হুগলি , ২৫ জুলাই:- লাঠি উচিয়ে কিংবা ধমকিতে নয় এবারে চাকার হাওয়া ছেড়ে লকডাউন সফল করতে বদ্ধপরিকর পুলিশ। সাপ্তাহিক লকডাউনের ২য় দিনেও যথেষ্ট তৎপর পুলিশ। সকাল থেকেই হুগলীর বিভিন্ন জায়গায় পুলিশের নজরদারি লক্ষ্য করা গেলো। চুঁচুড়া শহরের বিভিন্ন রাস্তার মোড়ে-মোড়ে লকডাউন সফল করতে টহল দিলো পুলিশ। পাশাপাশি এদিন সদর শহরের বেশকিছু জায়গায় লকডাউনে অযথা বেরনো সাইকেল ও মোটর বাইকের হাওয়া ছেড়ে দেয় পুলিশ। উদ্দেশ্য এরপরের লকডাউনে তারা যেন অপ্রয়োজনে বাইরে না বের হয়।
Related Articles
সরকারের কাজের বিষয়ে সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব দেবার ক্ষেত্রে দপ্তরগুলিকে সতর্ক করলো নবান্ন।
কলকাতা, ২২ জুলাই:- রাজ্য সরকারের কাজকর্ম সম্পর্কে সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে দপ্তর গুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে দপ্তর গুলিকে ওই সব প্রশ্নের উত্তর দিতে হবে বলে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী নির্দেশ দিয়েছেন। সম্প্রতি সব দপ্তরের সচিবদের চিঠি দিয়ে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে বলে নবান্ন […]
ভোটে নিরাপত্তার ব্যবস্থার রূপরেখা চূড়ান্ত করে ফেলল কমিশন।
কলকাতা, ৩ জুলাই:- আদালতের নির্দেশ মতো পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই পঞ্চায়েত ভোটে নিরাপত্তা ব্যবস্থার রূপরেখা চূড়ান্ত করে ফেলল রাজ্য নির্বাচন কমিশন। এদিনই বকেয়া আরও ৪৮৫ কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে পঞ্চায়েত ভোট করানোর জন্য রাজ্যের হাতে থাকছে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য়পুলিশের […]
প্রায় দেড় মাস পর জামাকাপরের দোকান খোলার ছাড়পত্র মিললেও ক্রেতাহীন দোকান।
সুদীপ দাস,৭ মে:- লকডাউনের জেরে ঘরবন্দি সাধারন মানুষ। তাই টানা প্রায় দেড় মাস পর জামাকাপরের দোকান খোলার ছাড়পত্র মিললেও ক্রেতাহীন দোকান। করোনার জেরে প্রথম ২২শে মার্চ গোটা দেশ জুড়ে পালন করা হয় জনতা কার্ফু। আর পরের দিন অর্থাৎ ২৩শে মার্চ বিকেল ৫টা থেকে শুরু হয় দেশ জুড়ে লক ডাউন। পরপর তিন দফায় সেই লকডাউন বাড়ানো […]









