হাওড়া , ২৫ জুলাই:- কোভিড সংক্রমণ ঠেকাতে সারা রাজ্যে সাপ্তাহিক লকডাউনের আজ দ্বিতীয় দিন। আজও সকাল থেকে হাওড়ার রাস্তায় সক্রিয় পুলিশ। চলছে নজরদারি। সকাল থেকেই রাস্তায় সম্পূর্ণ লকডাউনের ছবি দেখা যাচ্ছে। হাওড়া সিটি পুলিশের বিশাল পুলিশবাহিনী শহরের বিভিন্ন অঞ্চলে টহলদারি চালাচ্ছে। দোকানপাট পুরোপুরি বন্ধ। রাস্তায় গাড়িও দেখা যাচ্ছে না। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বেরলে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে।শুধু শহরের রোডেই নয়, অলিগলিতেও হুটার লাগিয়ে পুলিশের বাইক টহল দিচ্ছে।
Related Articles
আগুনের ঘটনায় চাঞ্চল্য মানিকচকে।
মালদা,৭ এপ্রিল:- বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি পরিবারের সাতটি ঘর।মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার ধরমুটোলা এলাকায়।বিশ্বদেব মন্ডল,জয়রাম মন্ডল ও জিতেস মন্ডল এই তিনটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে।আগুন ক্রমে বিধ্বংসী আকার নেই।স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগালেও কিছুই বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন […]
মহিলার মৃত্যু হয়েছে করোনায় এই সন্দেহে বাড়িতে দেহ নিয়ে যেতে বাধা বালিতে। কয়েক ঘন্টা রাস্তাতেই পড়ে রইল দেহ।
হাওড়া , ২২ জুন:- ছেলে করোনায় আক্রান্ত। রবিবারই তাঁকে ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। এদিকে, আজ সোমবার ভোরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মাও। বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। এই খবর ছড়িয়ে পড়তেই হাওড়ার বালির বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিটের বহুতল আবাসনের বাসিন্দাদের মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেহ সৎকারের জন্য কাউকেই প্রথমে […]
ডেঙ্গু রোধে নতুন পদক্ষেপ রাজ্যের।
কলকাতা, ৯ সেপ্টেম্বর:- রাজ্যের বেশ কিছু জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় রাজ্যের স্বাস্থ্য দফতর ডেঙ্গু রোধে নতুন কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে।স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে এই মূহুর্তে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও দার্জিলিংয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।এই সব জেলায় ডেঙ্গু রোগীদের সাহায্যের জন্য আলাদা কল সেন্টার তৈরি […]









