তরুণ মুখোপাধ্যায় , ১৭ জুলাই:- এই মুহূর্তে করোনা প্রতিরোধে মানব জীবনের প্রধান অঙ্গ হয়ে উঠেছে মাস্ক। সারা পৃথিবীতে যেভাবে এই মারণ রোগ থাবা বসিয়েছে তা থেকে পরিত্রান পাবার প্রধান বস্তু হিসাবে চিহ্নিত হয়েছে এটি। চিকিৎসকদের নিদান মাস্ক বিহীন অবস্থায় প্রকাশ্য স্থানে চলাফেরা কতটা ভয়ঙ্কর বিপদ জনক। তাই বর্তমানে জনজীবনের প্রধান অঙ্গ হচ্ছে এই বস্তুটি । […]
এই মুহূর্তে
‘বায়ো সিকিওর প্রোটোকল’ বিধি ভাঙায় দল থেকে বাদ জোফ্রা আর্চার।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই: টেস্টের বল গড়ানোর কয়েক ঘন্টা আগে ইংল্যান্ড শিবিরে জোরদার ধাক্কা। ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়লেন জোফ্রা আর্চার। ইংল্যান্ড বোর্ডের ‘বায়ো সিকিওর প্রোটোকল’ বিধি ভাঙায় আর্চারকে ১৩ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে। পাঁচ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে আর্চারকে। এই সময়ের মধ্যে দু’বার করোনা পরীক্ষা করা হবে এই পেসারের। […]
বাংলাই সেরা স্বাস্থ্য পরিসেবায় দাবি মুখ্যমন্ত্রীর।
নবান্ন , ১৬ জুলাই:- করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় তার চিকিৎসায় রাজ্য সরকার বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে আরও চার হাজার শয্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এন আর এস, আর আহমেদ ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল ছাড়াও বেসরকারি ইসলামিয়া, আমরি, উড়ল্যান্ড হাসপাতালে এই শয্যা বাড়ানো হবে। […]
করোনা বৃদ্ধির কারণে রাজ্য সরকারি দপ্তর গুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে -মুখ্যমন্ত্রী।
নবান্ন , ১৬ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতির হার আবারও কমানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্নে জানিয়েছেন আপাতত ৩১ শে জুলাই পর্যন্ত রাজ্য সরকারি দপ্তর গুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা হবে। এতদিন ওই দপ্তর গুলিতে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ হচ্ছিল। পাশাপাশি এখন থেকে […]
দর্জির কাজ করেও মেয়েকে উচ্চশিক্ষার দোরগোড়ায় এগিয়ে দিলেন বাবা ।
দ:২৪পরগনা , ১৬ জুলাই:- গতকাল মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখে আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠেন বজবজ ১নং ব্লক চিংড়িপোতা অঞ্চলের অন্তর্গত রাজরামপুরের বাসিন্দা রেণুকা খাতুন এবং চিংড়িপোতা অঞ্চলের অন্তর্গত বলরামপুরের বাসিন্দা নাজনীন খাতুন। সূত্রের খবর, বজবজ সার্কেলের মধ্যে অভাব অনটনের মধ্যে লেখাপড়ার থামিয়ে দেয় নি দর্জি বাবার হাতে কাজ করে তারপরে পড়তে বসতেন সে আজ ম্ভবত প্রথম […]
অনুষ্কার শুভেচ্ছা প্রোটিয়া তারকা ক্রিকেটারের স্ত্রীকে !
স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- তৃতীয় বারের জন্য বাবা হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। ক্রিকেটার ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। অভিনন্দন জানিয়েছেন অন্যান্য নেটিজেনরা। গর্ভবতী এবি ডিভিলিয়ার্সের স্ত্রী সে খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে নিজের ছবি […]
‘ডক্টরেট’ সম্মান পাচ্ছেন ম্যান ইউ স্ট্রাইকার রাশফোর্ড।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ‘ডক্টরেট’ সম্মানে ভূষিত হতে চলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। কনিষ্ঠ সদস্য হিসেবে এই সম্মান গ্রহণ করতে চলেছেন ২২ বছরের ইংরেজ ফরোয়ার্ড। দেশের ক্ষুধার্ত শিশুদের মুখে অন্নদানের মতো মহৎ উদ্যোগ গ্রহণ এবং এবিষয়ে সচেতনতা প্রচারের জন্য রাশফোর্ডকে অনন্য সম্মানে সম্মানিত করতে চলেছে ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়। বুধবার ক্লাবের […]
কলকাতা লিগে প্রথম থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত আইএফএ-র প্রতীক দেওয়া বলে খেলা।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- কলকাতা লিগে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা এবার অভিনব ভাবনা নিয়ে আসতে চলেছে। কলকাতা লিগে এ বছর প্রথম থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত আইএফএ-র প্রতীক দেওয়া বলে খেলা হবে। আইএফএ সচিব জপদীপ মুখোপাধ্যায় কলকাতা লিগ নিয়ে এই চমকের কথা জানিয়েছেন। প্রিমিয়র লিগে অবশ্য আইএফএ-র প্রতীক দেওয়া বলে খেলা হচ্ছে না। শুধুমাত্র কলকাতা […]
মদ্যপানের প্রতিবাদ করায় বেদম প্রহারে গুরুতর আহত পেশায় রেলের অস্থায়ী কর্মী ।
সুদীপ দাস , ১৬ জুলাই:- প্রকাশ্য রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করায় বেদম প্রহারে গুরুতর আহত পেশায় রেলের অস্থায়ী কর্মী এক যুবক। হুগলির স্টেশনের কাছে কানাগর আদর্শনগর এলাকায়, গতকাল রাত অফিস থেকে ফেরার পথে ইন্দ্রজিৎ উপাধ্যায়, এলাকারই কিছু যুবককে রাস্তার ওপরই মদ্যপান করতে দেখে বিষয়টির প্রতিবাদ করেন ইন্দ্রজিৎ বাবু এবং তাদের সেখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেন। […]
হাওড়ায় এসে বিভিন্ন কন্টেনমেন্ট জোন এলাকা পরিদর্শন করে গেলেন সুরজিৎ কর পুরকায়স্থ।
হাওড়া , ১৬ জুলাই:- হাওড়ায় মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, বি গার্ডেন থানা এলাকার বিভিন্ন কন্টেনমেন্ট জোন এলাকা পরিদর্শন করে গেলেন পশ্চিমবঙ্গের স্টেট সিকিউরিটি অ্যাডভাইজর সুরজিৎ কর পুরকায়স্থ। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার সহ পদস্থ কর্তারা। বৃহস্পতিবার দুপুর ১২-৫০ মিনিট নাগাদ তিনি এসে পৌঁছান উত্তর হাওড়ার ১২ নং ওয়ার্ডের উপেন্দ্র নাথ মিত্র লেনে কন্টেনমেন্ট জোন এলাকায়। এরপর […]

