স্পোর্টস ডেস্ক , ২০ আগস্ট:- লকডাউনের মধ্যেই বাগদান পর্ব সেরে ফেললেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার বিজয় শঙ্কর । ইনস্টাগ্রামে বান্ধবী বৈশালী বিশ্বেশ্বরণের সঙ্গে দুটো ছবি পোস্ট করেছেন ভারতের অলরাউন্ডার । ক্যাপশনে দিয়েছেন শুধু আংটির ইমোজি । যাতে দেখা যাচ্ছে বৈশালীর পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি । এই পোস্টের পরই বিজয় ভেসে গিয়েছেন অভিনন্দনে। লোকেশ রাহুল , যুজভেন্দ্র চহাল , শ্রেয়াস আইয়ার মন্তব্য করেছেন ওই পোস্টে । অভিনন্দন জানিয়েছেন করুণ নায়ার , অভিনব মুকুন্দ , জয়ন্ত যাদবরাও । আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন তিনি । ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছিল বিজয় শঙ্করের । এক বছর পর মেলবোর্নে ওয়ানডে ফরম্যাটে অভিষেক ঘটে তাঁর । এখনও পর্যন্ত ১২ ওয়ানডে ও নয় টি-টোয়েন্টিতে খেলেছেন চেন্নাইয়ের এই অলরাউন্ডার । এক দিনের ম্যাচে তিনি করেছেন ২২৩ রান, নিয়েছেন চার উইকেট । টি-টোয়েন্টিতে তিনি করেছেন ১০১ রান , নিয়েছেন পাঁচ উইকেট ।
Related Articles
রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার সিদ্ধান্তে বিরোধিতা করতে চলেছে বিজেপি।
কলকাতা, ৩ জুলাই:- রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার সিদ্ধান্তে বিরোধিতা করতে চলেছে বিজেপি। আগামী মঙ্গলবার রাজ্যের আইন সভার দ্বিতীয় কক্ষ তৈরির ব্যাপারে নতুন করে বিল আনতে চলেছে সরকারপক্ষ। বিধানসভায় ওই বিলের ওপর আলোচনার সময় প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি ওই বিলের বিরোধীতা করবে বলে দলের পরিষদীয় নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন রাজ্যে বিধান পরিষদ […]
মৃত রুগীর পেট রহস্যজনকভাবে কাটা , কিডনি বের করে নেওয়ার অভিযোগ , উত্তেজনা ভদ্রেশ্বরে।
সুদীপ দাস , ৩০ মে:- মৃত রুগীর পেট রহস্যজনকভাবে কাটা। সরকারী হাসপাতালের বিরুদ্ধে কিডনি বের করে নেওয়ার অভিযোগ। যা নিয়ে ব্যাপক উত্তেজনা হুগলীর ভদ্রেশ্বরে। মৃতার নাম রুবিয়া খাতুন(৫৫)। বাড়ি ভদ্রেশ্বরের তেলিনিপাড়া সেগুন বাগান এলাকায়। শনিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হয় রুবিয়া। সন্ধ্যায় হাসপাতালেই তিনি মারা যান। রুবিয়ার দেহ তুলে দেওয়া হয় পরিবারের […]
দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা।
হাওড়া, ১২ নভেম্বর:- রাতে দ্বিতীয় হুগলি সেতুর উপর বড়োসড়ো দুর্ঘটনা। হাওড়া থেকে বন্দর যাওয়ার পথে কন্টেনার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে ঢুকে পড়ে অন্যদিকের লেনে। এর জেরে সাময়িক বন্ধ হয়ে যায় যান চলাচল। কলকাতা থেকে হাওড়া আসার রাস্তা বন্ধ হয়ে যায় প্রায় ঘন্টা চারেক। তিনটি হাইড্রোলিক ক্রেন এনেও কন্টেনার বোঝাই ট্রাক সরাতে কার্যত হিমশিম […]







