স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই: টেস্টের বল গড়ানোর কয়েক ঘন্টা আগে ইংল্যান্ড শিবিরে জোরদার ধাক্কা। ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়লেন জোফ্রা আর্চার। ইংল্যান্ড বোর্ডের ‘বায়ো সিকিওর প্রোটোকল’ বিধি ভাঙায় আর্চারকে ১৩ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে। পাঁচ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে আর্চারকে। এই সময়ের মধ্যে দু’বার করোনা পরীক্ষা করা হবে এই পেসারের। পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তবেই আর্চার নামতে পারবেন তৃতীয় টেস্টে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে পাঠানো মেল-এ দুঃখ প্রকাশ করেছেন আর্চার। তিনি বলেছেন, ‘‘শুধু নিজেকে নয়, গোটা দলকে আমি বিপদে ফেলেছি।’’ করোনা-আবহে সাউদাম্পটনে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনা ঠেকানোর জন্য দু’দেশের ক্রিকেটারদের ‘বায়ো-সিকিউর’ পরিবেশে রাখা হয়েছিল। একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখা হয়েছিল তাঁদের। বাইরে থেকে কেউ ঢুকতে পারবেন না। ভিতর থেকেও কেউ বাইরে বের হতে পারবেন না। কিন্তু, আর্চার সেই নিয়ম ভাঙাতেই দল থেকে বাদ পড়লেন।
Related Articles
পরিতক্ত বাড়িতে বোমা উদ্ধারে চাঞ্চল্য চুঁচুড়ায়।
হুগলি, ৩ আগস্ট:– চুঁচুড়া আনন্দমঠে একটি পরিতক্ত ঘরে এগারোটি বোমা পরে থাকায় চাঞ্চল্য! এলাকার এক বাসিন্দা মমতা রায় ভৌমিক ঝিঁঙে তুলতে গিয়ে দেখতে পান। স্থানীয়রা জানতে পারে চাঞ্চল্য ছড়ায়। বাসিন্দাদের অভিযোগ কেউ বোমা রেখে গেছে নয়ত পরিত্যক্ত ঘরে তৈরি হতো হত বোমা। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে। চুঁচুড়া থানার পুলিশ হাজির হয় […]
এই রাজ্যে এন,আর,সি মানব না , রিষড়ায় তৃণমূলের ক্রিকেট প্রতিযোগিতায় এসে একথা বলেন পুরপ্রধান বিজয় সাগর মিশ্র।
হুগলী,১৪ ডিসেম্বর:- শুরু হলো রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিবা-রাত্রি দুই দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা। ২৪ টি দল নিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রিষড়া টাউন তৃণমূলের সভাপতি তথা রিষড়া পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র । মূলত ২৩ নম্বর ওয়ার্ড এর পৌরসদস্য মনোজ গোস্বামীর তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা রিষড়া সুভাষনগর মাঠে,১৪ ও ১৫ তারিখ দুইদিন […]
ডাকাতির আগেই দৃত ডাকাত দমদমে।
কলকাতা, ৮ জুন:- ডাকাতির ছক বানচাল করল পুলিশ। দমদম পার্ক অঞ্চলের ডাকাতির জন্য জড়ো হওয়া 3 অভিযুক্তকে গ্রেফতার করলো লেকটাউন থানার পুলিশ। ধৃতরা হল জগাই হালদার, রঞ্জন চক্রবর্তী ও সঞ্জয় হাওলাদার। গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় দমদম পার্ক বাসস্ট্যান্ডের পাশে বেশ কয়েকজন রাতের অন্ধকারে জড়ো হয়েছে। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় সেখানে হানা দেয় […]









