বীরবূম,৪ মে:- লকডাউনের স্বার্থকতা কোথায় ? কেন এর গম্ভীরতা বুঝতে পারছেন না সকলে ? তা না হলে ট্রাকে হ্যান্ড স্যানিটারের স্টিকার লাগিয়ে মানুষ পাচার করছে একদল স্বার্থন্বেষী ব্যক্তি ! বীরভূমের সিউড়ির তারাপুর গ্রামে পুলিসের জালে ধরা পড়ল এক ট্রাকভর্তি মানুষ। জানা গিয়েছে, তাঁরা কলকাতা থেকে ঝাড়খণ্ডে পালানোর চেষ্টা করছিলেন। লকডাউনে বন্ধ যানচলাচল। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং, পুলিসি টহলদারি। এ কয়েকদিনে অন্যান্য প্রচুর অভিজ্ঞতা হয়েছে পুলিসকর্মীদের। তাই ট্রাকের বাইরে হ্যান্ড স্যানিটাইজার স্টিকার লাগানো থাকলেও পুলিসের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। সিউড়ির তারাপুর গ্রামে ট্রাকটি ঢোকা মাত্রই খটকা লাগে সিউড়়ি থানার আইসির। তিনি ট্রাকটিকে দাঁড় করিয়ে চালককে প্রশ্ন করেন। চালকের কথায় অসঙ্গতি থাকায়, ট্রাকে তল্লাশি চালান তিনি। দেখা যায়, হ্যান্ড স্যানিটাইজার নয়, মানুষভর্তি সেই ট্রাক। ছোট্ট পরিসরের মধ্যে গাদাগাদি করে বসে রয়েছেন প্রায় ২৫ জন। জেরায় জানা গিয়েছে, ডানকুনি থেকে ১৪০০ টাকা ভাড়া দিয়ে তাঁরা ঝাড়খণ্ডের দুমকায় যাচ্ছিলেন। চালক অবশ্য দাবি করছেন, “ট্রাকের ভিতর কী রয়েছে, তা আমি জানতাম না। মালিক সব জানে। মালিক শুধু বলেছিল ট্রাকটিকে দুমকা পর্যন্ত নিয়ে যেতে হবে।” প্রশ্ন উঠছে, এতটা রাস্তা পুলিসের চোখকে ফাঁকি দিয়ে কীভাবে বীরভূম পর্যন্ত আসতে পারল ট্রাকটি ? বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে হুমকি দিচ্ছে এই অভিযোগে কমিশনকে চিঠি দিলো বিজেপি।
কলকাতা , ৩০ মার্চ:- তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে হুমকি ও ধমক দিচ্ছেন বলে অভিযোগ জানিয়ে বিজেপি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। দলের নেতা শিশির বাজোরিয়া ও সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে গিয়ে লিখিতভাবে এই অভিযোগ জানিয়ে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। শিশির বাজরিয়া […]
বেআইনিভাবে অনুপ্রবেশ, ভুয়ো পরিচয়পত্র বানানোর অপরাধে তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার হাওড়ায়।
হাওড়া, ৩০ জুন:- তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। এমনকি তারা ভুয়ো প্যানকার্ড, ভুয়ো আধার কার্ড তৈরি করেছিল। বেশি টাকার কাজের প্রলোভনে তারা ঢুকেছিল ভারতে। এমনকি এই নকল পরিচয়পত্র বানাতে তারা ভারতীয় দালালদের সাহায্য পেয়েছিল। এক্ষেত্রে এই জাল নথি দেওয়ার জন্য একটি ভারতীয় দালালচক্র কাজ করেছিল বলে অভিযোগ। এমনই দাবি পুলিশের। বৃহস্পতিবার বিকেলে হাওড়ায় ডিসিপি […]
হোম কোয়ারেন্টিনে সপরিবারে লক্ষ্মী।
হাওড়া , ২৬ জুলাই:- রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী ও তৃণমূলের হাওড়া (শহর) জেলা সভাপতি লক্ষ্মীরতন শুক্লা রবিবার থেকে ফের সপরিবারে হোম কোয়ারেণ্টিনে থাকা শুরু করলেন। এদিন লক্ষ্মীরতন নিজেই এই খবর জানান। তিনি বলেন, আগেই করোনা আক্রান্ত হলেও শুক্রবার তাঁর স্ত্রীর করোনা পরীক্ষার নেগেটিভ আসে। ওইদিনই তাঁদের হোম আইসোলেশন পর্ব শেষ হয়। এরপর শনিবার তিনি ও তাঁর […]









