এই মুহূর্তে জেলা

হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনে লকডাউনের মধ‍্যেই স্কুল খুলে চলল মাধ‍্যমিকের রেজাল্ট দেওয়া‌।

হুগলি , ২৩ জুলাই:- করোনা ভাইরাসের নতুন করে শুরু হয়েছে সাপ্তাহিক লকডাউন। আজ ২৩ ও আগামী শনিবার ২৫ জুলাই লকডাউন ঘোষনা করেছে সরকার। কিন্তু ২৩ তারিখ মাধ‍্যমিকের রেজাল্ট ও একাদশ শ্রেনীতে ভর্তির ফর্ম দেবার কথা থাকলে তার দিনক্ষন বদলে ২২ ও ২৪ জুলাই রেজাল্ট বিতরন করার নতুন নির্দেশিকা দিয়েছে মধ‍্যশিক্ষা দফতর। কিন্তু তা সত্বেও লকডাউন […]

এই মুহূর্তে জেলা

প্রিমিয়র লিগ জয় লিভারপুলের।

স্পোর্টস ডেস্ক , ২৩ জুলাই:- বুধবার রাতে লিগের শেষ ম্যাচে চেলসির মুখোমুখি হয়েছিল লিভারপুল। উত্তেজক ম্যাচে এদিন চেলসিকে ৫-৩ গোলে হারাল লিভারপুল। ম্যাচের আগে জর্ডান হেন্ডারসন অনুরাগীদের বার্তা দিয়েছিলেন ঘরে বসে আনন্দের রাতটা সেলিব্রেশনের জন্য। কিন্তু বাস্তবে হল ঠিক উল্টোটাই। দীর্ঘ প্রতীক্ষার পর সাদিও মানে, ফিরমিনোরা যখন ফাঁকা গ্যালারির সামনে ভিকট্রি ল্যাপ দিচ্ছেন, অ্যানফিল্ডের বাইরে […]

এই মুহূর্তে জেলা

করোনা মুক্তিতে ” অক্সিজেন পার্লার ” রিষড়ায়।

তরুণ মুখোপাধ্যায় , ২৩ জুলাই:- বর্তমান সময় কালে দেখা যাচ্ছে বহু মানুষ অক্সিজেন অভাবে অসুস্থ বোধ করছেন , বিশেষ করে বয়স্ক মানুষরা বেশি করে আক্রান্ত হচ্ছেন । সেই কথা মাথায় রেখে রিষড়া পুরসভা একটি প্রশংসনীয় উদ্যোগ নিল । এই পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তৈরি হচ্ছে অক্সি পার্লার । এ ব্যাপারে বলতে গিয়ে রিষড়া পুরসভার প্রশাসক […]

এই মুহূর্তে জেলা

ইসলামপুর আদালতে পেশ করা হলো বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়কে।

ইসলামপুর , ২৩ জুলাই:- বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়কে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ইসলামপুর আদালতে পেশ করে। গতকাল বুধবার রায়গঞ্জ শহরে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিন ভোররাতে তাকে রায়গঞ্জ থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এরপর দলের পক্ষ থেকে তার নিখোঁজ হওয়ার ব্যাপারে অভিযোগ করা হয়। তবে […]

এই মুহূর্তে জেলা

লকডাউন কার্যকর করতে তৎপর ভূমিকায় পুলিশ মানিকচকে।

মালদা , ২৩ জুলাই:- করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যজুড়ে চলছে লকডাউন। সারা রাজ্যের সাথে মালদা জেলার মানিকচক ব্লকের মানিকচক থানা ও ভুতনি থানায় সকাল থেকেই চলছে পুলিশের নাকাচেকিং। ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে ধরপাকড় অভিযান চলছে গুরত্বপূর্ণ মোড় গুলিতে । একি ভাবে ভুতনি থানার পুলিশ ভুতনি সেতু মোড়ও কড়াকড়ি […]

