এই মুহূর্তে কলকাতা

বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর ইস্তফা গৃহীত হলো

কলকাতা ,২১ ডিসেম্বর:- বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর ইস্তফা গৃহীত হলো। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর নির্দেশ মেনে শুভেন্দু আজ দুপুরে তাঁর সামনে হাজির হয়ে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কেউ তাঁর ওপর কোনোরকম চাপ সৃষ্টি করেন নি। শুভেন্দুর জবাবে সন্তুষ্ট হয়ে অধ্যক্ষ আজ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আজ অপরাহ্ন থেকে এই ইস্তফা কার্যকর হলো। উল্লেখ্য, […]

এই মুহূর্তে কলকাতা

পদ্ম শিবিরে পাল্টা আঘাত তৃণমূলের।

কলকাতা ,২১ ডিসেম্বর:- পদ্ম শিবিরে পাল্টা আঘাত হানল তৃণমূল। আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। সম্প্রতি বৈবাহিক ও পারিবারিকভাবে স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। রাজনৈতিক মহলের ধারণা, ব্যক্তিগত জায়গা থেকেই অনেকটা সেই কারণে সুজাতার […]

এই মুহূর্তে জেলা

হকারদের ওপরে জুলুমের প্রতিবাদে শেওরাফুলি স্টেশনে বিক্ষোভ তৃণমূলের।

হুগলি , ২১ ডিসেম্বর:- প্লাটফর্মে ও ট্রেনে হকারদের উপড়ে রেল পুলিশ ও রেল কর্মীদের জুলুম বাজির অভিযোগ তুলে শেওড়াফুলি স্টেশনে প্রতিবাদ মিছিল করল তৃণমূল প্রভাবিত রেলওয়ে হর্কাস ইউনিয়ন। সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন চত্বরে হকারদের উপর অত্যাচার ও উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পা মেলান হকারেরা। মিছিলে ছিলেন বৈদ্যবাটি পুরসভার বিদায়ী কাউন্সিলর তথা পুরপ্রশাসক মন্ডলীর সদস্য সুবীর […]

এই মুহূর্তে জেলা

কোন্নগর রেল স্টেশনের হিন্দি লেখার উপর লেপে দেওয়া হলো কালি।

হুগলি , ২১ ডিসেম্বর:- হুগলি জেলার কোন্নগর রেল স্টেশনের হিন্দিতে লেখা বোর্ডের উপর লেপে দেওয়া হলো কালো কালি। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। এদিন সকালে নিত্যযাত্রীরা ট্রেন ধরতে স্টেশনে এলে দেখতে পায় হিন্দিতে লেখা কোন্নগর নামের উপর কালো কালি লেপে দেওয়া হয়েছে।এই ঘটনাকে বা কারা করলো সেই প্রশ্নই ঘুরছে সকলের মাথায়। ঘটনার তদন্ত […]

এই মুহূর্তে জেলা

বালিহল্টে দুর্ঘটনায় জখম ২।

হাওড়া , ২১ ডিসেম্বর:- হাওড়ায় বালিহল্ট ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ট্রেলার ও গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে। আহত হয়েছেন দুই গাড়ির চালক। জানা গেছে, ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যায় বালি ট্রাফিক পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। গ্যাস ট্যাঙ্কারের চালক আটকে পড়েন। ট্রাফিক পুলিশ এসে তাঁকে উদ্ধার […]

এই মুহূর্তে কলকাতা

আইপিএসদের ডেপুটেশনের চেয়ে কেন্দ্র এক্তিয়ার বহির্ভূত কাজ করছে বলে মুখ্যমন্ত্রী আবারও অভিযোগ করেছেন।

কলকাতা , ২০ ডিসেম্বর:- আইপিএস আধিকারিকদের ডেপুটেশনের চেয়ে কেন্দ্র সরকার এক্তিয়ার বহির্ভূত কাজ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও অভিযোগ করেছেন। আজ এক টুইটে তিনি লেখেন রাজ্য না করা সত্বেও কেন্দ্র যেভাবে দ্বিতীয় বার আইপিএস দের ডেপুটেশনে ডেকেছে সেটা পরিস্কার ভাবে আইপিএস ক্যাডার রুল ১৯৫৪ এর অপপ্রয়োগ বলে তিনি জানিয়েছেন। নির্বাচনের আগে এই কাজ যুক্তরাষ্ট্রীয় […]

এই মুহূর্তে জেলা

বাংলায় মুখ্যমন্ত্রীই সবাইকে বেইমানি শিখিয়েছেন , বিস্ফোরক সাংসদ অর্জুন সিং

ব্যারাকপুর , ২০ ডিসেম্বর:- পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবাইকে বেইমানি শিখিয়েছেন একমাত্র মমতা বন্দোপাধ্যায়। রবিবার দুপুরে সদ্য বিজেপিতে যোগ দেওয়া ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এসে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাছাড়াও এদিন হাজির ছিলেন কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সন্ময় বন্দ্যোপাধ্যায়। এদিন সাংসদ সাংবাদিকদের বলেন, মেদিনীপুরে যোগদান […]

এই মুহূর্তে খেলাধুলা

হাফ ডজন ম্যাচে জয়ের দেখা নেই লাল হলুদে , কবে ফিরবে ইস্টবেঙ্গলের সুদিন ?

প্রসেনজিৎ মাহাতো , ২০ ডিসেম্বর:- যে ম্যাচ একাধিক গোলে জেতা যেত, সেই ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল রবি ফাউলারের দলকে। এই ড্রয়ের ফলে অবশ্য লিগ টেবলে এগারো থেকে এক ধাপ উঠে এল তারা। ছয় রাউন্ডের পরেও দু’পক্ষই জয়হীন রয়ে গেল এবং কেরালা ব্লাস্টার্স রয়ে গেল ন’নম্বরেই। ১৩ মিনিটে মাঘোমার থ্রু থেকে পাওয়া বল মাইনাস […]

এই মুহূর্তে জেলা

মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে নন্দীগ্রাম আন্দোলন হতো না – কল্যান বন্দোপাধ্যায়।

সুদীপ দাস , ২০ ডিসেম্বর:- বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী, বিশ্বাসঘাতক মুকুল রায়, বিশ্বাসঘাতক সব্যসাচী দত্ত, বিশ্বাসঘাতক শীলভদ্র দত্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপর দিয়ে চলে গেলো তাঁদের জবাব দিতে হবে। চুঁচুড়ায় তৃণমূলের হুগলি জেলা বঙ্গজননীর জেলা সম্মলন মঞ্চে এসে হুঙ্কার দিলেন তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। এদিন চুঁচুড়ার বাঘাযতীন ময়দানে বঙ্গজননীর ১ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। […]

এই মুহূর্তে জেলা

মন্তেশ্বর পুলিশের বড় সাফল্য , ডাকাতি করার আগেই পুলিশের জালে পাঁচ ডাকাত।

পূর্ব বর্ধমান , ২০ ডিসেম্বর:- মন্তেশ্বর থানা পুলিশের বড় সাফল্য ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ ডাকাতকে ধরল মন্তেশ্বর থানার আধিকারিক। সৈকত মন্ডল এর নেতৃত্বে মন্তেশ্বর থানার পুলিশ। উদ্ধার হয়েছে দড়ি, ভোজালি, লাঠি, শাবল সহ ডাকাতির সরঞ্জাম। ধৃতরা শান্তি মাঝি, উত্তম নাগ, দিনু নাথ, শান্ত মাঝি, ও দুলাল খান,মন্তেশ্বরের বাঘাসন অঞ্চলের নবগ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা […]