হুগলি , ২১ আগস্ট:- হুগলী জেলার হিন্দমোটর এলাকার বটতলা গঙ্গার ঘাটে আছড়ে পড়লো হরকা বান । প্রবল জলোচ্ছাসে ভাঙলো গঙ্গার ঘাটের অনেকটা অংশ । সেই ছবি ভাইরাল । শুক্রবার দুপুরে বটতলা গঙ্গার ঘাটে আছড়ে পড়ে হরকা বান আর সেই প্রবল জলোচ্ছাসে ভেঙে যায় ঘাটের অনেকটা অংশ । দুদিন ধরে বৃষ্টির ফলে জল বাড়ছিল গঙ্গায় । এদিন হটাৎ এতবড় বান গঙ্গার ঘাটে আছড়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ । এলাকার বাসিন্দাদের বক্তব্য এরখম প্রবল জলোচ্ছাস গঙ্গায় খুব একটা দেখা যায় না । এলাকার বাসিন্দারা আরো জানান এই ঘাট ঠিকই ছিলো গতকাল থেকে জলোচ্ছাস চলছে তাতে কিছুটা ভেঙে যায় ঘাটটি । আর আজ এই বিশাল হরকা বনের ফলে অনেকটাই ভেঙে যায় বটতলা ঘাট।
Related Articles
মাধ্যমিকে দশম হুগলির নীলাঙ্কন।
হুগলি, ২ মে:- মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে হুগলির নীলাঙ্কন মন্ডল। তাঁর প্রাপ্য নম্বর ৬৮৪। বাড়ি পাণ্ডুয়া স্টেশন রোডে। নীলাঙ্কন ব্যান্ডেলের এক বেসরকারি স্কুলের ছাত্র। বাবা পার্থ সারথি মন্ডল কালনা শ্রী শ্রী নীগমানন্দ বিদ্যামন্দিরের পদার্থবিজ্ঞানের শিক্ষক। মা সুজাতা মন্ডল গৃহবধূ। ছোটবেলা থেকেই গল্পের বই পড়া এবং গিটার বাজানোর শখ নীলাঙ্কনের। বাংলা এবং পদার্থ বিজ্ঞান ছাড়া […]
আগামীকালও অনিশ্চিত বেসরকারি বাস চলাচল , যাত্রীদের চাহিদা মেটাতে কাল বড়ো চ্যালেঞ্জ পরিবহন কর্তাদের।
কলকাতা , ১ জুলাই:- ডিজেলের মূল্য ও ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো এই দুয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের রাষ্ট্রিয় পরিবহণ সংস্থাগুলি আগামীকাল থেকে রাস্তায় বাসের সংখ্যা বৃদ্ধি করতে চলেছে। করোনা সংক্রমণ নিয়ে রাজ্য সরকারের নতুন বিধি নিষেধের দ্বিতীয় দিনে আগামীকাল সমস্ত সরকারি-বেসরকারি অফিস খোলা থাকায় কিভাবে যাত্রীদের চাহিদা মেটানো যাবে পরিবহণ কর্তাদের কাছে সেটাই […]
করোনায় হাজারো দোকান নয় , শ্রীকৃষ্ণকে তুষ্ট করতে ৫৬ ভোগের মিষ্টির ডালা এক দোকানেই।
হুগলি , ১১ আগস্ট:- নেই সেই একান্নবর্তী পরিবার । তাই আগের দিনের মতো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তালের ফুলুড়ি থেকে তালের তৈরি বিভিন্ন পদের মিষ্টান্ন বাড়িতে তৈরি । তাই জন্মাষ্টমী উপলক্ষে সিঙ্গুরের এক মিষ্টি প্রস্তুতকারক বিভিন্ন প্রকারের মিষ্টির থালার পসরা সাজিয়েছেন ক্ষীরের নাড়ু থেকে তালের ফুলুরি , ছানার মালপোয়া , ছানার গজা , নারকোল নাড়ু , […]









