হাওড়া , ২১ ডিসেম্বর:- হাওড়ায় বালিহল্ট ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ট্রেলার ও গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে। আহত হয়েছেন দুই গাড়ির চালক। জানা গেছে, ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যায় বালি ট্রাফিক পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। গ্যাস ট্যাঙ্কারের চালক আটকে পড়েন। ট্রাফিক পুলিশ এসে তাঁকে উদ্ধার করেন। দুর্ঘটনার জেরে ২ নম্বর জাতীয় সড়ক বালিহল্টে যানজটের সৃষ্টি হয়।
Related Articles
শিশুদের একগুচ্ছ বিনোদন নিয়ে ধাড়সা ইউথ, এবার পুজোর থিমে ‘জঙ্গল বুক’।
হাওড়া, ২২ অক্টোবর:- শিশুদের একগুচ্ছ বিনোদন নিয়ে হাজির ধাড়সা ইউথ। এবার পুজোর থিমে ‘জঙ্গল বুক’। মন্ডপে প্রবেশ করলেই দেখা যাবে সেখানে গভীর জঙ্গলে গাছের ভিতরে ঝুলছে বিষধর সাপ। আবার সেখানেই গাছের ডালে ঝুলছে মুগলি। কখনও দেখা যাচ্ছে বাঘের সঙ্গে লড়াই করছে সে। কখনও সে আবার ভালুর সঙ্গে খেলছে। জঙ্গলে দেখা যাবে হাতি, কচ্ছপ, হনুমান ও […]
মদ-কান্ডে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ায়।
হাওড়া, ২২ জুলাই:- হাওড়ার মালিপাঁচঘড়ার বিষ মদ-কান্ডে মৃত্যুর প্রতিবাদে শুভেন্দু অধিকারীর ঘোষিত সভার প্রশাসনিক অনুমতি না পাওয়ায় শুক্রবার বিকেলে বিজেপির তরফ থেকে জেলা অফিসের সামনে জমায়েত এবং এরপর সেখান থেকে মিছিল করে পুলিশ কমিশনার অফিস ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন বিকেলে সেই মিছিল ব্যারিকেড করে আটকে দেয় হাওড়া থানার পুলিশ। এরপর মিছিল ব্যারিকেড […]
নিকাশি ব্যবস্থার উন্নয়নে জেলা আধিকারিকদের নজরদারি বৃদ্ধির নির্দেশ।
কলকাতা, ২২ আগস্ট:- রাজ্য সরকার পঞ্চায়েত এলাকার নিকাশি ব্যবস্থার উন্নয়নে জেলা আধিকারিকদের নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর থেকে জেলা উন্নয়ন আধিকারিকদের নিকাশী ছাড়াও মিশন নির্মল বাংলা প্রকল্পে তৈরি করা শৌচালয়ের গুণগত মানের উপরেও নজরদারি বৃদ্ধির কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। দপ্তরের তরফে সম্প্রতি জেলাগুলির সঙ্গে ভার্চুয়ালি এক পর্যালোচনা বৈঠকে […]









