এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গুতে প্রাণহানি রুখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- ডেঙ্গুতে যাতে রাজ্যে একটি ও প্রাণহানি না হয় তা নিশ্চিত করতে নজরদারি আরও কঠোর করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে ডেঙ্গু নিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ফোন মারফত যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রয়োজনে ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করতে প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী নির্দেশ […]

এই মুহূর্তে কলকাতা

আবহাওয়ার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক।

কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে শুরু হয়েছে ভারী বৃষ্টি। রাজ্য সরকার দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের মত জেলা প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রাখার নির্দেশ দিয়েছে। আবহাওয়ার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী এদিন সব জেলার জেলাশাসক,পুলিশ সুপার, মহকুমা শাসক, বিডিও দের সঙ্গে ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে দুর্বল নদীবাঁধগুলির উপরে নজরদারি বৃদ্ধির পাশাপাশি সেখানে […]

এই মুহূর্তে জেলা

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভ ওগড়ালেন চাঁপদানির বিধায়ক।

হুগলি, ৩০ সেপ্টেম্বর:- একশো দিনের কাজের টাকা ও বাংলার আবাস যোজনার টাকা কেন্দ্রের মোদী সরকার আটকে রেখেছে বলে সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক শাখার তৃণমূল সভাপতি অরিন্দম গুঁই। প্রায় ২ কোটি ৬৫ লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। টাকা আদায়ের জন্য দিল্লীতে গান্ধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভের কর্মসূচি […]

এই মুহূর্তে কলকাতা

দীর্ঘ টানাপোড়নের পর শপথ নিলেন ধুপগুড়ি বিধানসভার জয়ী তৃণমূল বিধায়ক।

কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- দীর্ঘ টানাপোড়েনের পর শপথ নিলেন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের জয়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল চন্দ্র রায়। শনিবার রাজভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথ বাক্য পাঠ করান। বিধানসভার বদলে রাজভবনে কোনও বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নজির বিহীন বলে মত ওয়াকিবহাল মহলের। নজিরবিহীন ভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ […]

এই মুহূর্তে জেলা

প্রেম করে বিয়ে,পাঁচ মাসেই চরম পরিনতি চুঁচুড়ার তরুনীর।

হুগলি, ৩০ সেপ্টেম্বর:- গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু,গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার অভিযোগ স্বশুর বাড়ির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে শ্বশুড়বাড়ির দাবী আত্মহত্যার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে প্রেম করে নিজেরাই বিয়ে করে চুঁচুড়া মল্লিক কাশেম হাটের অভিজিৎ সাহা (২০) ও কোদালিয়ার প্রিয়া চক্রবর্তী (১৯)। দুই পরিবারই মেনে নেয় সেই বিয়ে। অভিজিৎ স্থানীয় এক […]

এই মুহূর্তে জেলা

পুজোর আগেই কার্নিভাল নিয়ে বৈঠক হুগলি জেলা শাসকের।

হুগলি, ৩০ সেপ্টেম্বর:- সদরে দুর্গাপুজোর কার্নিভালের রুট পরিদর্শন করলেন হুগলি জেলা প্রশাসনের আধিকারীকরা। কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল হয় প্রতিবছরই। বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর তরফে হেরিটেজ তালিকায় স্বীকৃতির পর গত বছর রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয় প্রত্যেক জেলায় এই কার্নিভাল হবে। সেই মত গত বছর চুঁচুড়া কারবালা মোড় থেকে কার্নিভাল শুরু হয়ে শেষ হয় অন্নপূর্ণা ঘাটে। এ […]

এই মুহূর্তে জেলা

ট্রেকিং এ গিয়ে তিনদিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল রাজীবের।

হুগলি, ৩০ সেপ্টেম্বর:- ট্রেকিং এ গিয়ে তিনদিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল রাজীব বিশ্বাসের। মদমহেশ্বর থেকে রাশি নামার সময় শর্টকার্ট পথ নিতে গিয়ে নিখোঁজ হয়ে যান চন্দননগরের রাজীব। তিনদিন ধরে তার কোনো খোঁজ মিলছিল না। দুশ্চিন্তায় দিন কাটছিল পরিবারের। অবশেষে তার খোঁজ মিলেছে। একটি পাহাড়ি খরস্রোতা নদীর পারে বড় বড় পাথরের মাঝে দাঁড়িয়ে হাত […]

এই মুহূর্তে জেলা

ডেঙ্গু বিজয় অভিযানে প্রচারের কাজে ক্লাবগুলোকে টাকা অনুদান হাওড়া পৌরনিগমের।

হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- ডেঙ্গু বিজয় অভিযানে প্রচারের কাজে প্রত্যেক ওয়ার্ডের সকল রেজিস্ট্রার্ড ক্লাবগুলোকে সাড়ে তিন হাজার টাকা করে অনুদান দেবে হাওড়া পৌরনিগম। এর পাশাপাশি আগামী ৮ অক্টোবর হাওড়া পৌরনিগমের সব ওয়ার্ডে হবে ডেঙ্গু নিয়ে সচেতনতা র‍্যালি। যাতে ক্লাব সংগঠনগুলো যুক্ত হবে। শনিবার সকালে হাওড়া পৌরনিগমের উদ্যোগে শরৎ সদনে এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন পৌরনিগমের মুখ্য […]

এই মুহূর্তে জেলা

ক্ষনিকের ঘূর্নি ঝড়ে লন্ডভন্ড চুঁচুড়ার।

হুগলি, ৩০ সেপ্টেম্বর:- হঠাৎ ঝড়ে লন্ডভন্ড চুঁচুড়ার বেনাভারুই এলাকা। কিছুক্ষণ আগের এই ঘটনায় ঘরবাড়ির খুব বেশি ক্ষতি না হলেও একটি কারখানার টিনের চাল উড়ে গাছের মাথায় গিয়ে পড়েছে। পাশাপাশি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে চাষীভাইদের দাবি। স্থানীয়রা জানান, এদিন উত্তর-পূর্বকোন থেকে ওঠা টর্নেডো পথের যাবতীয় জিনিস লণ্ডভণ্ড করে দক্ষিণ দিকে চলে যায়। খবর পাওয়া মাত্রই […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলের আন্দোলন ব্যর্থ করতে চক্রান্ত কেন্দ্রের, মোদিকে কটাক্ষ চুঁচুড়ার বিধায়কের।

হুগলি, ৩০ সেপ্টেম্বর:- একশো দিনের কাজের বকেয়া টাকা ও বাংলার বাড়ি তৈরীর টাকা আটকে রাখার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শনিবার সকালে চুঁচুড়া রেলওয়ে প্লাটফর্মে অবস্থান বিক্ষোভ করে মোদী সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। এ দিন অসিত মজুমদার বলেন, টাকা আদায়ের জন্য দিল্লীতে আমাদের কর্মসূচিকে ঘিরে কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়েছে। […]