স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- তৃতীয় বারের জন্য বাবা হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। ক্রিকেটার ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। অভিনন্দন জানিয়েছেন অন্যান্য নেটিজেনরা। গর্ভবতী এবি ডিভিলিয়ার্সের স্ত্রী সে খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন ক্রিকেটারের স্ত্রী ড্যানিয়েলে ডিভিলিয়ার্স। লিখেছেন, এবার তাঁদের সংসারে কন্যা সন্তান আসতে চলেছে। সেই খবরে উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেনরা। শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে ড্যানিয়েলের সোশ্যাল মিডিয়া ইনবক্স। এবি ডিভিলিয়ার্স ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে একসঙ্গে খেলার সুবাদে এবি ও বিরাটের বন্ধুত্ব ঘনিষ্ট। পারিবারিক দিক থেকেও তাঁদের সম্পর্ক খুব নিবিড়। এবি-র স্ত্রী ড্যানিয়েলের সঙ্গে বিরাটের স্ত্রী অনুষ্কার বন্ধুত্ব সেই সূত্রেই। সেই সম্পর্কের জায়গা থেকেই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড দিভা।
Related Articles
করোনায় নতুন করে মৃত্যুর খবর নেই , চিকিৎসাধীন করোনা আক্রান্তরা সবাই ভালো আছেন – মুখ্যমন্ত্রী।
হাওড়া,৩ এপ্রিল:- রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে চারজন নভেল করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছেন। নতুন করে কোন মৃত্যুর খবর নেই । ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিলে আজকের দিনে রাজ্যের বিভিন্ন হাসপাতালে মোট ৩৮ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই ১২ জন মানুষ সুস্থ হয়ে […]
পুর প্রশাসকমন্ডলীর সদস্যরাই ইঞ্জিনিয়ারদের নিয়ে রাস্তায় জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখলেন।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- মঙ্গলবারই বালিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছিলেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলী। সেখানে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে প্রাক্তন কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরদিনই এদিন বুধবার বালি, বেলুড়, ঘুসুড়ি, সালকিয়ার রাস্তায় জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখেন পুর আধিকারিকরা৷ এদিন প্রশাসকমন্ডলীর অন্যতম তিন সদস্য রিওয়াজ আহমেদ, মঞ্জিৎ র্যাফেল ও রাইচরণ মান্না পুরনিগমের নিকাশি বিভাগের […]
পঞ্চম বর্ষে চাতরা বন্ধুমহল ক্লাব এর মিলন উৎসব।
হুগলি,২২ ডিসেম্বর:- পঞ্চম বর্ষে চাতরা বন্ধুমহল ক্লাব এর মিলন উৎসব প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে শ্রীরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এর শিশুপার্ক এ। নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। ২৪ জন ক্ষুদে প্রতিযোগীকে বেছে নেওয়া হয় । রবিবার সকালে অঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যায় থাকছে মুম্বাই খ্যাত ইন্ডিয়ান আইডলের রাজা বোসের সঙ্গীতানুষ্ঠান। ক্লাবের কর্ণধার শান্তনু বাগ […]







