হাওড়া , ১৮ নভেম্বর:- নির্বাচিত পৌরবোর্ডের দাবিতে হাওড়া কর্পোরেশন অভিযান করল হাওড়া জেলা বামফ্রন্ট ও তাদের সহযোগী সংগঠনগুলি। সাফাই, জনস্বাস্থ্য, চিকিৎসা সহ অন্যান্য পৌর পরিষেবার দাবিতে বামেরা এই কর্মসূচি নেয়। হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে অবস্থান বিক্ষোভ ও সভা হয়। উপস্থিত ছিলেন জেলার বাম নেতৃবৃন্দ। সভা শেষে দুপুরে ডেপুটেশন দেওয়া হয়। বামেদের অভিযোগ, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় হাওড়া পুরসভায় নির্বাচিত কোনও পৌরবোর্ড এই মুহুর্তে নেই। নেই কোনও কাউন্সিলর। এই মুহুর্তে নেই কোনও পৌর কমিশনার। এই দায়িত্বহীন শাসকদের সরিয়ে নির্বাচিত পৌরবোর্ডের দাবিতেই আজকে এই হাওড়া কর্পোরেশন অভিযানের ডাক দেওয়া হয়। এছাড়াও কর্পোরেশনে স্থায়ী শূন্যপদে নিয়োগ, দুর্নীত, তোলাবাজির হাত থেকে পুরসভাকে বাঁচানোর ডাক দেওয়া হয়।
Related Articles
সম্পূর্ণ চিতা বাঘের মত দেখতে প্রাণীর দুর্ঘটনায় মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য।
হুগলি, ১০ জানুয়ারি:- হলুদ সাথে কালো ছোপ ছোপ ঠিক যেন চিতা বাঘ সম্পূর্ণ তেমনি দেখতে এক প্রাণীর দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। হুগলি জেলার কানাইপুর এর ধর্মতলা এলাকায় সন্ধ্যার পর চিতা বাঘের মত দেখতে প্রাণী রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারায়। এরপরেই এই বিলুপ্তপ্রায় প্রাণীটিকে দেখতে ভিড় জমে যায়। খবর যায় […]
যথাযোগ্য মর্যাদায় বেলুড় মঠে যীশু পুজো।
হাওড়া , ২৪ ডিসেম্বর:- ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে শনিবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে প্রভু যীশু পুজোর আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরেও বেলুড় মঠে যিশুখ্রিস্টের জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন। সন্ধ্যা আরতির পর শুরু হয় যীশুর আরাধনা। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে প্রভু যীশুর ছবি বসানো হয়। মোমবাতি, ফুল দিয়ে ছবি সাজানো হয়। ক্যারলের […]
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আইআইটি খড়গপুরে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের জন্য উৎকর্ষ কেন্দ্র তৈরির কথা ঘোষণা করলেন
কলকাতা , ৭ নভেম্বর:- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডঃ রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ঘোষণা করেছেন আইআইটি খড়গপুরে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের জন্য উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে। আইআইটি খড়গপুর আয়োজিত ‘ভারত তীর্থ’ শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনারের উদ্বোধন করে ডঃ নিশাঙ্ক এই ঘোষণাটি করেন আজ। এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখাকালীন সময় তিনি ভারতীয় জ্ঞান চর্চার বিভিন্ন শাখায় এই […]








