কলকাতা , ২০ ডিসেম্বর:- আইপিএস আধিকারিকদের ডেপুটেশনের চেয়ে কেন্দ্র সরকার এক্তিয়ার বহির্ভূত কাজ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও অভিযোগ করেছেন। আজ এক টুইটে তিনি লেখেন রাজ্য না করা সত্বেও কেন্দ্র যেভাবে দ্বিতীয় বার আইপিএস দের ডেপুটেশনে ডেকেছে সেটা পরিস্কার ভাবে আইপিএস ক্যাডার রুল ১৯৫৪ এর অপপ্রয়োগ বলে তিনি জানিয়েছেন। নির্বাচনের আগে এই কাজ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী এবং অগণতান্ত্রিক বলেও উল্লেখ করে এই পদক্ষেপ কোনভাবেই মানা যায় না বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে রাজ্যের পাশে থাকার জন্য তিনি অরবিন্দ কেজরিওয়াল, ভূপেশ বাঘেল, ক্যাপ্টেন অম ঋণ্ডোর সিং, অশোক গেইলোট, এম কে স্ট্যালিন মত অ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী দের ধন্যবাদ জানিয়েছেন। এনসিপি প্রধান শারদ পাওয়ার আজ মুখ্যমন্ত্রী কে ফোন করে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Related Articles
বায়রনের শপথেও জারি আঁতাত বিতর্ক
কলকাতা, ২২ মার্চ:- বাম সমর্থিত কংগ্রেস বিধায়কের শপথের পরই নজিরবিহীন ভাবে বায়রনের হাতে একগুচ্ছ ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন ও সম্বর্ধনা দেওয়া হয় বিজেপির তরফে। তাঁকে অভিনন্দন জানান বিজেপির তিন বিধায়ক বঙ্কিম ঘোষ, সত্যেন রায় ও অম্বিকা রায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশেই বিজেপি বিধায়কের তরফে বায়রনকে শুভেচ্ছা বলেই জানা যাচ্ছে। যা খুব তাৎপর্যপূর্ণ। সাগরদিঘি উপনির্বাচনে […]
তুফানগঞ্জের বলরামপুর চৌপথিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১
কোচবিহার , ২ ডিসেম্বর:- ফের সাফল্য তুফানগঞ্জ থানার পুলিশের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ৩১ নং জাতীয় সড়কের বলরামপুর চৌপথি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি শাটার, একটি রাউন্ড লাইভ গোলাবারুদ সহ মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি ৭.৬৫ মিমি পিস্তল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির […]
মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে নন্দীগ্রাম আন্দোলন হতো না – কল্যান বন্দোপাধ্যায়।
সুদীপ দাস , ২০ ডিসেম্বর:- বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী, বিশ্বাসঘাতক মুকুল রায়, বিশ্বাসঘাতক সব্যসাচী দত্ত, বিশ্বাসঘাতক শীলভদ্র দত্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপর দিয়ে চলে গেলো তাঁদের জবাব দিতে হবে। চুঁচুড়ায় তৃণমূলের হুগলি জেলা বঙ্গজননীর জেলা সম্মলন মঞ্চে এসে হুঙ্কার দিলেন তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। এদিন চুঁচুড়ার বাঘাযতীন ময়দানে বঙ্গজননীর ১ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। […]







