পূর্ব বর্ধমান , ২০ ডিসেম্বর:- মন্তেশ্বর থানা পুলিশের বড় সাফল্য ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ ডাকাতকে ধরল মন্তেশ্বর থানার আধিকারিক। সৈকত মন্ডল এর নেতৃত্বে মন্তেশ্বর থানার পুলিশ। উদ্ধার হয়েছে দড়ি, ভোজালি, লাঠি, শাবল সহ ডাকাতির সরঞ্জাম। ধৃতরা শান্তি মাঝি, উত্তম নাগ, দিনু নাথ, শান্ত মাঝি, ও দুলাল খান,মন্তেশ্বরের বাঘাসন অঞ্চলের নবগ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত্রে মন্তেশ্বরের কাটোয়া মালডাঙ্গা রোডের বাঘাসন গ্রাম পাকুম মুড়ি সংলগ্ন ক্যানাল ব্রিজ এলাকা থেকে তাদের ধরা হয়। পুলিশ জানায়, দশ বারো জনের একটি দল ওই এলাকায় ডাকাতি উদ্দেশ্য জড় হয়েছিল। পুলিশের টহলদারি গাড়ি দেখে তারা পালাবার চেষ্টা করে। তাদের মধ্যে পাঁচ জনকে ধরে ফেলে পুলিশ। বাকিদের সন্ধান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
Related Articles
রাজ্যে ২৩১৩ টি স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলবে টেলিমেডিসিন পরিষেবা , স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২ আগস্ট:- রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষও এবার এবার পাবেন সর্বোত্তম চিকিৎসা পরিষেবা। নিজেদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্র থেকেই বিভিন্ন রোগের উপশমে সম্পূর্ণ বিনামূল্যে সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাবেন তাঁরা। এই উদ্দেশ্যে রাজ্য সরকারের তৈরি টেলিমেডিসিন প্রকল্প ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্পের এদিন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এর ফলে গ্রামবাসীদের কাছে উন্নত স্বাস্থ্যপরিসেবা সহজলভ্য হবে। […]
বিপুল পরিমাণে নগদ অর্থ সহ আটক দুই হাওড়ায়।
হাওড়া, ১৮ আগস্ট:- বিপুল পরিমাণে নগদ অর্থ সহ হাওড়া স্টেশন থেকে আরপিএফের হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আটত্রিশ লক্ষ টাকা। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আরপিএফ। আরপিএফ সূত্রে খবর বৃহস্পতিবার বিকেল নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ নম্বর এবং ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে […]
ডাকাতির আগেই ধৃত ডাকাত গোঘাটে।
আরামবাগ , ২৪ আগস্ট:- ডাকাতির উদ্দেশ্য জড়ো হওয়া ছয়জন কুখ্যাত ডাকাতকে ধরলো গোঘাট থানার পুলিশ। পুলিশ সুত্র জানা গিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে সোমবার রাতে গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের ভাতসালা এলাকায় অভিযান চালায় পুলিশ। আরামবাগের এসডিপিওর নির্দেশে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছয়জনকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ। মঙ্গলবার তাদের কোটে তোলা হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে […]








