এই মুহূর্তে জেলা

বাড়ির ছাদ থেকে ফুল ছুঁড়ে পুলিশকে অভিনন্দন টিকিয়াপাড়ায়।

  হাওড়া,৩ মে:- রবিবার হাওড়ার টিকিয়াপাড়ায় ছবিটা যেন ছিল ঠিক অন্যরকম। কদিন আগেই যেখানে পুলিশের উপর আক্রমণ হয়েছিল, সেখানেই এদিন ছিল উলট-পুরাণ। এলাকার মানুষ বাড়ির ছাদে, বারান্দায়, ব্যালকনিতে দাঁড়িয়ে পুলিশের গায়ে পুষ্পবৃষ্টি করলেন। পুলিশকে লক্ষ্য করে ফুল ছুঁড়ে পুলিশ কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করলেন তারা। এদিন ওই এলাকার শান্তি-কমিটি ও লকডাউন সোলজারদের নিয়ে এসিপি(সেণ্ট্রাল) অলোক […]

এই মুহূর্তে জেলা

রেশন দুর্নীতি রুখতে চন্ডীতলার বিভিন্ন রেশন দোকান পরিদর্শন বিধায়কের।

চিরঞ্জিত ঘোষ,৩ মে:- ভয়াভয় মরণব্যাধি করোনার আতঙ্কে স্তব্ধ জীবনযাত্রা। সমস্ত কিছু বন্ধ। মানুষ লকডাউন এ বাড়িতে বসে আছেন। সমস্ত পেশার মানুষরা আজকে মহা সংকটের মধ্য দিয়ে চলেছেন। হুগলির চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকারের উদ্যোগে চন্ডীতলা ১ নম্বর ব্লক এর গঙ্গাধরপুর বাজার , হোজাঘাটা , কুমিরমড়া সহ বেশ কিছু এলাকায় গরীব মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।বিধায়কের […]

এই মুহূর্তে জেলা

আগামী তিনমাসের বিদ্যুৎবিল মুকুবের দাবিতে বিজেপির যুবমোর্চার প্রতীকী অবস্থান দিনহাটায়।

   কোচবিহার,৩ মে:- মানব জাতির শত্রু করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে দীর্ঘ লকডাউন। তার জেরে বন্ধ কলকারখানা-অফিস-দোকানপাট প্রায় সব কিছুই। এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে একমুঠো অন্ন সংস্থান করতে গিয়েই কার্যত হিমশিম খাচ্ছে সাধারন মানুষ তথা দিন আনা দিন খাওয়া পরিবার। অন্যদিকে,দেশজুড়ে করোনার দাপট অব্যাহত থাকায় লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে […]

এই মুহূর্তে জেলা

আর্থিক সমস্যায় পড়া ব্রাহ্মণদের খাদ্য সামগ্রী তুলে দিলেন বেচারাম মান্না।

হুগলি,৩ মে:- হরিপালের বিধায়ক বেচারাম মান্নার উদ্যোগে ও হিমাদ্রী কেমিক্যাল ফাউন্ডেশনের সহযোগিতায় সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে রবিবার বিকালে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাম্ভ্রণ ট্রাস্ট সিঙ্গুর ব্লকের ২০০ জন পুরোহিতদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। লকডাইনের জেরে বন্ধ দোকান বাজার। কোন বাড়িতে নিত্যদিনের পুজো করতে যেতে পারছে না। ফলে চরম আর্থিক সমস্যায় পড়েছে। তাই বিধায়ক বেচারাম মান্নার […]

এই মুহূর্তে জেলা

স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন।

হাওড়া,৩ মে:- হাওড়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে কোভিড সংক্রান্ত সতর্কতা বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কারও শরীরে করোনা উপসর্গ রয়েছে কি না তার খোঁজ খবর রাখছেন। সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে হাওড়ায় রবিবার সকালে পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য শ্যামল মিত্র তাদের সম্মান জানান। পুর এলাকার স্বাস্থ্যকর্মীদের প্রত্যেকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দেওয়া হয় […]

