কলকাতা ,২১ ডিসেম্বর:- বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর ইস্তফা গৃহীত হলো। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর নির্দেশ মেনে শুভেন্দু আজ দুপুরে তাঁর সামনে হাজির হয়ে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কেউ তাঁর ওপর কোনোরকম চাপ সৃষ্টি করেন নি। শুভেন্দুর জবাবে সন্তুষ্ট হয়ে অধ্যক্ষ আজ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আজ অপরাহ্ন থেকে এই ইস্তফা কার্যকর হলো। উল্লেখ্য, ১৬ তারিখ অধ্যক্ষ বিধানসভা ছেড়ে চলে যাবার পর শুভেন্দু সেখানে গিয়ে সচিবের কার্যালয়ে যে ইস্তফাপত্র জমা দেন, তাতে কোনো তারিখ ছিল না। ১৭ তারিখ অধ্যক্ষ জানান, নিয়মবিধি মেনে শুভেন্দু ইস্তফা দেন নি। তাই বিষয়টি খতিয়ে না দেখে তিনি পদত্যাগপত্র গ্রহণ করছেন না। আজ অবশ্য সশরীরে হাজির হয়ে তাঁর সব প্রশ্নের জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী।
Related Articles
সরকারি আইন না মেনে হাওড়ার শিবপুরে চলছে বেসরকারি শিশু স্কুল।
হাওড়া , ২৭ জানুয়ারি:- করোনা আবহে রাজ্যে বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে স্কুল চালু রেখে এবার বিতর্কে জড়াল হাওড়ার শিবপুরের একটি বেসরকারি প্রাইমারি স্কুলও। এখানেও সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কোভিড বিধি না মেনে খুলে রাখা হয়েছে ওই বেসরকারি শিশু বিদ্যালয়। অভিযোগ, এখানে ক্লাসের মধ্যে পড়ুয়াদের মুখে নেই মাস্ক। নেই কোনও সোস্যাল […]
রবিবারের পরেও লক ডাউন চলবে কিনা কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত তার কোনও স্পষ্ট নির্দেশ মেলেনি-মুখ্যসচিব।
নবান্ন,হাওড়া ৩০ এপ্রিল:- আগামী রবিবারের পরেও লক ডাউন চলবে কিনা কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত তার কোনও স্পষ্ট নির্দেশ মেলেনি বলে রাজ্য সরকার জানিয়েছে ।মুখ্য সচিব রাজীব সিনহা আজ নবান্নে সাংবাদিকদের বলেন বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সঙ্গে আজ দীর্ঘক্ষন ভিডিও কনফারেন্স হলেও তিন তারিখের পরে ও লকডাউন চলবে কিনা তা নিয়ে […]
ডোমজুড় খুনে পুকুরে ডুবুরি নামিয়ে উদ্ধার হলো মৃতা তরুণীর মোবাইল ফোন।
হাওড়া, ৩০ আগস্ট:- ডোমজুড় খুনে পুকুরে ডুবুরি নামিয়ে উদ্ধার হলো মৃতা তরুণীর মোবাইল ফোন। অনুশ্রী হাজরা খুনের ঘটনায় তাঁর স্বামী ধৃত চন্দনকে নিয়ে এদিন সকালে ঘটনাস্থলে যায় ডোমজুড় পুলিশ। উপস্থিত ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের কর্মীরাও। পুকুরে জাল ফেলে এবং ডুবুরি নামিয়ে চলছিল খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং অনুশ্রীর মোবাইলের খোঁজ। অবশেষে বুধবার বিকেল নাগাদ কাটলিয়ার ‘পাস […]







