কলকাতা, ১ মে:- তিনদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী বুধবার মালদায় যাচ্ছেন। এই সফরকালে তার একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে বুধবার সেখানে পৌঁছে, মালদা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। জেলার সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের ওই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের জেলার দলের জনপ্রতিনিধিরাও মালদার প্রশাসনিক […]
কলকাতা
সামাজিক অনুদান প্রকল্পগুলির বাস্তবিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগ্রহী আইএলও।
কলকাতা, ৩০ এপ্রিল:- লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী এবং রূপশ্রী র মতো সামাজিক অনুদান প্রকল্প গুলি র বাস্তবিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগ্রহী ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আই এল ও। প্রশাসন সূত্রে খবর আগামী ২মে সংগঠনের তিনজন প্রতিনিধ ি রাজ্যে এসে পৌঁছাবেন। এখনও পর্যন্ত ঠিক আছে তাঁরা হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা কয়েকটি এলাকায় ঘুরে কন্যাশ্রী রূপশ্রী এবং […]
রাজ্য সরকার ও বেঙ্গল কেমিক্যাল এর যৌথ উদ্যোগে বসানো হচ্ছে হেলথ এটিএম।
কলকাতা,৩০ এপ্রিল:- রাজ্য সরকারি কর্মীদের কাজের যায়গাতেই চটজলদি স্বাস্থ্য় পরীক্ষার ব্যবস্থা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত হেলথ এটিএম বসানো হচ্ছে। রাজ্য সরকার ও বেঙ্গল কেমিক্যালের যৌথ উদ্যোগে নবান্ন, স্বাস্থ্য ভবন, বিকাশ ভবন, কলকাতা পুরসভার সদর দফতর সহ পাঁচটি দফতরে এই পরিষেবা চালু করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম […]
বর্ষায় বন্যা রুখতে প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা,৩০ এপ্রিল:- আসন্ন বর্যার মরশুমে যাতে রাজ্যে বন্যা পরিস্থিতি না তৈরি হয় তা নিশ্চিত করতে এখন থেকে প্রশাসনকে তত্পর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে বাঁধ ও খাল সংস্কারে এখনই দ্রুত প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো ঘূর্ণিঝড়, বন্যা ও ধসের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি বৈঠক ডেকেছেন রাজ্যের […]
চলতি বছরে হজ যাত্রা নির্বিগ্নে করতে উদ্যোগী রাজ্য।
কলকাতা, ২৯ এপ্রিল:- চলতি বছরের হজ যাত্রা মসৃণ ও নির্বিঘ্ন করতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। হজের প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ নবান্ন সভাঘরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। সংখ্যালঘু বিষয়ক, পরিবহন, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি সহ হজ যাত্রার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সচিব সহ উচ্চ পদস্থ আধিকারিকদের ওই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া […]
ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগামীকাল।
কলকাতা, ২৯ এপ্রিল:- রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগামীকাল নেওয়া হবে। গত বছরের তুলনায় এ বার রাজ্য জয়েন্টে পরীক্ষার্থী বেড়েছে ২৫ শতাংশ। এবছর মোট ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী জয়েন্ট পরীক্ষায় বসছেন। বাড়তি পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে পরীক্ষাকেন্দ্রর সংখ্যাও বাড়ানো হয়েছে। ২৭৭ থেকে বেড়ে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হয়েছে ৩০৬। রাজ্য জয়েন্ট এন্টার্নস […]
কোনভাবেই বাড়বে না বাস ভাড়া, স্পষ্টতই জানালো রাজ্য।
কলকাতা ২৮ এপ্রিল:- কোনও ভাবেই বাস ভাড়া বাড়ানো হবে না বলে ফের স্পষ্ট ভাবে জানিয়ে দিল রাজ্য। সরকারের স্পষ্ট নির্দেশ ২০১৮ সালের ভাড়া নিয়েই বাস চালাতে হবে বেসরকারি বাস মালিকদের। পাশাপাশি বাসে ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বেসরকারি বাস মালিকরাও। তাদের […]
কুস্তিগীরদের আন্দোলনে সমর্থনের তালিকায় এবার মমতা ব্যানার্জী।
কলকাতা, ২৮ এপ্রিল:- ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সি-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলনে সামিল হয়েছেন বজরং পুনিয়ারা। যন্তর মন্তরের সামনে ধর্নায় বসেছেন কুস্তিগীররা। এবার বজরং পুনিয়াদের এই আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, দিল্লির রাস্তায় বসে যাঁরা ধর্না দিচ্ছেন তাঁরা প্রত্যেকেই আমাদের দেশের […]
করোনায় মৃত্যু।
কলকাতা, ২৮ এপ্রিল:- কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে বিদেশ দত্ত নামে দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগরের বাসিন্দা ৭৭ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় জহরলাল রায় নামে হাওড়ার বি গার্ডেনের বাসিন্দা ৬৮ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে […]
সম্প্রতি মালদার ঘটনার পর স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার উদ্যোগ।
কলকাতা, ২৮ এপ্রিল:- সম্প্রতি মালদার একটি হাইস্কুলে অস্ত্রশস্ত্র নিয়ে এক ব্যক্তির ঢুকে পড়ার প্রেক্ষিতে রাজ্য সরকার স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার উদ্যোগ নিয়েছে। স্কুলের নিরাপত্তারক্ষী বা দারোয়ানের শূন্যপদে কর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপরেই রাজ্যের […]











