নবান্ন , ১৬ জুলাই:- করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় তার চিকিৎসায় রাজ্য সরকার বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে আরও চার হাজার শয্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এন আর এস, আর আহমেদ ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল ছাড়াও বেসরকারি ইসলামিয়া, আমরি, উড়ল্যান্ড হাসপাতালে এই শয্যা বাড়ানো হবে। অন্যান্য রাজ্যের তুলনায় এখানে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো অনেক ভালো বলে দাবি করে তিনি বলেন রাজ্যে কভিডে মৃত্যুর হার মাত্র ১৮ শতাংশ। ৮২ শতাংশ মানুষ কো মর্বিদিতি তে মারা যাচ্ছে বলে তিনি জানান ।বিভিন্ন জেলা থেকে রোগীরা এসে কলকাতার হাসপাতালে ভর্তি হওয়ায় এখানে মৃত্যুর হার বেশি বলেও তিনি জানিয়েছেন। উপসর্গহীন বা সামান্য উপসর্গ যুক্ত ব্যক্তিদের জন্য রাজ্য সরকার কলকাতার কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম এবং যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে সেফ হোম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য রাজ্যে বর্তমানে ১০৬ টি সেফ হোম রয়েছে।
Related Articles
হাওড়ায় মিছিল তৃণমূল যুব কংগ্রেসের।
হাওড়া,১৬ ডিসেম্বর:- নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করছে তৃণমূল। একই ইস্যুতে হাওড়াতেও পথে নামল দলের যুব সংগঠন। এদিন দুপুরে হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে জমায়েতের পর মিছিল করে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে শান্তি মিছিল হয়। মিছিলে অংশ […]
কোন্নগরের নবগ্রামে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
হুগলি , ১৮ ডিসেম্বর:- হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম মিষ্টি মহল মোড়ে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।শুক্রবার নবগ্রাম মিষ্টি মহল মোড়ে একটি পরিত্যক্ত জলাশয়ে শুকনো আবর্জনায় হটাৎ আগুন লেগে যায়। এরপরেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় সম্পূর্ণ এলাকা। আশেপাশে বহু বাড়ি ও দোকান থাকায় আতঙ্কিত মানুষ দমকলে খবর দেয়। ঘটনাস্থলে […]
রেল পুলিশের জালে দুই কচ্ছপ পাচারকারী , উদ্ধার ৯২ টি বিরল প্রজাতির কচ্ছপ
ব্যারাকপুর , ২ ডিসেম্বর:- গোপন সূত্রে খবর পেয়ে রেল পুলিশ হাতে ধরা পড়ল দুইজন কচ্ছপ পাচারকারী। তাদের কাছ থেকে বস্তা বন্দি অবস্থা ৯২ টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে নৈহাটি জিআরপি থানার পুলিশ। যার আনুমানিক বাজার মুল্য কয়েক লক্ষ টাকা। বুধবার সকালে উত্তর প্রদেশের সালানপুর থেকে ডাউন গোরক্ষপুর-কোলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেসে চেপে দুই পাচারকারী কচ্ছপগুলিকে নিয়ে […]






