এই মুহূর্তে কলকাতা

কিছু বিষয়কে ছাড় দিয়ে ১৫ ই জুলাই পর্যন্ত বাড়ানো হলো বিধিনিষেধের মেয়াদ।

কলকাতা, ২৮ জুন:- আরও কিছু বিষয়কে ছাড় দিয়ে রাজ্য সরকার কোভিড অতিমারী জনিত কঠোর বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষনা করেন। তিনি বলেন, এই পর্যায়ে আংশিক ভাবে সরকারি ও বেসরকারি বাস চলাচলের অনুমোদন দেওয়া হচ্ছে। মাস্ক ও কোভিডবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী […]

এই মুহূর্তে কলকাতা

চোরাশিকার ও কাঠ পাচার বন্ধ করতে বনরক্ষদের অস্ত্রশস্ত্র ও পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্যের।

কলকাতা, ২৮ জুন:- চোরাশিকার ও কাঠ পাচারের মত অপরাধের ঘটনায় লাগাম টানতে রাজ্য সরকার বনরক্ষক দের অস্ত্রশস্ত্র ও পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। এজন্য সাড়ে ৮ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব বনদপ্তর এর তরফ থেকে অর্থ দপ্তরকে পাঠানো হয়েছে। ওই টাকায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও মোটরবাইক, স্পিড বোট, স্যাটেলাইট ফোনের মত বিভিন্ন সাজ সরঞ্জাম কেনা হবে […]

এই মুহূর্তে কলকাতা

শিল্পপার্ক গুলির পরিকাঠামো সংক্রান্ত সমস্যার সমাধানে উদ্যোগ নিলো সরকার।

কলকাতা, ২৮ জুন:- রাজ্য সরকার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জরুরী ভিত্তিতে রাজ্যের শিল্প পার্কগুলির পরিকাঠামো সহ সমস্ত সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হয়েছে। রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের অধীন সংশ্লিষ্ট শিল্প উদ্যানগুলিতে জমি, শুল্ক এবং পরিকাঠামো সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করার লক্ষ্যে এই পদক্ষেপ। এর ফলে শিল্পপার্ক গুলিতে বিনিয়োগের প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে […]

এই মুহূর্তে কলকাতা

টিকাকরনের নতুন নির্দেশিকা তৈরিতে স্বাস্থ্যদপ্তর আজ বসতে চলেছে উচ্চ পর্যায়ের বৈঠকে।

কলকাতা, ২৮ জুন:- কসবা ভুয়ো টিকাকরণ কাণ্ডের জেরে রাজ্য সরকার বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির আয়োজন করার জন্য নতুন নীতির নির্দেশিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এই নীতি নির্দেশিকা তৈরীর জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে। ওই নীতি নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত সমস্ত ধরনের বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া […]

এই মুহূর্তে কলকাতা

যানজট সমস্যার লাগাম টানতে আরো দুটি নতুন সেতুর তৈরির উদ্যোগ কে,এম,ডি,এর।

কলকাতা, ২৭ জুন:- টালা ব্রিজ বন্ধ থাকার কারণে সৃষ্ট যানজট সমস্যায় লাগাম টানতে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি ওই এলাকায় আরও দুটি নতুন সেতু তৈরির উদ্যোগ নিয়েছে। কলকাতা স্টেশন লাগোয়া এলাকায় সার্কুলার ক্যানেলের ওপর ওই দুটি সেতু নির্মাণে তোড়জোড় শুরু হয়েছে। এর একটি ক্যানেল ওয়েস্ট রোড এবং রাই চরণ সাঁধুখা রোডকে যুক্ত করবে। কলকাতা স্টেশনগামী যানবাহন […]

এই মুহূর্তে কলকাতা

স্থগিত থাকা পাবলিক সার্ভিস কমিশন সহ তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা।

কলকাতা , ২৭ জুন:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ডব্লুবিসিএস সহ স্থগিত থাকা তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করেছে। উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন ও পরবর্তীকালে কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে পরপর দু’বার পরীক্ষাগুলি স্থগিত করা হয়। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ৭ই আগস্ট থেকে ৩১শে আগস্টের মধ্যে পরীক্ষাগুলি নেওয়া হবে। নতুন সূচি অনুযায়ী ৭ই অগাস্ট ওয়েস্ট […]

এই মুহূর্তে কলকাতা

বিধান পরিষদ গঠনের তোড়জোড় শুরু , আসন্ন অধিবেশনে আনা হতে পারে বিল।

কলকাতা, ২৭ জুন:- রাজ্যের আইনসভার দ্বিতীয় কক্ষ বিধান পরিষদ গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এ জন্য রাজ্য বিধানসভার আসন্ন অধিবেশনে একটি বিল আনা হতে পারে। আগামী শুক্রবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনে বিধান পরিষদ গঠন সংক্রান্ত বিলটি পেশ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বিধান […]

এই মুহূর্তে কলকাতা

ভুয়ো ভ্যাকসিনের মতো ঘটনাকে রুখতে জেলাশাসকদের সঙ্গে নবান্নে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যসচিব।

কলকাতা , ২৬ জুন:- ভুয়ো ভ্যাকসিন শিবিরের আয়োজন করার মতো ঘটনা রুখতে রাজ্য সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী আজ সন্ধ্যায় নবান্ন থেকে সব জেলার জেলা শাসকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে ভ্যাকসিনের কেন্দ্রগুলি সরকারি বা বেসরকারি ভাবে আয়োজন করা হলেও বাধ্যতামূলক ভাবে রাজ্যের অনুমোদন নিতে হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে […]

এই মুহূর্তে কলকাতা

ভুয়ো ভ্যাকসিন আটকাতে স্বাস্থ্য দপ্তরকে নতুন পোর্টাল চালুর আর্জি কলকাতা পুর নিগমের।

কলকাতা , ২৬ জুন:- কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের জেরে টিকা বিতরণ নিয়ে ভবিষ্যতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে কলকাতা পুর নিগম রাজ্যের স্বাস্থ্য দফতরকে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে। পুর নিগমের প্রস্তাব স্বাস্থ্য দফতর নতুন একটি পোর্টাল চালু করুক, যাতে এবার থেকে কে কোথায় ভ্যাকসিন দিচ্ছে তার তালিকা ওই পোর্টলে পাওয়া যায়। পাশাপাশি নতুন করে সরকারি, বেসরকারি বা স্বউদ্যোগে […]

এই মুহূর্তে কলকাতা

টিকার পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করলো স্বাস্থ্য দপ্তর।

কলকাতা, ২৬ জুন:- ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। রাজ্য প্রশাসনের সঙ্গে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বেসরকারি টিকাকরণ শিবির নিয়ে মন্ত্রকের তরফে রাজ্যকে বাড়তি নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। কোথাও টিকাকরণ কেন্দ্র খুলতে গেলে জেলা প্রশাসনের […]