এই মুহূর্তে জেলা

রাজ্যপাল একজন জ্ঞানপাপী – কল্যাণ বন্দোপাধ্যায়।

তরুণ মুখোপাধ্যায়,৩ মে:- শেওড়াফুলি হাট এর পাইকারি বাজারটি দিল্লী রোডের ধারে উঠে গেছে বেশ কয়েকদিন আগে । আজ আরএমসি র সেই অত্যাধুনিক বাজারটি ঘুরে দেখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি । নুতন এই বাজারটি সম্বন্ধে বলতে গিয়ে কল্যান বাবু জানান অত্যাধুনিক এই বাজারে যে সমস্ত বিক্রেতারা আসবেন তাদের সমস্ত কিছু সুবিধার ব্যবস্থা রয়েছে এখানে।বেশ কয়েক বছর […]

এই মুহূর্তে জেলা

মানবিক পুলিশ।

হাওড়া,৩ মে:- ফের মানবিক মুখ পুলিশের। লকডাউনের সময় আবারও মানবিকতা দেখাল হাওড়া সিটি পুলিশ। শনিবার রাতে গুরুতর অসুস্থ অশীতিপর এক বৃদ্ধকে পুলিশ পৌঁছে দিল হাসপাতালে। শুক্রবারও গভীররাতে অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে পুলিশ পৌঁছে দিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে জগাছা থানা এলাকার জিআইপি কলোনির বাসিন্দা অশীতিপর বৃদ্ধ অসিত কুমার হাজরা গুরুতর অসুস্থ হয়ে […]

এই মুহূর্তে জেলা

বিবাহ বার্ষিকীতে ভুরিভোজের বিলাসিতা না করে , পঁচিশ বছরের অনুষ্ঠান করলেন সাধারন মানুষের হাতে খাদ্য ও বস্ত্র তুলে দিয়ে।

হুগলি,৩ মে:- বিবাহ বার্ষিকীর রজত জয়ন্তীতে সাধ ছিলো গ্রামের সব মানুষকে জমিয়ে ভুরিভোজ করানোর।আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোর করার।করোনা মহামারি সেই সাধে জল ঢেলেছে।বলা ভালো আত্মীয় পরিজনের বাইরে বৃহত্তর অংশের মানুষকে সাহায্যের কর্তব্য নির্দেশ করেছে। সমাজের অনেক মানুষের দুবেলা ঠিক মত খেতে পাবার চিন্তা চন্ডীতলার ঘোষ দম্পতিকে একাত্ম করেছে। তাই ভুরিভোজের বিলাসিতা না করে নিজেদের […]

জেলা এই মুহূর্তে

সাইকেল চালিয়ে সাড়ে তিনশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন জসিডির পরিযায়ী শ্রমিকরা।

হুগলি,৩ মে:- হাওড়া দাশনগরে কাজ করেন ঝারখন্ডের জসিডি জেলার চল্লিশ জন পরিযায়ী শ্রমিক।দু দফার চল্লিশ দিন লকডাউন এর ফলে কাজ বন্ধ হয়েছে।কাজও নেই হাতে পয়সাও নেই। আবার দুই সপ্তাহের জন্য লকডাউন করেছে সরকার।করোনা থেকে বাঁচতে হবে কিন্তু পেটে খিদে নিয়ে কতদিন,তাই ৩৫০ কিমি রাস্তা সাইকেল চালিয়ে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিযায়ী শ্রমিকরা।শুক্রবার হুগলির বৈঁচি গ্রামে […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে বন্ধ হয়ে গেলো চন্দননগর হসপিটালের চারটি ওয়ার্ড।

হুগলি,৩ মে:-  শনিবারই চন্দননগরে এক মহিলা সহ মোট ৩ জনের করোনা পজিটিভ হয়েছে। তাঁরা প্রথমে চন্দননগর হাসতালে ভর্তি ছিলো। তাই কোনরকম ঝুঁকি না নিয়ে আজ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ মহিলা ও পুরুষদের মেডিক্যাল ও সার্জিক্যাল মিলিয়ে মোট চারটি ওয়ার্ড বন্ধ করে দিলো। খোলা রইলো শুধু শিশু ও মায়েদের বিভাগ।