কলকাতা, ৪ জুলাই:- রাজ্যের প্রাক্তন বিধায়ক সুলতান সিংয়ের জীবনাবসান হয়েছে। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। গত তিনদিন ধরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে সেখানেই তিনি মারা যান। ২০১১ সালে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে হাওড়ার বালি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন।
Related Articles
দিন আনা দিন খাওয়া এই মুহুর্তে কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালেন হাওড়ার প্রাক্তন তৃণমূল পুরপিতা।
হাওড়া,৭ এপ্রিল:- করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশজোড়া লকডাউনের জেরে বিপদে পড়েছেন হাওড়ার ১৯ নং ওয়ার্ডের মুসলিম অধ্যুষিত দিন আনা দিন খাওয়া অনেক পরিবার। এরা মূলত হাওড়ার ছোট ছোট ঢালাই ঘরে কাজ করে দৈনিক আয়ে সংসার চালান। কেউ করেন শ্রমিকের কাজ। কেউবা ভ্যান চালান। কেউ ট্রলি বা রিক্সাও চালান। এমন পরিবারগুলি এই বর্তমান লকডাউন পরিস্থিতিতে কার্যত […]
নিবেদিতা সেতুতে দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু। গুরুতর জখম আরও ২।
হাওড়া, ২১ মার্চ:- শুক্রবার ভোর চারটে নাগাদ নিবেদিতা সেতুতে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। কাপড় বোঝাই লরির পিছনের চাকা ফেটে বিপত্তি। ব্রিজ থেকে নিচে ছিটকে পড়েন লরির উপরে বসে থাকা ৬ জন কাপড় ব্যবসায়ী। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্রের খবর। দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। লরির ভিতরে থাকা ড্রাইভার সহ তিনজন […]
প্রয়োজনে বিদেশের মাটিতে আইপিএল , জানাল বিসিসিআই ।
স্পোর্টস ডেস্ক,৪ জুন:- বিদেশের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাবনাও খোলা রাখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। যদিও ভারতীয় বোর্ডের কাছে সেটা শেষ বিকল্প। ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল। কিন্তু করোনার কারণে প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় আইপিএল। কিন্তু দেশজুড়ে লকডাউন চলতে থাকায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। […]







