কলকাতা , ২৬ জুন:- ভুয়ো ভ্যাকসিন শিবিরের আয়োজন করার মতো ঘটনা রুখতে রাজ্য সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী আজ সন্ধ্যায় নবান্ন থেকে সব জেলার জেলা শাসকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে ভ্যাকসিনের কেন্দ্রগুলি সরকারি বা বেসরকারি ভাবে আয়োজন করা হলেও বাধ্যতামূলক ভাবে রাজ্যের অনুমোদন নিতে হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ভ্যাকসিন এর জন্য কেন্দ্রগুলিতে অনুমোদিত সিভিসি নম্বর এবং আবশ্যিকভাবে কো উইন অ্যাপ সফটওয়্যার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ভ্যাকসিন গুলিতে নির্দিষ্ট ব্যাচ নম্বর এবং ডেট অফ এক্সপেয়ারির উল্লেখ থাকতে হবে। সব পুরসভা, পুরনিগম, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কে বাধ্যতামূলকভাবে সরকারি নিয়ম মানতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এইদিকে স্বাস্থ্য দপ্তর থেকে আজ সন্ধ্যায় এই বিষয়ে একটি আদর্শ আচরণ বিধিও জারি করা হয়েছে।
Related Articles
গভ: পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা এবার প্রতিবাদে পথে।
হাওড়া, ২১ আগস্ট:- আরজি করের ঘটনায় বুধবার এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় হাওড়ার দাসনগর গভ: পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা। এদিন তাঁরা দাসনগর থেকে শানপুর মোড় হয়ে ফের দাসনগর মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করেন। ছাত্রছাত্রীদের একটাই দাবি ছিল, “উই ওয়ান্ট জাস্টিস”। কয়েক হাজার ছাত্রছাত্রী মিছিলে পা মেলান। Post Views: 335
লকডাউন এর মধ্যেও নির্দিষ্ট দূরত্ব মেনে ১০০ দিনের কাজ করিয়ে নজির পান্ডুয়ার ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের।
সুদীপ দাস,১ মে:- করোণা আতঙ্কে লকডাউন এর মধ্যেও নির্দিষ্ট দূরত্ব মেনে অভিনব উপায় ১০০ দিনের কাজ করিয়ে নজির পান্ডুয়ার ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের। প্রসঙ্গত করোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউন কিন্তু তারই মধ্যে পান্ডুয়ার ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাহিরা গ্রামের তাল-পুকুরে ১০০ দিনের খননের কাজ চলছে। তবে অভিনব উপায়ে বাঁশের খাঁচা তৈরি করে নির্দিষ্ট দূরত্ব মেনে চলছে […]
চার নেতার জামিনে স্থগিতাদেশের আবেদন পুনর্বিবেচনার আর্জি গ্রহণ হাইকোর্টের।
কলকাতা , ১৮ মে:- নারদ মামলায় ধৃত চার নেতার জামিনে স্থগিতাদেশের আবেদন পুনর্বিবেচনার আর্জি কলকাতা হাইকোর্ট আজ গ্রহণ করেছে। কিন্তু আদালত আগামী কালই ওই আবেদনের শুনানির দিন ধার্য করায় ওই চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে আজ রাতেও জেল হেফাজতেই থাকতে হবে। নিম্ন আদালতের অন্তবর্তি জামিনের নির্দেশের ওপ হাইকোর্ট থেকে […]









