নবান্ন,হাওড়া,৪ মে:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রেকর ঘোষণা মতোই এরাজ্যেও তৃতীয় দফার লকডাউন চলাকালীন কয়েকটি ক্ষেত্রে আরও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।মুখয সচিব রাজীব সিনহা জানিয়েছেন রাজ্যের যে এলাকা গ্রিন জোন হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে জেলার মধ্যেই বাস চালানো যাবে। তবে একটি বাসে ২০ জনের বেশি যাত্রী তোলা যাবে না। কনটেনমেন্ট জোনের বাইরে ও বাজার এলাকা নয় এমন জায়গায় সকাল ১০ টা থেকে ৬টা পর্যন্ত খোলা যাবে চা ও পানের দোকান।তবে চায়ের দোকানে বসে আড্ডা চলবে না।এখন থেকে মিষ্টির দোকান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে । ২৫ শতাংশ কর্মি নিয়ে বেসরকারি অফিস গুলোও কাজ শুরু করতে পারে।তবে যতদুর সম্ভব কর্মচারিদের বাড়ি থেকে কাজ করতে উত্সাহ দেওয়ার কথা বলা হয়েছে। শপিং মল, সেলুন, বিউটি পার্লার, পাব, বার, রেস্তোরাঁ এখনই খোলা যাবে না বলে মুখ্য সচিব জানান।
Related Articles
গুজরাতে ব্রিজ বিপর্যয়ে অন্তত ৭ জনের মৃত্যু, নিখোঁজদের সন্ধান পেতে নদীতে তল্লাশি।
সোজাসাপটা ডেস্ক, ৩১ অক্টোবর:- একদিকে চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট সফর আর মোদির সফরের মধ্যেই গুজরাতে ভেঙে পড়ল ব্রিজ। গুজরাতে ব্রিজ বিপর্যয়ে অন্তত ৭ জনের মৃত্যু, আহত বহু। মেরামতির ৪ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল ব্রিজ। সন্ধে ৬.৩০টা নাগাদ ১৫০ জনকে নিয়ে মাচ্ছু নদীতে ভেঙে পড়ে কেবল ব্রিজ।কার গাফিলতিতে ব্রিজ বিপর্যয়? উঠছে প্রশ্ন। মেরামতির […]
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে রাজ্য।
কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- রাজ্য সরকার উচ্চশিক্ষার জন্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি সরকারি এই প্রকল্পটিতে রাজ্যকে সব রকমের সহায়তা করার জন্য ব্যাংকগুলোর কাছে আবেদন জানান বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছাড়া অন্য […]
১৫ ই মার্চ থেকে কলকাতা মেট্রোয় ফের টোকেন পরিষেবা চালু হচ্ছে।
কলকাতা , ৯ মার্চ:- আগামী ১৫ ই মার্চ থেকে কলকাতা মেট্রোয় ফের টোকেন পরিষেবা চালু হচ্ছে। দীর্ঘ প্রায় ১১ মাস পরে ওই পরিষেবা পুনরায় চালু হওয়ায় স্মার্ট কার্ডের পাশাপাশি টোকেন টিকিট কেটে যাত্রীরা মেট্রোতে যাতায়াতের সুযোগ পাবেন। ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ দুই মেট্রোতেই টোকেন পরিষেবা ফিরিয়ে আনা হচ্ছে। একই সঙ্গে আগামী কাল থেকে উত্তর-দক্ষিণ […]








