চিরঞ্জিত ঘোষ,৫ মে:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় লকডাউনে দীর্ঘদিন আটকে পড়া আজমীর শরীফ থেকে একটি স্পেশাল ট্রেন আজ সকালে ১১৯৮ জন পরিযায়ী শ্রমিক এবং তীর্থযাত্রীদের নিয়ে হুগলির ডানকুনি স্টেশন এল ১০.৪৫ মিনিটে । ডানকুনিতে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের স্বাগত জানান রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং তপন দাশগুপ্ত । মলয় ঘটক জানিয়েছেন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়় গতকাল বেলা ১১ টায় আজমীর শরীফ থেকে এ রাজ্যের পরিযায়ী শ্রমিক ও তীর্থযাত্রী দের নিয়ে যাত্রা শুরু করেছিল । আজকে ডানকুনি স্টেশনে এলে প্রথমেই সেই ট্রেনের সমস্ত যাত্রী স্টেশনে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং এখান থেকেই তরাজ্য সরকারের তত্ত্বাবধানে স্পেশাল গাড়ি করে তাদের নিজের নিজের জেলার গন্তব্যস্থলে পাঠানো হয়। মলয় বাবু জানান ইতিমধ্যে মুখ্যমন্ত্রী চেষ্টায় কয়েকদিন আগে রাজস্থানের কোটা থেকে প্রায় আড়াই থেকে তিন হাজার ওখানে পাঠরত ছাত্র ছাত্রী কে ফেরানো হয়েছে।
এবং আজকে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রথম ট্রেনটি এলো। এদিকে সকাল থেকেই হুগলির ডানকুনি স্টেশনে শ্রমিকদের নিয়ে ফেরানো নিয়ে ছিল সাজো সাজো রব ।জেলা প্রশাসনের এবং স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিকরা উপস্থিত থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা থেকে ঘরে ফেরানো নিয়ে রূপ রেখা ঠিক করেন। আজ চার নম্বর স্টেশন গাড়িটি আসার পর তাদের প্ল্যাটফর্মের উপর একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে সেখানে প্রত্যেকটি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর তাদের নিজ নিজ জেলায় যাবার অনুমতি দেয়া হয়। এদিকে এইসব শ্রমিকদের নিয়ে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বাসের বন্দোবস্ত করা হয়েছে তার সঙ্গে সঙ্গে পথে তাদের খাবার এবং জলের যে প্রয়োজন তারও বন্দোবস্ত করা হয়েছে। আজকের রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হুগলি জেলা পুলিশ হুগলি স্বাস্থ্য বিভাগ এবং ডানকুনি পুরসভারভ সমস্ত আধিকারিকরা ও উপস্থিত থেকে এই সমস্ত দীর্ঘদিন আটকে পড়া এই সমস্ত শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যাপারে সহায়তা করেন।Related Articles
শ্রীরামপুর শহরের একাধিক স্থাপত্য ও নিদর্শন কে হেরিটেজের তকমায় ভূষিত করেছে রাজ্য হেরিটেজ কমিশন।
হুগলি , ১৪ জুলাই:- গঙ্গার পশ্চিম তীর ঘেঁসে ওঠা শ্রীরামপুর শহরের একাধিক স্থাপত্য ও নিদর্শন কে হেরিটেজের তকমায় ভূষিত করেছে রাজ্য হেরিটেজ কমিশন। এবারে হেরিটেজের তালিকায় নতুন সংযোজন হল শ্রীরামপুর চাতরার কাশীশ্বর পীঠ। যাকে স্থানীয়রা দোলতলার দোলমন্দির হিসেবে চেনে। দ্বিতীয়টি হল শ্রীরামপুর আদালতের উল্টোদিকে অবস্থিত ডেনিস ট্যার্ভান। ভুতুরে বাড়ি আখ্যা পাওয়া দীর্ঘদিন ভগ্ন অবস্থায় পড়ে […]
শ্রীরামপুরে গঙ্গার জলে ভাসছে আশ্চর্য পাথর।
হুগলি, ২৪ জুন:- গঙ্গার জলে ভাসছে আশ্চর্য পাথর! তা দেখেই চাঞ্চল্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শুক্রবার সকালে শ্রীরামপুরের রায়ঘটে গঙ্গায় চান করতে এসে ওই পাথর দেখতে পায় দুটি স্থানীয় কিশোর। পাথরকে ভাসতে দেখেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান গঙ্গার ঘাটে। ভাসমান পাথর কে দেখে অনেকেই পৌরাণিক কাহিনী রামায়ণের কথা মনে করছেন। শুক্রবার সকালে গঙ্গা স্নান করতে গিয়ে […]
আগামী সপ্তাহেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।
কলকাতা, ২ ফেব্রুয়ারি:- আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ৮ ফেব্রুয়ারী রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়েই বাজেট অধিবেশনের সূচনা হবে। তার আগে বিধায়কদের বিধানসভার রীতিনীতি সম্পর্কে ওয়াকিবহাল করে তুলতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করছে পরিষদীয় দফতর। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ বিধানসভার প্রবীণ সদস্যরা হাতে কলমে […]








