হাওড়া , ১৮ নভেম্বর:- বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার শিবপুরের কৈপুকুর এলাকায়। মৃতরা হলেন প্রদ্যুৎ বসু (৭৫) ও গোপা বসু (৭০)। তাঁদের ৪২ বছর বয়সী ছেলে শুভজিৎকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ওই দম্পতিকে তাঁরা দেখতে পাননি। এমনকি তাঁদের ছেলেকেও দেখা যাচ্ছিল না কয়েকদিন ধরে। দু-এক দিন ধরে বন্ধ ঘরের ভিতর থেকে গন্ধ ছড়িয়ে পড়ে। আজ সকালে দুর্গন্ধ ক্রমশ প্রকট হয়। স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা শিবপুর থানায় খবর দেন। পুলিশ গিয়ে পৌঁছায় সেখানে। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। ছেলেকে প্রথমে পুলিশ আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, শুভজিৎ উচ্চশিক্ষিত হয়েও কর্মহীন ছিলেন। অনুমান সেই অবসাদ থেকে বাবা-মাকে হত্যার পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Related Articles
দু’বছর পর চেনা ছন্দে ব্যান্ডেল চার্চ।
সুদীপ দাস, ২৫ ডিসেম্বর:- টানা দু’বছর করোনা পরিস্থিতির পর চেনা ছবি হুগলীর ব্যান্ডেল চার্চে। বড়দিনের সকাল থেকেই ব্যান্ডেল চার্চে উপচে পড়ল ভিড়। আট থেকে আশি, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ বড়দিনের আনন্দে গা ভাসাতে ভিড় জমান ঐতিহাসিক ব্যান্ডেল চার্চে। কিন্তু বিগত বছরগুলির ন্যায় ২৫শে ডিসেম্বর ও ১লা জানুয়ারি চার্চের প্রবেশদ্বার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাধারণের নিরাপত্তার […]
আদি- নব্য দুই মুখের মেলবন্ধন ঘটানোর চেষ্টা তৃণমূলের প্রার্থী তালিকায়, বাদ বিদায়ী ৭ সাংসদ।
কলকাতা ১০ মার্চ:- রবিবাসরীয় দুপুরে ব্রিগেড ময়দানের মেগা সমাবেশ থেকে আনুষ্ঠানিক ভাবে ২৪ এর ভোট যুদ্ধে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। চিরাচরিত রীতি থেকে বেরিয়ে এই প্রথম ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রকাশ্য সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। ব্রিগেডের জন সমাবেশ যার পোশাকি নাম জন গর্জন সমাবেশ, সেখান থেকেই রাজ্যের ৪২ টি আসনে […]
সদস্য সংগ্রহে আশাবাদী, আগামী বিধানসভা ভোটে জয় হবেই ,জানালেন জ্যোতির্ময় সিং মাহাতো।
হুগলি, ১০ জানুয়ারি:- হুগলি সাংগঠনিক জেলায় বিজেপি সদস্য সংগ্রহ করেছে ৮০ হাজার। সাংগঠনিক নির্বাচনের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়েছিলেন হুগলি জেলায় বিজেপি নিযুক্ত রিটার্নিং অফিসার জ্যোতির্ময় সিং মাহাতো। বুথ স্তর থেকে জেলা নির্বাচন শুরু হবে। তার আগে কর্মিদের নিয়ে হয় এই প্রশিক্ষণ শিবির। চুঁচুড়া মল্লিক কাশিম হাটের একটি লজে পুরুলিয়ার সাংসদ বলেন, রাজ্যে যা লক্ষ্যমাত্রা দেওয়া […]











