হুগলি , ২১ ডিসেম্বর:- প্লাটফর্মে ও ট্রেনে হকারদের উপড়ে রেল পুলিশ ও রেল কর্মীদের জুলুম বাজির অভিযোগ তুলে শেওড়াফুলি স্টেশনে প্রতিবাদ মিছিল করল তৃণমূল প্রভাবিত রেলওয়ে হর্কাস ইউনিয়ন। সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন চত্বরে হকারদের উপর অত্যাচার ও উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পা মেলান হকারেরা। মিছিলে ছিলেন বৈদ্যবাটি পুরসভার বিদায়ী কাউন্সিলর তথা পুরপ্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ ও শ্রমিক নেতা শেখ ফেলু। সুবীর ঘোষ বলেন, রেলের গরীব ভাইদের উপর অত্যাচার অবিচার আমরা মানব না। মোদী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
Related Articles
আগামী ২৪ জুলাই গুরুপূর্ণিমায় ভক্তদের বেলুড় মঠে প্রবেশের ক্ষেত্রে অনুমতি মিলল।
হাওড়া, ১৪ জুলাই:- গুরুপূর্ণিমায় ভক্তদের বেলুড় মঠে প্রবেশের ক্ষেত্রে অনুমতি মিলল। গুরুপূর্ণিমাতে একদিনের জন্য খোলা হচ্ছে বেলুড় মঠ। ভক্তদের জন্য থাকছে মঠের মন্দিরে প্রবেশাধিকার।করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থাকলেও রাজ্যে বিগত সাত দিন ধরে কোভিড সংক্রমণের মাত্রা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। একই চিত্র হাওড়া জেলাতেও। তাই আগামী ২৪ জুলাই গুরুপূর্ণিমাতে […]
বৃষ্টি ও ধ্বসে আটকে থাকা পর্যটকদের খাবার ও ত্রাণ পৌঁছানোর নির্দেশ রাজ্য প্রশাসনের।
কলকাতা, ২০ অক্টোবর:- প্রবল বৃষ্টি ও ভূমিধ্বসের জেরে দার্জিলিং এ বেড়াতে গিয়ে যে সব পর্যটক ও স্থানীয় মানুষ আটকে রয়েছেন রাজ্য প্রশাসনের তরফে তাদের কাছে দ্রুত শুকনো খাবার ও ত্রান পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাইরে বেরোনর ঝুঁকি না নিয়ে পর্যটকরা যেন হোটেলেই থাকেন সেই ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের নেটঅয়ার্ক […]
অগ্নিমূল্য হলেও জামাই আদরে খামতি নেই শাশুড়ি মায়ের।
হাওড়া , ১৬ জুন:- জামাইয়ের প্লেট সাজাতে গিয়ে পকেট ফাঁকা শ্বশুরকূলের। আজ বুধবার বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি জামাইষষ্ঠী। মাছ-মাংস তো আছেই সঙ্গে দই মিষ্টি আর আছে রকমারি ফল। জামাই আদরে সব ব্যবস্থাই থাকছে। তবে সব জোগাড় করতে কার্যত ফাঁকা হচ্ছে মধ্যবিত্ত বাঙালি। কিন্তু উপায় নেই জামাইষষ্ঠী বছরে একবারই আসে এই দিন […]







