হাওড়া , ১৮ নভেম্বর:- হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার জেলা কমিটি ঘোষিত হল। মঙ্গলবার বিজেপির বেলিলিয়াস রোডের অফিসে ওই কমিটি ঘোষিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং সহ বিনয় আগরওয়াল, গৌতম গোস্বামী, অমরজিৎ সিং প্রমুখ বিজেপি নেতৃবৃন্দ। ভারতীয় জনতা যুব মোর্চা হাওড়া সদরের সভাপতি হিসেবে আগেই ঘোষিত হয়েছিল ওমপ্রকাশ সিং এর নাম। এদিন কমিটিতে সহ সভাপতি হিসেবে শুভব্রত সিংহ, পবন ভার্মা, রাজীব মাইতি, পঙ্কজ জয়সওয়াল, সুমন মান্নার নাম ঘোষিত হয়। এরা হাওড়া সদরের বিভিন্ন মন্ডলের দায়িত্ব সামলাবেন। সাধারণ সম্পাদক হিসেবে প্রমোদ সিং, কুণাল গুন, রিষভ সিং, লাল্টু মন্ডল, মুকুল নাথ তিওয়ারি, প্রসূন দে এবং অনিতা দত্তের নাম ঘোষণা করা হয়। এছাড়াও কোষাধ্যক্ষ, অফিস সেক্রেটারি, কনভেনর, কো-কনভেনর এবং কমিটি সদস্যদের নামও এদিন ঘোষণা করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয় আগামী ২০২১ এর বিধানসভা ভোটকে সামনে রেখেই এদিন জেলা কমিটি ঘোষণা করা হল। কাজের নিরিখেই কমিটিকে প্রাধান্য দেওয়া হবে।
Related Articles
সাউন্ড চোঙ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক কর্মীর মৃত্যু।
হাওড়া, ২ মে:- পুজোর জন্য সাউন্ড চোঙ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওড়ার ডোমজুড়ের ঝাপড়দহে ইলেকট্রিক কর্মীর মর্মান্তিক মৃত্যু। জানা গেছে, এলাকায় শীতলা মায়ের গানের অনুষ্ঠানের জন্য একটি বাড়ির ছাদে মাইক ফিট করার সময় দুর্ঘটনাবশত সেই চোঙ বিদ্যুৎবাহী তারের ওপর পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সুব্রত দাস নামের ওই যুবক দোতালার ছাদ থেকে নিচে পড়ে যান। এরপর […]
রি-কল পিটিশন ফাইল জানালেন অরূপ।
হাওড়া, ১৩ আগস্ট:- আয় বহির্ভূত সম্পত্তি মামলায় আইনজীবীদের পরামর্শমতো একটি রি-কল পিটিশন দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, “আইনজীবীদের পরামর্শমতো অর্ডার রি-কল করার জন্য একটা রি-কল পিটিশন ফাইল করা হয়েছে। সেটা জমা করা হয়েছে। পরবর্তীকালে সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে। এরমধ্যে রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই আছে।” অরূপ […]
লকডাউনে ময়দানের অসহায় ঘোড়াদের স্বাস্থ্য রক্ষা করতে উদ্যোগী হলো রাজ্য সরকার।
কলকাতা ,১৪ আগস্ট:- লকডাউনে অসহায় অবস্থায় পড়া ময়দানের ঘোড়াদের খাবার জোগানোর ব্যাপারে আগেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।বন দফতরের উদ্যোগে তাদের ভরপেট খাবার দিতে ও দেখাশোনার দায়িত্ব নেওয়া হয়েছে। এবার ওইসব প্রাণীদের স্বাস্থ্য রক্ষা করতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ময়দানের ঘোড়াদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর দফতর। ঘোড়ার মালিকরা আগেই জানিয়েছিলেন লকডাউনে তাঁদের […]








