বাঁকুড়া, ২৫ জুলাই:- লরি ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো মারুতি গাড়ির চালক। আজ সকালে ঘটনাটি ঘটে মেজিয়া- শালতোড়া রাজ্য সড়কের জেমুয়া গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা যায়, একটি মারুতি গাড়ি করে কালিদাসপুর কোলিয়ারির অনিল কুমার পাশওয়ান (32) নামে এক কর্মী মারুতি গাড়ি করে বাড়ি ফিরছিলেন মেজিয়া শালতোড়া রাজ্য সড়কের জেমুয়া গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এবং ঐ সংঘর্ষে মারুতি গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দীর্ঘক্ষন অনিল কুমার পাশওয়ান নামে ঐ ব্যাক্তি মারুতি গাড়ির ভেতরে আটকে ছিলেন। খবর পেয়ে মেজিয়া থানা পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। চিকিৎসক ঐ ব্যাক্তি কে মৃত বলে ঘোষণা করে। মেজিয়া থানার পুলিশ ঘাতক লরি ও মারুতি গাড়িটিকে আটক করে রেখেছে। যদিও ঘাতক লরির চালক ও খালাসি পলাতক। মেজিয়া থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
Related Articles
ট্যারেন্টুলার আতঙ্ক উলুবেড়িয়ার শ্যামপুর এলাকায়।
হাওড়া , ৩ মে:- ট্যারেন্টুলার আতঙ্ক উলুবেড়িয়ার শ্যামপুরের নাকোল গ্রাম পঞ্চায়েতের কাঁটাগাছি রায়দীঘী এলাকায়। এলাকার মানুষের অভিযোগ দিন ২০ আগে একটি কালো লোমশ মাকড়সার কামড়ে মৃত্যু হয়েছিল সেখ সাজিবুর রহমান নামের ২৭ বছরের এক যুবকের। তখন থেকেই আতঙ্কিত এলাকার লোকজন। আজ এলাকার একটি ভাঙা বাড়ি পরিস্কার করার সময় বেরিয়ে আসে ১০ থেকে ১২ টি এই […]
মধ্য হাওড়ায় সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থীর প্রচার।
হাওড়া , ২৪ মার্চ:- বুধবার বিকেলে মধ্য হাওড়ার ২৭ নং ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার করেন সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী পলাশ ভান্ডারী। এদিন বিকেল ৫টা নাগাদ চৌধুরী বাগানের বিহারী লাল চক্রবর্তী লেন থেকে কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার শুরু হয়। বাম ও কংগ্রেস কর্মীরা যৌথভাবে এই প্রচারে নামেন। সিপিএমের প্রাক্তন বিধায়ক অরূপ রায় থেকে শুরু […]
আটকে পড়া মালদহের শ্রমিকদের পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া,১০ মে:- দেশজুড়ে লকডাউনের জেরে হায়দ্রাবাদে অসহায় অবস্থায় আটকে ছিলেন স্ত্রী, সন্তান সহ মালদহের শ্রমিকরা। এদের আর্থিক পরিস্থিতি ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হতে থাকায় এরা শেষমেশ পায়ে হেঁটেই মালদহে ফেরার সিদ্ধান্ত নেন। হেঁটে তেলেঙ্গানা পর্যন্ত এসে তাঁরা পুলিশের সহায়তায় একটি বাস ভাড়া করে চলে আসেন বাংলার সীমান্তে। সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে এরা চলে […]






