হাওড়া , ১৬ জুলাই:- হাওড়ায় মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, বি গার্ডেন থানা এলাকার বিভিন্ন কন্টেনমেন্ট জোন এলাকা পরিদর্শন করে গেলেন পশ্চিমবঙ্গের স্টেট সিকিউরিটি অ্যাডভাইজর সুরজিৎ কর পুরকায়স্থ। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার সহ পদস্থ কর্তারা। বৃহস্পতিবার দুপুর ১২-৫০ মিনিট নাগাদ তিনি এসে পৌঁছান উত্তর হাওড়ার ১২ নং ওয়ার্ডের উপেন্দ্র নাথ মিত্র লেনে কন্টেনমেন্ট জোন এলাকায়। এরপর ১১ নং ওয়ার্ডের ত্রিপুরা রায় লেনের কন্টেনমেন্ট জোন এলাকায় তিনি যান। এরপর সম্মিলনী পার্ক, জিটি রোড, সালকিয়া চৌরাস্তা হয়ে বাবুডাঙা, শ্রীরাম ঢ্যাং রোড হয়ে ৪ নং ওয়ার্ডের রশিক কৃষ্ণ ব্যানার্জি লেনের কন্টেনমেন্ট জোন পরিদর্শন করে ফুলতলা ঘাট, বাঁধাঘাট, সালকিয়া স্কুল রোড হয়ে হাওড়া থানা এলাকার কন্টেনমেন্ট জোন পরিদর্শন করে দক্ষিণের বি গার্ডেন থানা এলাকার কন্টেনমেন্ট জোন পরিদর্শন করে নবান্নের উদ্দেশ্যে রওনা হন। উনি এদিন প্রতিটি কন্টেনমেন্ট জোনে গাড়ি থেকে নেমে সেখানকার পরিস্থিতি সরোজমিন করেন। পুলিশের আধিকারিকদের সঙ্গেও প্রয়োজনীয় কথাবার্তা বলেন।
Related Articles
স্পোর্টিং রাইটস ফিরছে ইস্টবেঙ্গলে।
স্পোর্টস ডেস্ক, ১১ জুলাই:- বিদায়ি বিনিয়োগ সংস্থার পাঠানো প্রস্তাবে সই করে পাঠিয়ে দিল ইস্টবেঙ্গল । বৃহস্পতিবার সন্ধেয় ইস্টবেঙ্গলের বোর্ড অফ ডিরেক্টরসের চার সদস্য- ক্লাব প্রেসিডেন্ট ডাক্তার প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং সৈকত গঙ্গোপাধ্যায় ক্লাবে গিয়ে বিদায়ি বিনিয়োগকারীর পাঠানো প্রস্তাবে সম্মতি সূচক সই করে দিয়েছেন বলে খবর । আটজন ডিরেক্টরকে নিয়ে তৈরি […]
ভুয়ো আধার কার্ড ধরতে সব রাজ্য গুলির দ্বারস্থ হলো কেন্দ্র।
কলকাতা, ২৬ নভেম্বর:- ভুয়ো আধার কার্ড ধরতে এবার বাংলা সহ দেশের সব রাজ্যগুলির দ্বারস্থ হয়েছে মোদি সরকার। রাজ্যগুলিকে আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক ভাবে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ধারণা, জাল আধারের শিকড় ছড়িয়ে অনেক গভীরে। এই ধরনের ভুয়ো আধার কার্ড তৈরিকে রীতিমতো কুটির শিল্প তথা লাভজনক ব্যবসায় পরিণত করেছে একটা চক্র। তাই জাল আধার […]
চোখের সামনে বয়ে গিয়েছে আয়লা, চলে গিয়েছে বুলবুল। আবার আসছে ঘূর্ণিঝড় আমফান।
দ:২৪পরগনা,১৯ মে:- একের পর এক বিপদ জয় করে উঠেছে সুন্দরবন এবারে কি সামলাতে পারবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এর হাত থেকে আর তা নিয়ে ভয়ে কাটা সুন্দরবন বাসী। আয়লা ঝড়ের সময় নদীর ঝড় আড়াই ফুট উপরে উঠে প্রবেশ করেছিল গ্রামের মধ্যে। এমনই অভিজ্ঞতা শোনালেন রায়দিঘীর দমকলের সীমানার ঘাটের বাসিন্দারা। তারা আরও শোনালেন তাদের যোগাযোগের উপায় […]







