিটি ঘাটে নিরাপত্তা খতিয়ে […]
বামেদের কর্পোরেশন অভিযান হাওড়ায়।
হাওড়া , ১৮ নভেম্বর:- নির্বাচিত পৌরবোর্ডের দাবিতে হাওড়া কর্পোরেশন অভিযান করল হাওড়া জেলা বামফ্রন্ট ও তাদের সহযোগী সংগঠনগুলি। সাফাই, জনস্বাস্থ্য, চিকিৎসা সহ অন্যান্য পৌর পরিষেবার দাবিতে বামেরা এই কর্মসূচি নেয়। হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে অবস্থান বিক্ষোভ ও সভা হয়। উপস্থিত ছিলেন জেলার বাম নেতৃবৃন্দ। সভা শেষে দুপুরে ডেপুটেশন দেওয়া হয়। বামেদের অভিযোগ, দীর্ঘদিন নির্বাচন না […]
তুফানগঞ্জে কালীপূজার বিসর্জনকে কেন্দ্র করে বিজেপির বুথ সম্পাদককে পিটিয়ে খুন , গ্রেপ্তার ১
কোচবিহার , ১৮ নভেম্বর:- দুই ক্লাবের কালি পূজা নিয়ে খুনোখুনি হল তুফানগঞ্জে। মৃত ওই ব্যক্তির নাম কালাচাঁদ কর্মকার। তিনি এলাকার বিজেপির নেতা বলে পরিচিত। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের চামটা গ্রামের কর্মকার পাড়ায়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকার পরিস্থিতি আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে […]
বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার হাওড়ার শিবপুরে
হাওড়া , ১৮ নভেম্বর:- বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার শিবপুরের কৈপুকুর এলাকায়। মৃতরা হলেন প্রদ্যুৎ বসু (৭৫) ও গোপা বসু (৭০)। তাঁদের ৪২ বছর বয়সী ছেলে শুভজিৎকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ওই দম্পতিকে তাঁরা দেখতে পাননি। এমনকি তাঁদের ছেলেকেও দেখা যাচ্ছিল না […]
রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির নবগ্রাম পিপিলস কো- অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্কের।
হুগলি , ১৮ নভেম্বর:- করোনা আবহে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো নবগ্রাম পিপিলস কো অপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। বুধবার নবগ্রামের সংহতি ভবনে করোনা বিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, কো অপারেটিভ ব্যাংকের সভাপতি মানস রায়, নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার। এদিন করোনা […]
কেন্দ্রের কাছে পাঠানো আর্থিক প্যাকেজের দাবি পূরণ না হলে রাজ্যের বাস সংগঠনগুলি বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে।
কলকাতা , ১৮ নভেম্বর:- লকডাউন এবং আম্পানের দাপটে ক্ষতিগ্রস্ত পরিবহন শিল্পকে চাঙ্গা করতে কেন্দ্রের কাছে পাঠানো আর্থিক প্যাকেজের দাবি পূরণ না হলে রাজ্যের বাস সংগঠনগুলি বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে। পশ্চিমবঙ্গ বাস এন্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন বেসরকারি পরিবহনের সঙ্গে ৯০ শতাংশ পরিষেবা যুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে […]
আজ থেকে শুরু হচ্ছে ভোটার লিস্টে নাম তোলার কাজ।
কলকাতা , ১৮ নভেম্বর:- রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আজ থেকে শুরু হচ্ছে ভোটার লিস্টে নাম তোলার কাজ। বিশেষ সংশোধনীর(সামারি রিভিশন) কাজ চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। তার আগে প্রকাশিত হবে ভোটার লিস্টের খসড়া তালিকা। সামারি রিভিশনের সময় ধারাবাহিকভাবে চলবে নাম তোলা, বাদ দেওয়ার আবেদনগ্রহণ এবং শুনানি। সামারি রিভিশনের কাজের চূড়ান্ত প্রক্রিয়া চলবে 5 জানুয়ারি পর্যন্ত। এখনও […]
পাখির চোখ বিধানসভা ভোট , বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা কমিটি ঘোষিত।
হাওড়া , ১৮ নভেম্বর:- হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার জেলা কমিটি ঘোষিত হল। মঙ্গলবার বিজেপির বেলিলিয়াস রোডের অফিসে ওই কমিটি ঘোষিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং সহ বিনয় আগরওয়াল, গৌতম গোস্বামী, অমরজিৎ সিং প্রমুখ বিজেপি নেতৃবৃন্দ। ভারতীয় জনতা যুব মোর্চা হাওড়া সদরের সভাপতি হিসেবে আগেই ঘোষিত হয়েছিল ওমপ্রকাশ সিং […]