এই মুহূর্তে জেলা

শিলিগুড়িতে লোকালয়ে হাতি,ব্যাপক চাঞ্চল্য।

শিলিগুড়ি , ২৩ জুলাই:- বুধবার রাতে শহর শিলিগুড়িতে লোকালয়ে ঢুকে পড়ল তিনটি হাতি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে বুধবার রাতে শিলিগুড়ির আশিঘর ,ঘোগোমালি ,চয়নপাড়া সহ বিভিন্ন এলাকায় ওই তিনটি হাতি ঘুরে বেড়ায়। এরপর হাতিগুলিকে দেখতে পান স্থানীয়রা। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশ ও বনদফতরকে। এবং এই ঘটনার খবর পেয়ে […]

এই মুহূর্তে জেলা

করোনা সংক্রমণ মোকাবিলায় দ্বিতীয় পর্যায়ের লক ডাউনে হুগলি জেলা জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।

হুগলি , ২৩ জুলাই:- করোনা সংক্রমণ মোকাবিলায় দ্বিতীয় পর্যায়ের লক ডাউনে জেলা জুড়ে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার চার মহকুমায় মানুষের যাতায়াত চোখে পড়েনি। জেলার বড় বড় বাজার হাট শেওড়াফুলি, টিনবাজার ,মানিকতলা বাজার সহ এলাকার দোকানপাট বন্ধ ছিল। অটো টোটো ছিল বন্ধ।জরুরি পরিষেবা দুধ , ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কে ছাড় […]

এই মুহূর্তে জেলা

সপ্তাহে দু’দিন লকডাউনের আজ প্রথম দিনে হাওড়ায় সকাল থেকেই সক্রিয় পুলিশ। ড্রোনের মাধ্যমে নজরদারি।

হাওড়া , ২৩ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় সপ্তাহে দু’দিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সপ্তাহে দু’দিন লকডাউনের প্রথম দিন আজ বৃহস্পতিবার সকাল থেকে সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে হাওড়াতেও। লকডাউন সফল করতে সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় পুলিশের তৎপরতা নজরে পড়ছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলেই তাকে আটকানো হচ্ছে। বালি, […]

এই মুহূর্তে জেলা

রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ উঠল বাঁকুড়ার মেজিয়ায়।

বাঁকুড়া , ২২ জুলাই:- বাঁকুড়ার মেজিয়ায় রাসায়নিক সার আধার কার্ড ছাড়াই মিলছে। রাসায়নিক সারের কালোবাজারির রমরমিয়ে চলছে বাঁকুড়ার মেজিয়ায়। অভিযোগ হাতে পেয়ে কালোবাজারি রুখতে পুলিশ কে সাথে নিয়ে সারের দোকানগুলিতে হানা দিলেন ব্লক প্রশাসন ও কৃষি দপ্তরের আধিকারিক। স্থানীয় কৃষকদের অভিযোগ মেজিয়া এলাকার সবকটি রাসায়নিক সারের দোকানে থেকে রাসায়নিক সার কিনতে গেলে বস্তায় লেখা ন্যায্য দামের থেকে […]

এই মুহূর্তে জেলা

মাথাভাঙা শহর সহ বহু গ্রাম জলমগ্ন, মানসাই নদীতে লাল সতর্কতা ।

কোচবিহার , ২২ জুলাই:- ফের জলস্তর বৃদ্ধি পাচ্ছে কোচবিহারের নদীগুলোতে। ইতিমধ্যেই মাথাভাঙার মানসাই নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। বাঁধ উপচে জলমগ্ন হয়ে পড়েছে মাথাভাঙা শহরের একাধিক ওয়ার্ড। পাশাপাশি মানসাই নদীর জলে প্লাবিত হয়েছে মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার বোচাগারি গ্রাম, শীতলখুচি ব্লকের ছোট শালবাড়ি ও কোচবিহার ১ নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী […]