এই মুহূর্তে জেলা

মারাত্মক হারে বাড়ছে করোনা সংক্রমণ ,কানাইপুরে সম্পূর্ণ লক ডাউন চেয়ে জেলাশাসকের কাছে আবেদন প্রধানের

হুগলি , ২৪ জুলাই:- মারাত্মক হারে করোনা সংক্রমণ বাড়ছে হুগলি জেলার কোন্নগরের কানাইপুর অঞ্চলে।শুক্রবার কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব জানান এই মুহূর্তে কানাইপুর অঞ্চলে ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছে।আর গত দুদিন আক্রান্ত হয়েছে ২৩ জন।তার মধ্যে কয়েকজন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত কর্মীরাও আছেন।এছাড়া কানাইপুর ফাঁড়ির তিনজন পুলিসকর্মীও আক্রান্ত হয়েছে।এই মুহূর্তে পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব কানাইপুর […]

এই মুহূর্তে জেলা

জীবানুমুক্ত করতে ফেলে দেওয়া জিনিসকে হাতিয়ার রিষড়া পুরসভার।

হুগলি , ২৪ জুলাই:- এলাকা জীবানুমুক্ত করতে ফেলে দেওয়া জিনিসকে হাতিয়ার রিষড়া পুরসভার । বর্তমানে করোনার গ্রাস উর্দ্ধমুখী । হুগলি জেলায় রিষড়া পুরসভা এলাকাও তার ব্যাতিক্রম নয়। প্রতিদিনই এই পুর এলাকা থেকে কমবেশী আক্রান্তের খবর মিলছে । করোনার পাশাপাশি চিন্তা বাড়িয়েছে বর্তমানে বর্ষার স্যাঁতস্যাতে আবহাওয়াও । বিগত কয়েকবছর ধরে বর্ষায় শ্রীরামপুর পুর এলাকা লাগোয়া এই […]

এই মুহূর্তে জেলা

হাওড়া সদরে তৃণমূলের নতুন জেলা সভাপতি লক্ষ্মীরতন শুক্লা।

হাওড়া , ২৩ জুলাই:- হাওড়া সদর তৃণমূলের সভাপতির   দায়িত্ব পেলেন উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্মীরতন শুক্লা। নতুন এই দায়িত্ব পেয়ে লক্ষ্মীরতন শুক্লা জানান, ‘দায়িত্ব দেবার জন্য দলকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। মানুষের পাশে থেকে এই দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করব। অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, জটু লাহিড়ী , ব্রজমোহন মজুমদারদের […]

এই মুহূর্তে জেলা

ট্রেন থেকে নেমেই বাসে উঠতে হুড়োহুড়ি।

হাওড়া , ২৩ জুলাই:- বৃহস্পতিবার সকাল থেকে একাধিক দূরপাল্লার ট্রেন ঢোকে হাওড়ায়। কিন্তু লকডাউনের কারণে যানবাহন কম থাকায় কার্যত চরম নাকাল হন ওইসব ট্রেনের যাত্রীরা। হাওড়া স্টেশনের বাইরে বাস থাকলেও সেই বাসে ওঠার জন্য অপেক্ষায় ছিলেন অনেক বেশি যাত্রী। স্বভাবতই বাসে ওঠার জন্য যাত্রীদের হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দূরত্ববিধি না মেনে জানলা গলেও অনেককে এদিন […]

এই মুহূর্তে জেলা

বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন মন্ত্রী শ্যামল সাঁতরা।

বাঁকুড়া , ২৩ জুলাই:- ২০২১ শের বিধানসভাকে পাখির চোখ করে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী বিধান সভা নির্বাচনের আগে সাংগঠিন স্তরে বেশ বড়সড় রদবদল দেখা গেল শাসক দল তৃণমূলে। সেই মতো বাঁকুড়ার সাংগঠনিক স্তরে হল রদবদল। জেলা সভাপতির দায়িত্বে ছিলেন শুভাশিস বটব্যল। এখন নতুনভাবে বাঁকুড়ার নতুন জেলা সভাপতি হলেন মন্ত্রী শ্যামল সাঁতরা। অন্যদিকে রাজ্যের মতো […]

এই মুহূর্তে জেলা

করোনা আতঙ্কে আবাসন ছেড়ে ভয়ে চলে যাচ্ছেন ডানকুনির কোল ইন্ডিয়ার আবাসিকরা।

হুগলি , ২৩ জুলাই:- আনলক -2 চলাকালীন নতুন করে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যে হল প্রথম লকডাউন । পুলিশ প্রশাসনের ভয়ে লকডাউন কার্যকর হলেও ভীত সন্ত্রস্ত রয়েছে হুগলির ডানকুনির কোল ইন্ডিয়া কমপ্লেক্সের আবাসনের বসবাসকারী পরিবারের সদস্যরা। আবাসনের মধ্যে রয়েছে ডানকুনি থানার পুলিশ ও বেসরকারি ইংরাজী মাধ্যমের স্কুলের কর্মীরা । আবাসনের বসবাসকারী কোল ইন্ডিয়া কর্মচারিদের […]

এই মুহূর্তে জেলা

শান্তিপুরে তোলাবাজি নিয়ে গোষ্ঠী কোন্দল শাসকদলের।

নদীয়া , ২৩ জুলাই:- তোলাবাজি নিয়ে গোষ্ঠী কোন্দল শাসকদলের। গভীর রাতে কয়েকজনকে এলোপাতাড়ি দায়ের কোপ সেইসঙ্গে চলল গুলি। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের মালঞ্চ পাড়া এলাকায় তোলাবাজি নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, শান্তিপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপ পৌরপতি আব্দুল […]

এই মুহূর্তে জেলা

লক ডাউনের মধ্যে রেলের টিকিট পরীক্ষকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোন্নগরে।

হুগলি , ২৩ জুলাই:- লক ডাউনের মধ্যে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। কোন্নগরের জোড়াপুকুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে মৃতদেহ পড়ে থাকা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় । বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা জানান বিদায়ী কাউন্সিলর ও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি দেহটিকে নিয়ে যাওয়ার । পরে এলাকার বাসিন্দাদের সহায়তায় সেই দেহটিকে হাসপাতালে নিয়ে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলের রাজ্য কমিটিতে ছত্রধর মাহাত, ঝাড়গ্রামের জেলা সভাপতি হলেন দুলাল মুর্মু।

ঝাড়গ্রাম , ২৩ জুলাই:- বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনে ঢালাও রদবদল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ২০২১ সালের নির্বাচন৷ নির্বাচনকে কেন্দ্র করে এবার দল গঠনের দলের পুনর্বিন্যাস করল তৃণমূল৷ দলের ভাবমূর্তি রক্ষা করতে এবার ২১ জনের নতুন তালিকা তৈরি করা হয়েছে৷ উল্লেখযোগ্য ভাবে জঙ্গলমহল ধরে রাখতে ছত্রধর মাহাতকে রাজ্য কমিটিতে নিয়ে আসা হয়েছে৷ রাজ্য […]

এই মুহূর্তে জেলা

বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিন দিল ইসলামপুর মহকুমা আদালত।

ইসলামপুর , ২৩ জুলাই:- চোপড়া কান্ডে ধৃত বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিন দিল ইসলামপুর মহকুমা আদালত। ইসলামপুর মহকুমা আদালতের এসিজেএম কোর্টে বিচারক মহুয়া রায় বসু ১০ হাজার টাকার বিলবোর্ডে জামিন মঞ্জুর করেন। জামিন পেয়েই বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায় বলেন, চোপড়ার কিশোরী খুনের ঘটনায় তাদের সুবিচারের জন্য একদিন দুদিন নয় একছর […]