হুগলি , ১৪ মার্চ:- ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে আদি এবং নব্য বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ। হুগলি সিঙ্গুরে দলবদল করে বিজেপিতে যাওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে সিঙ্গুরে ব্যাপক বিক্ষোভ। সেখানকার বিজেপি কর্মীরা রবিন বাবুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েন। বিজেপি কর্মীরা জানান যেভাবে এখানে পুরনো এবং প্রকৃত বিজেপি কর্মীদের নেতাদের উপেক্ষা করে কয়েক দিন আগে দলে আসা রবিবাবুকে প্রার্থী করেছে দল, এটা তারা মানতে পারছেন না। যে মানুষটা গত দু’বার বিধায়ক থাকাকালীন সিঙ্গুরের বিন্দুমাত্র উন্নতি তিনি করেননি তিনি কেবলমাত্র টিকিটের লোভে বিজেপিতে নাম লিখিয়েছেন। এই লোভী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সিঙ্গুরের বিজেপি কর্মীরা কোন মতেই মেনে নেবে না যদি অবিলম্বে সিঙ্গুরএই রবীন্দ্রনাথ বাবুকে প্রার্থী পথ থেকে সরিয়ে না দেয়া হয় তাহলে বিজেপি কর্মীদের ক্ষোভ তুঙ্গে উঠবে।
Related Articles
২০১৪ সালে স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করলো শ্রীরামপুর মহকুমা আদালত।
হুগলি, ২৪ আগস্ট:- ২০১৪ সালে কোন্নগরে স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী শংকর রুইদাসকে দোষী সাব্যস্ত করলো শ্রীরামপুর মহকুমা আদালত। আদালত সূত্রে জানা যায় মতা স্ত্রীর নাম শিবানী রুইদাস। বাড়ি কোন্নগরের ক্রাইপার রোডে। ২০০৪ সালে ক্রাইপার বাসিন্দা শংকর রুইদাসের সঙ্গে শিবানীর বিয়ে হয়। ওই দম্পতির পরবর্তীকালে একটি কন্যা ও একটি পুত্র সন্তানের জন্ম হয়। বিয়ের বছর […]
করোনা সংক্রমণ রোধে জেলার ১৩ পুরসভায় টাস্ক ফোর্স গঠন করল হুগলি জেলা প্রশাসন।
হুগলি,১১ মে:- করোনা সংক্রমণ রোধে জেলার ১৩ পুরসভায় টাস্ক ফোর্স গঠন করল জেলা প্রশাসন।প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলার পুরসভা গুলিতে যে সমস্ত ওয়ার্ডে করোনা ছড়িয়েছে তার সঙ্গে অন্যন্য ওয়ার্ড গুলিতে করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে সেই গুলির তালিকা তৈরি করেছে জেলা প্রসাসন। পুরসভা গুলির সঙ্গে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের শ্রীরামপুর ও রিষড়া গ্রাম পঞ্চায়েতের কিছুটা এলাকা চিহ্নিত […]
ষষ্ঠীর বিকেলেই ৮০ লক্ষ মহিলার ব্যাংক একাউন্টে ঢুকে গেল লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা।
কলকাতা , ১১ অক্টোবর:- ষষ্ঠীর বিকেলেই ৮০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। শারদোৎব উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁদের এই উপহার দিলেন। প্রশাসন সুত্রে খবর সেপ্টেম্বর এবং অক্টোবর ২ মাসের টাকাই দেওয়া হয়েছে। এতে রাজ্য সরকারের ৮৫০ কোটি টাকা খরচ হয়েছে। এখনও পর্যন্ত ১ কোটি ৫৯ লক্ষ মহিলার আবেদন পত্র লক্ষ্মীর […]








