শিলিগুড়ি , ২৫ জুলাই:- রাজ্যজুড়ে সাপ্তাহিক লকডাউনের আজ দ্বিতীয় দিন। এদিন সকাল থেকে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় রাস্তাঘাট ছিল শুনশান। অপরদিকে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে কঠোর ভূমিকায় দেখা গেল পুলিশকে। যদিও সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন এলাকায় টহলদারি চালাছে পুলিশ। এর পাশাপাশি যারা কোন কারণ ছাড়াই বাইরে বের হচ্ছে তাদেরকে প্রথমে আটকানো হচ্ছে। কি কারণে বাইরে বের হয়েছে তা কিন্তু জানতে চাইছে পুলিশ। এবং যারা মাস্ক পরেনি তাদের কিন্তু বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত লকডাউন অমান্যকারী ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ বিধাননগর থানার পুলিশ। এই বিষয়ে বিধাননগর থানার ওসি মানস দাস বলেন লকডাউন অমান্যকারী ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্টে মামলা করা হবে। সকলের কাছে আবেদন যে লকডাউন মেনে চলুন। আর সরকারি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলুল।
Related Articles
হাওড়া স্টেশনে মহিলাকে ছুরি মারার ঘটনায় অস্ত্রসহ অভিযুক্ত আটক।
হাওড়া, ১৫ মে:- হাওড়া স্টেশনে এক মহিলাকে ছুরি মারার ঘটনায় আতঙ্ক। পুলিশ মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। ধারাল অস্ত্র সহ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গোলাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের নাম বালেশ্বর যাদব। পুলিশ জানিয়েছে, ছুরিকাহত মহিলার ছেলেটির সঙ্গে পূর্ব পরিচিতি ছিল। মহিলার স্বামী ও বালেশ্বর যাদব মুম্বইয়ের একটি হোটেলে কাজ করতেন। […]
রেজিষ্ট্রেশন না পেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্ন যাওয়ার কর্মসূচি নার্সিং স্টাফদের।
হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- ডিগ্রি থাকা সত্বেও এই রাজ্যে এখনও পর্যন্ত রেজিষ্ট্রেশন না পেয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার সাক্ষাৎ করতে চান নার্সিং স্টাফরা। বৃহস্পতিবার এদের বেশ কয়েকজন তাদের দাবিপত্র নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কর্মসূচি নিলে পুলিশ তাদের আগেই নবান্ন বাসস্ট্যান্ডের কাছে আটকে দেয়। পুলিশের তরফ থেকে জানানো হয় বিষয়টি সংশ্লিষ্ট দফতরে […]
হাওড়ার সাঁতরাগাছি সেতুর সংস্কার, যান নিয়ন্ত্রণ ১৯ নভেম্বর থেকে। শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত।
হাওড়া, ১১ নভেম্বর:- হাওড়ার সাঁতরাগাছি সেতুর সংস্কারের জন্য সেতুতে যান নিয়ন্ত্রণ করা হবে আগামী ১৯ নভেম্বর থেকে। শুক্রবার এক বৈঠকে গৃহীত হয়েছে ওই সিদ্ধান্ত। মেরামতির জন্য আগামী ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবারই এনিয়ে হাওড়ার পুলিশ কমিশনারেট অফিসে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার […]








