বাঁকুড়া , ২৪ জুলাই:- সোনামুখী বনদপ্তর সূত্র মারফত জানতে পারা যায় এদিন এই ময়াল সাপটি সোনামুখী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের রাস্তার ওপরে চলাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা । ময়াল সাপটি কে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা । এরপর ওই এলাকার স্থানীয় বাসিন্দারা সোনামুখী থানায় খবর দেয়। সোনামুখী পুলিশ বনদপ্তর খবর দিলে সোনামুখী ফরেস্ট অফিসার দয়াল চক্রবর্তী তড়িঘড়ি ময়াল সাপ থেকে 8 নম্বর ওয়ার্ড থেকে সোনামুখী বনদপ্তর অফিসে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে আবার বনে ছেড়ে দেওয়া হয়। সোনামুখী ফরেস্ট অফিসার দল চক্রবর্তীর কাছে কিভাবে ময়াল সাপটি লোকালয়ে ঢুকলো জানতে চাইলে তিনি জানান অত্যাধিক বৃষ্টির কারণে যে সমস্ত ড্রেন গুলি জলপূর্ণ হয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে । সেই ড্রেন গুলির মাধ্যমে বন থেকে ময়াল সাপটি লোকালয়ে প্রবেশ করেছে বলে অনুমান করছেন তিনি ।
Related Articles
অনলাইনে ব্যাঙ্কে চাকরীর টোপ , প্রতারিত চুঁচুড়ার যুবক!
সুদীপ দাস , ১৫ এপ্রিল:- অনলাইনে ব্যাঙ্কে চাকরীর ফাঁদে পা দিয়ে খোয়া গেলো প্রায় ২৮ হাজার টাকা। প্রতারিত হয়ে পুলিশের দ্বারস্থ যুবক। চুঁচুড়া থানার উত্তর সিমলার বাসিন্দা মুন্না চৌধুরী(২৮)। দিন পনেরো আগে মুন্নার ফেসবুক অ্যাকাউন্টে কর্মসংস্থান নাম দিয়ে একটি ভূয়ো লিঙ্ক আসে। সেই লিঙ্কের সূত্র ধরেই তিনি দুটি মোবাইল নাম্বার পান। সেই নাম্বারের সাথে যোগাযোগ […]
আগাছা পরিষ্কার করার সময় পুরাতন বাড়ির নিচে পড়ে হাওড়ায় মৃত এক ব্যক্তি।
হাওড়া, ২২ জুলাই:- পুরাতন বাড়ির আগাছা পরিষ্কার করার সময় বাড়ির একাংশ ভেঙে যায়। আর তাতেই উপর থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ হাওড়ার ব্যাঁটরায় বীশ্বেশ্বর ব্যানার্জি লেনে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি জোগাড়ের কাজ করতেন। মৃতের নাম আনোয়ার মির্জা। পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির বাড়ি বিহারে। এদিন বীশ্বেশ্বর ব্যানার্জি লেনে তিনি একটি বাড়িতে […]
আনিসের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হাওড়ায় বামপন্থী নেতার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য।
হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- আনিশ খানের মৃত্যুতে উত্তাল রাজ্য। সেই মৃত্যুর তিনদিনের মধ্যেই হাওড়ায় আরেক বামপন্থী নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। মৃতের নাম সৌমেন কুন্ডু (৪২)। তিনি হাওড়ার ৫৮ নম্বর বাসস্ট্যান্ড বলে পরিচিত এলাকায় সিপিআই(এম) এর ছোট ভট্টাচার্য্যপাড়া শাখার সম্পাদক ছিলেন। সোমবার গভীর রাতে সাঁকরাইলের আবাদা স্টেশনের কাছে রেল লাইনের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার […]









