স্পোর্টস ডেস্ক , ২০ আগস্ট:- লকডাউনের মধ্যেই বাগদান পর্ব সেরে ফেললেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার বিজয় শঙ্কর । ইনস্টাগ্রামে বান্ধবী বৈশালী বিশ্বেশ্বরণের সঙ্গে দুটো ছবি পোস্ট করেছেন ভারতের অলরাউন্ডার । ক্যাপশনে দিয়েছেন শুধু আংটির ইমোজি । যাতে দেখা যাচ্ছে বৈশালীর পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি । এই পোস্টের পরই বিজয় ভেসে গিয়েছেন অভিনন্দনে। লোকেশ রাহুল , যুজভেন্দ্র […]
এই মুহূর্তে
বিপদসীমার ওপর দিয়ে বইছে সমুদ্র ।
দিঘা, ২১ আগস্ট:- বিপদসীমার ওপর দিয়ে বইছে সমুদ্র । আজও তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘা এবং সংলগ্ন উপকূল এলাকায়। জলে ভাসছে সৈকত সরণির রাস্তা । জলোচ্ছ্বাস দেখার জন্য ভিড় জমিয়েছেন পর্যটকরা । সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন । রয়েছে কড়া নজরদারি । রাতভর ব্যাপক বৃষ্টিপাতের পর শুক্রবার সকালে জোয়ারের সময় তীব্র জলোচ্ছ্বাস শুরু হয় দিঘা , […]
যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ায়।
হুগলি , ২১ আগস্ট:- এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার তালডাঙ্গা মোড় দত্তগলি এলাকায় । মৃত ওই যুবকের নাম শান্তনু বিশ্বাস (২৮)। শান্তনুর বাড়ির লোকের অভিযোগ তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । আর অভিযুক্ত খোদ শান্তনুর স্ত্রী শুক্লা বিশ্বাস । শান্তনুর বাবা গণেশ বিশ্বাসের অভিযোগ তাঁর বউমা শুক্লা বিশ্বাস সর্বদা শান্তনুর […]
প্রকাশ্যে এল আইপিএল এর নতুন টাইটেল স্পনসর এর লোগো ।
স্পোর্টস ডেস্ক, ২১ আগস্ট:- আইপিএল এর মূল স্পনসর হিসেবে এসেছে ‘Dream 11’। আর তাই নতুন লোগো দেখা যাবে এবারের আইপিএলে । অবশেষে সেই নতুন লোগো প্রকাশ্যে এল । IPL–এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে সেটির ছবিও দেওয়া হয়েছে । মুম্বই ইন্ডিয়ান্স দলও নতুন লোগোর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। এদিকে , করোনা আবহেই হতে চলেছে এবারের […]
নিম্নচাপে ক্ষতির আশঙ্কা সবজি চাষিদের , বাজারের দাম আগুন হবে বলে আশঙ্কা বিক্রেতাদের।
হুগলি , ২১ আগস্ট:- বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুন গতকাল থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি । তারউপর দুদিন লকডাউন । ফলে মাঠের সবজি মাঠেই পড়ে রয়েছে । ক্ষতির আশঙ্কা সবজি চাষিদের । দুদিনের লকডাউন উঠে গেলে দাম বৃদ্ধির সম্ভাবনা বাজারে । এমনিতেই বাজারে কাঁচা সবজির দাম আগুন রয়েছে । তার উপর বৃষ্টি ও দুদিনের লকডাউন আরো […]
চিকিৎসাধীন রোগীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা শালবনীতে।
পশ্চিম মেদিনীপুর , ২১ আগস্ট:- পশ্চিম মেদিনীপুর জেলার লেভেল ফোর করোনা হাসপাতাল শালবনীতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা । আজ (শুক্রবার) ভোররাতে ( আনুমানিক ২ টো -২.৩০ টা ) এক চিকিৎসাধীন রোগী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন । সূত্রের খবর অনুযায়ী , খড়্গপুর গ্রামীণের বছর ৪৫ এর এক ব্যক্তি গত ১২ ই আগস্ট করোনা নিয়ে […]
কংসাবতী ক্যানেলের কংক্রিটের গার্ডওয়াল ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত।
ঝাড়গ্রাম , ২১ আগস্ট:- ঝাড়গ্রামে কংসাবতী ক্যানেলের কংক্রিটের গার্ডওয়াল ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে । ঝাড়গ্রামের রাধানগর গ্রাম পঞ্চায়েতের ঝাড়াগেড়িয়া গ্রাম ও সন্নিহিত এলাকায় ঢুকেছে কংসাবতী নদীর জল । ঝাড়গ্রামের রাধানগর গ্রাম পঞ্চায়েতের ঝাড়গেড়িয়ায় কংসাবতী নদীর কংক্রিটের সেচ ক্যানেলের নিচ দিয়ে দক্ষিণ-পূর্ব রেলের ঝাড়গ্রাম-টাটানগর রেল লাইন গেছে । তৃতীয় রেল লাইনের কাজ চলার জন্য এই […]
শুক্রবার সকাল থেকে কড়া লকডাউন চলছে হাওড়ায়।
হাওড়া , ২১ আগস্ট:- সাপ্তাহিক লকডাউন পর্বে বৃহস্পতিবারের পর শুক্রবারেও রাজ্য জুড়ে সার্বিক লকডাউন চলছে । শুক্রবার সকাল থেকেই হাওড়ায় কড়া লকডাউন শুরু হয়েছে । শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা । দোকান , বাজার সব বন্ধ রয়েছে । বিভিন্ন এলাকায় রয়েছে পুলিশের নজরদারি । এদিনও লকডাউনে হাওড়া ব্রিজে কড়া নাকা চেকিং চলছে সকাল থেকে । গাড়ির […]
হাওড়ার মৃতের পরিবার বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল।
হাওড়া , ২১ আগস্ট:- বৃহস্পতিবার হাওড়ার বি গার্ডেন এলাকায় তড়িদাহত হয়ে দুই যুবকের মৃত্যু হয় । দুই পরিবারের পক্ষ থেকে এজেসি বোস বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের করা হল বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে । ওই সংস্থার বিরুদ্ধে বৃহস্পতিবারই সরব হয়েছিলেন এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে লকডাউনের দিন রাস্তার জমা জলে তড়িতাহত হয়ে মৃত্যু হয় সুমন শর্মা […]

