এই মুহূর্তে কলকাতা

দেবাঞ্জন কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে , কোনো অনুষ্ঠানে যাবার আগে বিস্তারিত খোঁজখবর বাধ্যতামূলক , বিধায়কদের নির্দেশ দলের।

কলকাতা, ৫ জুলাই:- দল বা সরকারের ছাড়া অন্য কোনও অনুষ্ঠান বা কর্মসূচিতে যোগ দেওয়ার আগে তার সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজখবর নিতে তৃণমূল কংগ্রেস দল তার বিধায়কদের নির্দেশ দিয়েছে। রাজ্য বিধানসভার নওশর আলী কক্ষে আজ তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক বসে। মূলত নবনির্বাচিত বিধায়কদের পরিষদীয় রীতিনীতি সম্পর্কে অবহিত করতেই ওই বৈঠকের আয়োজন করা হয়। পাশাপাশি অন্যান্য সদস্যদেরও […]

এই মুহূর্তে কলকাতা

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিতে পাঁচদিনে আট হাজার আবেদন জমা পড়লো।

কলকাতা, ৫ জুলাই:- রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেওয়ার জন্য গত পাঁচ দিনে আট হাজার আবেদন জমা পড়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে কলকাতা থেকেই প্রায় ছয় হাজার এবং বিভিন্ন জেলা থেকে দুই হাজারের সামান্য বেশি আবেদন জমা পড়েছে। এই জন্য মোট চারশো কোটি টাকা ঋণ নেওয়ার আবেদন জমা পড়েছে বলে […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল তৃণমূলের সংসদীয় বৈঠকে নতুন পুরানো সদস্যদের উপস্থিত থাকার বিষয়ে হুইপ জারি করলো দল।

কলকাতা, ৪ জুলাই:- সংসদীয় কাজকর্ম নিয়ে একটি সুস্পষ্ট ধারণা তৈরি করতে তৃণমূল কংগ্রেস আগামীকাল তাদের পরিষদীয় দলের বৈঠক ডেকেছে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের পৌরহিত্যে বিধানসভায় নৌসর আলী কক্ষে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য দলের সব নতুন বিধায়ক ছাড়াও পুরনো সদস্যদের বাধ্যতামূলকভাবে হাজির থাকতে হবে বলে হুইপ জারি করা হয়েছে। বিধানসভায় চলতি অধিবেশনে বিধায়কদের ভূমিকা […]

এই মুহূর্তে কলকাতা

বাস নিয়ে জটিলতা অব্যাহত মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসছেন ফিরহাদ।

কলকাতা, ৪ জুলাই:- রাজ্য সরকার শর্তসাপেক্ষে বাস চালানোর অনুমতি দেওয়ার পর সপ্তাহ ঘুরতে চললেও ভাড়া সংক্রান্ত জটিলতার কারণে এখনও রাস্তায় বেসরকারি বাসের দেখা নেই। সোমবার নতুন সপ্তাহের প্রথম কাজের দিনেও এই জটিলতা কাটার কোন ইঙ্গিত মেলেনি। কাজেই এ দিনও পথে নেমে বাসের জন্য মানুষকে দুর্ভোগ পোহাতে হবে তা একপ্রকার নিশ্চিত। জ্বালানির অস্বাভাবিক দামের প্রেক্ষিতে পুরনো […]

এই মুহূর্তে কলকাতা

দুয়ারে রেশনের পর এবার রাজ্য খাদ্য দফতর চালু করছে ‘দুয়ারে আধার নম্বর’।

কলকাতা,৪ জুলাই:- চলতি মাসের শেষে গোটা দেশে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই নিয়ম অনুযায়ী ওই সময়ের মধ্যে প্রত্যেক রেশন গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক। শেষ মুহূর্তে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে এখনো আধার রেশন সংযুক্তির কাজে অনেকটাই পিছিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

বাড়িতে ডেকে দম্পতিকে মারধর , আরামবাগ থানায় দারস্থ স্বামী-স্ত্রী।

আরামবাগ,৪ জুলাই:- বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক দম্পতিকে বেধরক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগ। অসহায় ওই দম্পতি নিরাপত্তা চেয়ে ও অভিযুক্তের শাস্তির দাবীতে আরামবাগ থানার দ্বারস্থ হলেন। পারিবারিক অশান্তির জেরে মারধরের ঘটনা ঘটে আরামবাগে প্রতাপ নগরে। ঘটনায় আহত স্বামী ও স্ত্রী। আহত ব্যক্তির নাম বিজয় সামন্ত। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন […]

এই মুহূর্তে কলকাতা

কৃষকবন্ধু প্রকল্পে উপকৃত হয়েছেন ৬২ লক্ষ কৃষক।

কলকাতা,৪ জুলাই:- রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্যের ৬২ লক্ষ কৃষককে প্রথম কিস্তির পাঁচ হাজার টাকা করে দিয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর ফলে রাজ্যের এক হাজার আটশো কোটি টাকা খরচ হয়েছে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি এই প্রকল্পে আর্থিক সুবিধা বছরে সর্বোচ্চ ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার এবং […]

এই মুহূর্তে কলকাতা

প্রাক্তন বিধায়ক সুলতান সিংয়ের জীবনাবসান।

কলকাতা, ৪ জুলাই:- রাজ্যের প্রাক্তন বিধায়ক সুলতান সিংয়ের জীবনাবসান হয়েছে। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। গত তিনদিন ধরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে সেখানেই তিনি মারা যান। ২০১১ সালে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে হাওড়ার বালি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মৃত্যুতে গভীর […]

এই মুহূর্তে কলকাতা

নির্বাচন পরবর্তী হিংসাকে লঘু করে না দেখতে জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের।

কলকাতা,৪ জুলাই:- আদালতের নির্দেশ মেনে রাজ্যে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের কোন ঘটনাকে যেন লঘু করে না দেখা হয় রাজ্য সরকার জেলা প্রশাসনকে সেই নির্দেশ দিয়েছে। নির্বাচন পরবর্তী সন্ত্রাস নিয়ে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ শুক্রবার রাজ্যকে প্রতিটি ঘটনার জন্য আলাদাভাবে এফ আই আর দায়ের করার যে নির্দেশ দিয়েছে তার প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র আজ […]

কলকাতা এই মুহূর্তে

পেট্রোল-ডিজেলে শুল্ক ছাড় অব্যাহত রাখল নবান্ন।

কলকাতা, ৩ জুলাই:- পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের উপর লিটার পিছু এক টাকা করে শুল্ক ছাড় অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী তিন মাস এই ছাড় কার্যকর থাকবে বলে অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় পেট্রোলের দাম প্রতি লিটার একশ টাকা অতিক্রম করেছে। কলকাতাতেও লিটার পিছু […]