হুগলি , ১৪ মার্চ:- ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে আদি এবং নব্য বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ। হুগলি সিঙ্গুরে দলবদল করে বিজেপিতে যাওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে সিঙ্গুরে ব্যাপক বিক্ষোভ। সেখানকার বিজেপি কর্মীরা রবিন বাবুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষোভে […]
এই মুহূর্তে
উত্তরপাড়ায় বিজেপির প্রার্থী প্রবীর ঘোষালের নাম ঘোষণায় ক্ষোভ দলের অন্দরেই।
হুগলি , ১৪ মার্চ:- মমতা ব্যানার্জী খেলাটা মনে হয় আমাদের নেতাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। জানি না কি খেলা চলছে। বিষ্ফোরক বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য্য। উত্তরপাড়া বিধানসভার কোন্নগরের বাসিন্দা কৃষ্ণা ভট্টাচার্য্য। বিগত দিনে তিনি হুগলী জেলার সভানেত্রী ছিলেন। টানা কয়েক দশকের বিজেপি নেত্রী তিনি। এদিন প্রবীর ঘোষালের নাম ঘোষনা হতেই রাস্তায় নেমে ক্ষোভে ফেটে পরেন কৃষ্ণাদেবী। […]
লিচুবাগানে চলল গুলি , এলাকায় উত্তেজনা।
হাওড়া, ১৪মার্চ:- ভোটের দেওয়াল লেখা ও পতাকা লাগানোর সময় দক্ষিণ হাওড়ার লিচুবাগান এলাকায় উত্তেজনা। তৃণমূল কর্মীদের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মোটর বাইকে এসে দলীয় পতাকা খুলে দেয় এবং তার বিরোধিতা করলে গুলি চালায়। ঘটনায় এক তৃণমূল কর্মীর গুলি লাগে। তাকে দক্ষিণ হাওড়া জেনারেল হাসপাতালে চিকিৎসা করানো হয়। এই ঘটনায় শাকিল খান নামে একজনকে আটক করেছে […]
তৃণমূলের বেশ কয়েকটি হোর্ডিং এবং ব্যানার ছেঁড়ার ঘটনায় উত্তেজনা ডোমজুড় রুদ্রপুরে।
হাওড়া ,১৪মার্চ:- ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার ডোমজুড়ের রুদ্রপুর এলাকায়। রাতের অন্ধকারে রুদ্রপুর এলাকায় গতকাল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি হোর্ডিং এবং ব্যানার কেউ বা কারা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। সেই ব্যানারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। ব্যানারে প্রার্থীর নামে প্রচার করা হয়েছিল। এছাড়া সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সহ গত দশ বছরের উন্নয়নের […]
গাঁজা পাচার , হাওড়া স্টেশন থেকে গ্রেফতার ৩।
হাওড়া , ১৪ মার্চ:- হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজা পাচারের সময় হাতেনাতে ধরা পড়ল ৩ জন। শনিবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয় প্রায় ৪০ কেজি গাঁজা। গাঁজা পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে রেল পুলিশ। গত ৩রা মার্চ হাওড়া স্টেশন দিয়ে অন্য রাজ্যে পাচারের সময় উদ্ধার হয় ৯ এমএম পিস্তলের ৯৯টি কার্তুজ। এই ঘটনার […]
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
কলকাতা ,১৪মার্চ;- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনায় প্রেক্ষিতে নির্বাচন কমিশন নিরাপত্তার দ্বায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পদ থেকে বিবেক সহায়কে অপসারিত করে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ওপর হামলার অভিযোগের ঘটনায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদ থকে সরিয়ে বিভূ গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছে । তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন স্মিতা পান্ডে। […]
পায়ে যন্ত্রণা সত্বেও হুইল চেয়ারে সারা বাংলা ঘুরে প্রচার করবেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কলকাতা ,১৪মার্চ:-পায়ে যন্ত্রণা সত্বেও তিনি হুইল চেয়ারে সারা বাংলা ঘুরে প্রচার করবেন বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হওয়ার পর আজই প্রথম দলীয় কর্মসূচীতে অংশ নেন তিনি। নন্দীগ্রাম দিবস উপলক্ষে আজ কলকাতায় মেয়ো রোডে গান্ধী মূর্তি থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পদযাত্রায়, হুইল চেয়ারে বসে নেতৃত্ব দেন তিনি। […]
বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমান সুযোগের নির্দেশ কমিশনের।
কলকাতা ,১৪মার্চ:- নির্বাচনী প্রচার সংক্রান্ত ব্যানার হোর্ডিং অথবা বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমান সুযোগ দিতে হবে। পুদুচেরি এবং চার রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই মর্মে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। কোন বিশেষ রাজনৈতিক দল এক্ষেত্রে একচেটিয়া সুযোগ পাচ্ছে বলে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপরই কমিশনের তরফে এই নির্দেশ […]
রাজ্যে এখন ৭২৫ কোম্পানি
কলকাতা,১৪মার্চ;- ধাপে ধাপে আগামী বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে। প্রথম ক্ষেত্রে ১২৫কোম্পানি, তারপর ১৭০ কোম্পানি, সম্প্রতি ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর আরো ২৩০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে। ফলে রাজ্যে প্রথম দফা নির্বাচনের আগেই ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত। এর আগে নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথকে স্পর্শকাতর বলে […]
মুরগির মাংসের দোকানের পিছনে বিলুপ্তপ্রায় কচ্ছপের মাংসের ব্যবসা, পর্দাফাঁস করলো কানাইপুর ফাঁড়ির পুলিশ
হুগলি ,১৪মার্চ:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুর কলোনি বাজার এলাকায় মুরগির মাংসের দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল বিলুপ্তপ্রায় কচ্ছপের মাংসের ব্যবসা।গোপনসূত্রে খবর পেয়ে কানাইপুর বাসাই কলোনি বাজারে মাংস ব্যাবসায়ী বাপ্পা বাগচীর বাড়িতে হানা দেয় কানাইপুর বিট হাউসের অফিসার ইনচার্জ অনুপ মন্ডলের নেতৃত্বে কানাইপুর বিট হাউসের পুলিশ।এরপর ওই মাংস ব্যাবসায়ীর বাড়ি থেকে বহুসংখ্যক কচ্ছপ উদ্ধার করে পুলিশ।মাংস ব্যবসায়ী […]

