নবান্ন,হাওড়া,৪ মে:- বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই সময় আরো ৬১ জন নভেল করনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা আজ নবান্নে জানিয়েছেন এই নিয়ে রাজ্যে কর না মৃত্যুর মোট সংখ্যা হল ৬১ এবং মোট আক্রান্তের সংখ্যা হল ১২৫৯। বর্তমানে ৯০৮ জন রোগী রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত রাজ্যে মোট ২১৮ জন কোরনা আক্রান্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে মুখ্য সচিব জানান।। তিনি আরো জানিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ জনের।তবে সুস্থতার হারও কিছুটা বেড়ে১৭.২৩ শতাংশ হয়েছে । মুখ্য সচিব আরও জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত মোট ২৫,১১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।। এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টাইন এ আছেন ৪৮৬০ জন। ৫৭৫৫ জন রয়েছেন হোম কোয়ারান্টিনে।বিভিন্ন মহল থেকে রাজ্যে করোনা পরিসংখ্যান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ধোঁয়াশা তৈরি করার অভিযোগ প্রসঙ্গে আজ তিনি বলেন, তথ্য সংগ্রহের পদ্ধতিগত জটিলতার জন্য কিছু সমস্যা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলো থেকে তথ্য নেওয়ায় কিছু অসুবিধা ছিল। তবে এখন সেই সব সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে।
Related Articles
বন্যা দুর্গতদের পাশে সাংসদ অপরুপা পোদ্দার।
আরামবাগ, ১৯ জুন:- বন্যা দুর্গতদের পাশে হুগলি জেলার আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। এদিন তিনি আরামবাগের টালিপাড়া, কালিপুর ও বাঁধ পাড়া এলাকায় যান।পাশাপাশি বন্য দুর্গত মানুষদের পাশে থাকার বার্তা দেন এবং রান্না করা খাবার নিজ হাতে পরিবেশন করেন। লাগাতার বৃষ্টি হওয়ায় দুঃস্থ মানুষের হাতে ত্রির্পল তুলে দেন। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, […]
কমিশনের ভূমিকায় খুশি অধীর চৌধুরী।
বহরমপুর , ২৯ এপ্রিল:- নির্বাচন কমিশনের তৎপরতা সন্তোষ প্রকাশ করলেন অধীর। এদিন নির্বাচন চলাকালীন বহরমপুর সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, শেষ দফার ভোট খুব ভালো ভাবে হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা সন্তোষজনক। এখন পর্যন্ত বড় কোন ঘটনা ঘটে নি। দুই এক জায়গায় অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনকে জানানোর পর নির্বাচন কমিশন সক্রিয় ভূমিকা পালন […]
বিজেপি ক্ষমতায় এলে কাউকে ভিনরাজ্যে কাজে যেতে হবে না জানিয়ে দিলেন সায়ন্তন বসু
হুগলি , ৩০ সেপ্টেম্বর:- হুগলি জেলার আরামবাগে চায়ে পে চর্চায় যোগ দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বুধবার বিষ্ণুপুর যাওয়ার পথে আরামবাগের গৌরহাটি মোড়ে বিজেপি নেতা কর্মীদের সাথে চায়ে পে চর্চা সারেন বিজেপি নেতা সায়ন্তন। এদিন আরামবাগে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সায়ন্তন। তিনি বলেন আগামী বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় আসছে। আর বিজেপি এলে কাউকে […]






