স্পোর্টস ডেস্ক, ২১ আগস্ট:- আইপিএল এর মূল স্পনসর হিসেবে এসেছে ‘Dream 11’। আর তাই নতুন লোগো দেখা যাবে এবারের আইপিএলে । অবশেষে সেই নতুন লোগো প্রকাশ্যে এল । IPL–এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে সেটির ছবিও দেওয়া হয়েছে । মুম্বই ইন্ডিয়ান্স দলও নতুন লোগোর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। এদিকে , করোনা আবহেই হতে চলেছে এবারের আইপিএল । খেলোয়াড়দের জন্য জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ । যা ভাঙলেই শাস্তি অবধারিত । আর এই পরিস্থিতিতে খেলোয়াড়দের মাস্ক–পিপিই কিট বেশিরভাগ সময়ই পরে থাকতে হচ্ছে । ব্যবহার করতে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারও । ব্যাট , গ্লাভস, প্যাডের সঙ্গে এগুলোও যেন এখন খেলোয়াড়দের কিটব্যাগের অংশ । আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড় ক্রুনাল পাণ্ডিয়া । শুক্রবার সকালে দুবাই উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে ভাই হার্দিকের সঙ্গে ছবি তোলেন ক্রুনাল । দেখা যায় , দু’জনেই পিপিই কিট, মাস্ক পরে রয়েছেন । ছবিটি পরে টুইটও করেন ক্রুনাল।
Related Articles
পুলিশের সাথে অভব্য আচরণ। গালিগালাজের পর ঝাঁপিয়ে পড়ে ইউনিফর্ম চেটে দিল এক তরুণী।
কলকাতা,২৫ মার্চ:- পুলিশের সাথে অভব্য আচরণ। গালিগালাজের পর ঝাঁপিয়ে পড়ে ইউনিফর্ম চেটে দিল এক তরুণী। ঘটনাটি ঘটেছে সল্টলেকের পিএনবি মোড়ে। অভিযুক্ত তরুণীর নাম শর্মিষ্ঠা দেবনাথ। বয়স ২৪ বছর।জানা গিয়েছে, লকডাউনের জন্য নাকা চেকিং করছিল পুলিস। তখন একটি অ্যাপ ক্যাবে পিকনিক গার্ডেন এলাকা থেকে ২ জন আসেন। পিএনবি মোড়ের কাছে গাড়িটিকে আটকানো হয়। কোথা থেকে আসছেন, […]
বেতন বৃদ্ধির দাবিতে ওন্দা সুপার স্পেশালিটি কোরোনা হসপিটালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ।
বাঁকুড়া , ২৯ সেপ্টেম্বর:- যখন সারাবিশ্ব করোনা আতঙ্কে আতঙ্কিত সেইসময় পশ্চিমবঙ্গ সরকার বেশকিছু সুপার স্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে চিহ্নিত করেছিল, তারমধ্যে বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হসপিটালকে কোভিড হসপিটালে হিসাবে চিহ্নিত করা হয়। সোমবার সকাল থেকেই সেই হসপিটালের গেটের সামনে বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হসপিটালের অস্থায়ী কর্মীরা বিক্ষোভ করেন। এই বিক্ষোভে সামিল হয় প্রায় 60 […]
নেইমারদের আটকে , আবারও ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখ।
স্পোর্টস ডেস্ক, ২৪ আগস্ট:- ষষ্ঠবারের জন্য ইউরোপ সেরার শিরোপা উঠল বায়ার্ন মিউনিখের মাথায়। চ্যাম্পিয়ন লিগের ফাইনালে পিএসজি-কে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতে নিল বায়ার্ন। অন্যদিকে তীরে এসেও তরী ডুবল প্যারিস সা জাঁ-র। অঘটন ঘটার মতো একাধিক পরিস্থিতি তৈরি হয়েছিল ম্যাচে। বিশেষ করে প্রথমার্ধে নেইমার কিংবা এমবাপে নিজেদের নামের প্রতি সুবিচার করলে পরিষ্কার দু’গোলে এগিয়ে যাওয়ার […]






